পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৬ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৭৬ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ২৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট এলায়েন্স, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
এনবিএল সিকিউরিটিজ ও সাবেক এমডি জোবায়েদ মামুনকে জরিমানা
গ্রাহকের অনুমতি ছাড়াই শেয়ার লেনদেন এবং সিকিউরিটিজ আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে ব্রোকারেজ হাউস এনবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং এর দুই সাবেক কর্মকর্তাকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে জানা গেছে, এনফোর্সমেন্ট বিভাগের তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ যথাযথভাবে সংরক্ষণ করেনি এবং বিনিয়োগকারীদের অভিযোগ নির্ধারিত ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতেও ব্যর্থ হয়েছে।
এসব অনিয়মের দায়ে এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ টাকা এবং সাবেক প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা ও এভিপি ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে, অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে আয় কমেছে আরএফএলের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৯ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৩ টাকা ১৭ পয়সা।
এছাড়া, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৯৪ পয়সা।
পুঁজিবাজার
মুনাফা বেড়েছে এপেক্স ফুটওয়্যারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) ইপিএস হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
এছাড়া, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫১ টাকা ৮৯ পয়সা।
পুঁজিবাজার
এনসিসি ব্যাংকের ২১% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসি ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৯৪ পয়সা থেকে বেড়েছে।
এদিকে, শেয়ার প্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১৪ টাকা ১৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৮৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২০ পয়সা।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ জুন বেলা ১২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ২১ মে নির্ধারণ করা হয়েছে রেকর্ড তারিখ।
পুঁজিবাজার
৭৭ দশমিক ৭৭ শতাংশ আয় বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ৭৭ দশমিক ৭৭ শতাংশ।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৯০ পয়সা।
এমএন



