পুঁজিবাজার
শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩০ পয়সা আয় ছিলো।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৫ – মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৬৭ পয়সা।
এমএন
পুঁজিবাজার
হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৮৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১১ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৩২ পয়সা।
এমএন
পুঁজিবাজার
কে অ্যান্ড কিউ বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ০৬ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ০৩ পয়সা আয় ছিলো।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৫ – মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৬৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ৬১ পয়সা।
এমএন
পুঁজিবাজার
আনলিমা ইয়ার্ন ডাইংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৩ পয়সা লোকসান ছিলো।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৫ – মার্চ’২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৫৫২ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৫৫২ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৬ এপ্রিল) বেলা ১২টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭১ ও ২০৩৪ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
ডমিনেজ স্টিলের মালিকানায় আসছে আকিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড তাদের বিদ্যমান পরিচালকদের মালিকানাধীন ৩০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, মোট ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নির্ধারিত দামে বিক্রি করা হবে। এ বিষয়ে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে অনুমোদনের জন্য আবেদন করবে।
জানা গেছে, প্রস্তাবিত ক্রেতাদের মধ্যে রয়েছে আকিজ রিসোর্স লিমিটেড, শেখ জসিম উদ্দিন এবং ফারিয়া হোসেন। খুব শিগগিরই এ সংক্রান্ত বিক্রয় চুক্তি সম্পন্ন হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে এবং কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনা করবে।
কোম্পানির মতে, নতুন বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় সচল ও আরও দক্ষ করা সম্ভব হবে। সাম্প্রতিক কার্যক্রমগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য ইতিবাচক ফলাফল আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।



