Connect with us

জাতীয়

মাঠ কার্যালয়ের জন্য ২৪ ডিসির কাছে জমি চায় ইসি

Published

on

ট্যানারি

মাঠপর্যায়ের ৩৫টি কার্যালয় নির্মাণের জন্য ভূমি বরাদ্দ চেয়ে ২৪ জেলা প্রশাসকে (ডিসি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ নভেম্বর) ইসির গবেষণা ও প্রকাশনা শাখার উপপ্রধান (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছে, ‘নির্বাচনী ডাটাবেজের জন্য উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক সার্ভার স্টেশন নির্মাণ এবং জেলা সার্ভার স্টেশন ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ডিপিপির ওপর পরিকল্পনা কমিশনে ‘প্রকল্প মূল্যায়ন কমিটি’ পিইসি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকল্পের ভূমি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রেক্ষিতে প্রস্তাবিত প্রকল্পের আওতায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিস ভবন নির্মাণের জন্য ভূমি বরাদ্দ প্রয়োজন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে আরও বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের জন্য বর্তমানে নির্বাচন অফিস ভবনসমূহ নির্মাণ করা অতীব জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস, দুটি জেলা নির্বাচন অফিস ও ৩২টি উপজেলা নির্বাচন অফিস ভবন নির্মাণের জন্য ভূমি বরাদ্দ প্রয়োজন।

আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিস ভবন (সার্ভার স্টেশন) নির্মাণের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে দ্রুত ভূমি বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সিনিয়র সচিব বরাবর পত্র প্রেরণের জন্যও বলা হয়েছে এ চিঠিতে।

যে ২৪ জেলা প্রশাসকে চিঠি
ঢাকা, গাজীপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, দিনাজপুর, বরগুনা, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।

যে অফিসের জন্য যত ভূমি চেয়েছে নির্বাচন কমিশন
ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য নূন্যতম ২৫ শতাংশ; গাজীপুর ও মাদারীপুর জেলা নির্বাচন অফিসের জন্য নূন্যতম ২০ শতাংশ। ৩২টি উপজেলার জন্যও ভূমি চাওয়া হয়েছে যেখানে প্রতিটি উপজেলার জন্য নূন্যতম ১০ শতাংশ ভূমি চেয়েছে নির্বাচন কমিশন।

৩২টি উপজেলা হলো- লৌহজং, গাজীপুর সদর, সালথা, ডাসারা, কালুখালী, শাহজানপুর, নলডাঙ্গা, চৌহালী, বিরল, তালতলী, মুজিবনগর, কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই, তিতাস, আশুগঞ্জ, বিজয়নগর, হাইমচর, মতলব উত্তর, কমলনগর, বেগমগঞ্জ, সোবাইমুড়ি, সুবর্ণচর, কর্ণফুলি, সন্দ্বীপ, কক্সবাজার ঈদগাঁও, গুইমারা, দক্ষিণ সুরমা, শায়েস্তাঞ্জ, জুড়ী, শান্তিগঞ্জ, দিরাই, মধ্যনগর।

শেয়ার করুন:-

জাতীয়

তরুণ প্রজন্ম শিক্ষক-মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না: শিক্ষামন্ত্রী

Published

on

ট্যানারি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান তরুণ প্রজন্মের একটি অংশ, এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও শিক্ষক কিংবা মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করাই কর্মশালার মূল লক্ষ্য ছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে অনেকেই ফেসবুকে লাইভে এসে অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন মন্তব্য করছেন। কেউ কেউ ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’—এ ধরনের মন্তব্য করেন, যা অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, এ অবস্থায় তরুণ প্রজন্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। আজকের তরুণরা, এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না। এতে প্রশ্ন উঠছে—আমরা আমাদের তরুণ প্রজন্মকে কোন পথে নিয়ে যাচ্ছি এবং তারা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? দেশের ভবিষ্যৎ শক্তি হিসেবে পরিচিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে আমরা কতটা কাজে লাগাতে পারছি, সেটিও ভাবার বিষয়।

মেধাস্বত্ব বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মেধাস্বত্ব ব্যবস্থায় বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রেই দেশের উদ্ভাবন ও মেধাস্বত্ব বিদেশে গিয়ে রেজিস্ট্রেশন ও ট্রেডমার্ক পাচ্ছে, কিন্তু দেশে তা যথাযথভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। এর পেছনে প্রশাসনিক প্রক্রিয়ার দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ

Published

on

ট্যানারি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

রবিবার (২৬ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও জানান, দ্বিতীয় ইউনিটটি প্রায় এক বছর পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আসতে পারে।

এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুরের প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর ফলে ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করার পথ প্রশস্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না।

তবে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীসহ রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

এদিকে, জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

Published

on

ট্যানারি

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের ১০ম সভা

Published

on

ট্যানারি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক শুরু হয়।

সভায় মন্ত্রিসভার সদস্য, পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। যার প্রাক্কলিত ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো খাতের চারটি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান খাতের দুটি এবং ভৌত অবকাঠামো খাতের ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে সড়ক যোগাযোগ উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং নগর সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো-

আঞ্চলিক সড়ক উন্নয়ন, গ্রামীণ পানিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, নতুন সেতু নির্মাণ এবং নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প সভায় উপস্থাপন করা হয়, যা মূলত বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সংশোধিত পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।

এর আগে, গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা স্থগিত করা হয়। এর মধ্যে ছয়টি প্রকল্প অনুমোদিত এবং দুটি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়। অবশিষ্ট প্রকল্পগুলো আজকের বৈঠকে পুনরায় আলোচনায় আনা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়ে আসলেও এবার সেই ধারা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং সচিবালয়কেন্দ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধা বিবেচনায় এনে এ পরিবর্তন করা হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে অবকাঠামো উন্নয়ন ও কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধির এই উদ্যোগ দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

ট্যানারি

রাজধানী সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জায়গা ব্যবস্থা করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

এছাড়া স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান উপস্তিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ট্যানারি ট্যানারি
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১৫৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ট্যানারি ট্যানারি
পুঁজিবাজার23 minutes ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

ট্যানারি ট্যানারি
পুঁজিবাজার40 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ট্যানারি ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

ট্যানারি ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

কে অ্যান্ড কিউ বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক...

ট্যানারি ট্যানারি
পুঁজিবাজার3 hours ago

শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

ট্যানারি ট্যানারি
পুঁজিবাজার4 hours ago

আনলিমা ইয়ার্ন ডাইংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ট্যানারি
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

ট্যানারি
পুঁজিবাজার23 minutes ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

ট্যানারি
পুঁজিবাজার40 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

ট্যানারি
জাতীয়51 minutes ago

তরুণ প্রজন্ম শিক্ষক-মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না: শিক্ষামন্ত্রী

ট্যানারি
রাজনীতি60 minutes ago

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ: ইশরাক

ট্যানারি
জাতীয়1 hour ago

রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ

ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ট্যানারি
জাতীয়2 hours ago

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

কে অ্যান্ড কিউ বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ট্যানারি
রাজধানী3 hours ago

নিয়োগপত্রের দাবিতে উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক ও পুলিশ

ট্যানারি
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

ট্যানারি
পুঁজিবাজার23 minutes ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

ট্যানারি
পুঁজিবাজার40 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

ট্যানারি
জাতীয়51 minutes ago

তরুণ প্রজন্ম শিক্ষক-মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না: শিক্ষামন্ত্রী

ট্যানারি
রাজনীতি60 minutes ago

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ: ইশরাক

ট্যানারি
জাতীয়1 hour ago

রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ

ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ট্যানারি
জাতীয়2 hours ago

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

কে অ্যান্ড কিউ বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ট্যানারি
রাজধানী3 hours ago

নিয়োগপত্রের দাবিতে উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক ও পুলিশ

ট্যানারি
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

ট্যানারি
পুঁজিবাজার23 minutes ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

ট্যানারি
পুঁজিবাজার40 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

ট্যানারি
জাতীয়51 minutes ago

তরুণ প্রজন্ম শিক্ষক-মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না: শিক্ষামন্ত্রী

ট্যানারি
রাজনীতি60 minutes ago

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ: ইশরাক

ট্যানারি
জাতীয়1 hour ago

রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ

ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ট্যানারি
জাতীয়2 hours ago

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ট্যানারি
পুঁজিবাজার2 hours ago

কে অ্যান্ড কিউ বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ট্যানারি
রাজধানী3 hours ago

নিয়োগপত্রের দাবিতে উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক ও পুলিশ