Connect with us

রাজনীতি

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি বিজয়ী হবে: মির্জা ফখরুল

Published

on

বাংলাদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ও ঐক্যবদ্ধ শক্তি। জিয়াউর রহমান রাষ্ট্রের কাঠামোকে বদলে দিয়েছিলেন। তারেক রহমানের নেতৃত্বে সেই দল ও দেশ নতুন দিগন্তে এগিয়ে যাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের আয়োজনে ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মির্জা ফখরুল বলেন, “এই দেশের সাধারণ মানুষ ‘পিআর’ বা প্রযুক্তিগত টার্ম বোঝে না, কিন্তু তারা ন্যায়বিচার বোঝে, ভোটাধিকার বোঝে। আমরা বলেছি—গণভোট জাতীয় নির্বাচনের দিনই হোক। এতে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে, মানুষের মতামতও জানা যাবে। কিন্তু কিছু মহল সেটা মানতে চায় না।”

তিনি আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন, জেল-জুলুম আর নির্যাতনের পর আজ আমরা কিছুটা স্বস্তির মুখ দেখছি। অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু কখনোই আওয়ামী লীগ বা শেখ হাসিনার সামনে মাথানত করিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আছি এবং থাকবো।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার এবং কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির প্রধান লক্ষ্য।’

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। এসময় তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর চিলারং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

শেয়ার করুন:-

রাজনীতি

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ: ইশরাক

Published

on

বাংলাদেশ

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ও চেতনাকে ধারণ করে আগামী দিনে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইশরাক হোসেন বলেন, “তারেক রহমান কমিটির এক নম্বর সদস্য হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠার জন্য এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা শুনতে পেয়েছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মুখে জেনেছি একাত্তরের পর একটা ভয়াবহ দুঃশাসন এবং একদলীয় শাসন জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছিল। এরপর বিগত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটি থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে।’

অবশেষে দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী আন্দোলন শেষে আবারও গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন জানিয়ে ইশরাক বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করবো। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব।’

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রের কথা বললে অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনা অব্যাহত থাকতে হবে। তবে প্রতিবাদ হতে পারে। কারণ প্রতিবাদও গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ। কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হবে।

আলোচনার মধ্য দিয়েই তৈরি বিভিন্ন ধরনের বিতর্কের অবসান হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে উদ্ভূত প্রশ্নের মীমাংসা হয়ে যাবে। তাতেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। আর গণতন্ত্র শক্তিশালী হলে অর্থনীতির পাশাপাশি সার্বভৌমত্ব ও স্বাধীনতাও শক্তিশালী হবে।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ

Published

on

বাংলাদেশ

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এসব কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছেন, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছেন।

দেশের আইন-শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশের ও জনগণের স্বার্থে এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু বিএনপি সরকার সহযোগিতার সব দরজা বন্ধ করে দিচ্ছে।

আমার জানা নেই, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে, মাত্র দুই মাসে, এত অজনপ্রিয় কোনো সরকার হয়েছিল কি না। এই সরকার গত দুই মাসে যে পরিমাণ অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী ছয় মাস পর এই সরকারের কী হবে।’

বিরোধীদলীয় হুইপ বলেন, ‘আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ-অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া।

এ দাবি আদায়ের জন্য আমরা সংসদে যেমন থাকব, রাজপথেও থাকব, ইনশাআল্লাহ।’

এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা নিয়েছিল, দেশে আর নতুন কোনো স্বৈরতন্ত্র ফিরে আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই দেশে সংস্কারের কার্যক্রম শুরু হয়।’

নাহিদ ইসলাম বলেন, ‘কিন্তু বিএনপি প্রতি পদে পদে সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে আসছিল।

এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐকমত্য কমিশনে আসে এবং সেখানে এসেও প্রতিটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে নোট অব ডিসেন্ট দিতে থাকে। সবশেষে রাজনৈতিক বাস্তবতা ও জনগণের চাপে তারা গণভোটে রাজি হলেও নির্বাচনের পরপরই গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজ জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ের গণভোটকে অস্বীকার করছে। কার্যত বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করেছে।’

নাহিদ আরো বলেন, ‘বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বিএনপি যেভাবে আওয়ামী লীগের মতো দলীয়করণ শুরু করেছে, তাতে বোঝা যাচ্ছে তারা একই পথে এগোচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো দেশকে পুরোনো স্বৈরাচারের পথে নিয়ে যেতে চায়, তাহলে আবারও দেশের জনগণ তাদের প্রতিহত করবে। বাংলাদেশের তরুণ সমাজ এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

হাজার চেষ্টা করলেও আ. লীগ হতে পারবেন না— বিএনপিকে জামায়াত আমির

Published

on

বাংলাদেশ

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করেন, আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে বিরোধীদলকে নিয়ে ব্যঙ্গবিদ্রেুাপ করত।

আজকে তারা কোথায়! আপনারা এদের কাজ শুরু করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। বিএনপি প্রতিটি বিষয়ে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের নিজেদের ইশতেহারের বিরোধিতা করছে। আমার বোধহয়, তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটাও তারা হারিয়ে ফেলেছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, প্রিয় বিএনপি, ভুলে যাবেন না। এই জুলাই না হলে—এই মায়েদের এই বাবাদের এই ভাইদের এই বোনদের—সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আপনারা ক্ষমতার তাখত ইনজয় করতে পারতেন না। তখতে বসে সব ভুলে গেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

Published

on

বাংলাদেশ

জামায়াতে ইসলাম কখনও সুস্থ চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহান মে দিবস সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে–এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, একটি পক্ষ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা বিএনপিকে সরিয়ে আবার ফ্যাসিস্ট সরকার আনতে চায়। ছাত্র রাজনীতিতে যারা উশৃঙ্খল আচরণ চালু করেছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ বিএনপিকে রাজনীতি থেকে দুরে সরাতে চেয়েছে। জামায়াতের আমির বলেছেন আমরা নাকি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছি। আমি তার বক্তব্যের নিন্দা ও প্রত্যাখ্যান করছি। কারণ এই নির্বাচন যে সুষ্ঠু হয়েছে তা দেশ-বিদেশে স্বীকৃত। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা আবার একটি ফ্যাসিস্ট সরকার আনতে চায় কি না তা দেখতে হবে।

তিনি জানান আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেম সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা মনে করি সেদিন হবে আমাদের আগামীর রাজনীতির গতিপথ নির্ণয়ের শপথ নেওয়ার দিন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

গণভোটের প্রচারণায় কত টাকা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, জানালেন রিফাত রশিদ

Published

on

বাংলাদেশ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে সাত দিনের জন্য ১ কোটি টাকা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সভাপতি রিফাত রশিদ এ কথা জানিয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। এসময় তার নিজের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগেরও ব্যাখ্যা দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে রিফাত রশিদ বলেন, ‘আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা আমাদের বিরুদ্ধে গণভোটের অর্থ তছরুপের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন। কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ব্যতীত এহেন অভিযোগ সুস্পষ্ট অপরাধ। তবুও, আমরা আপনাদের সামনে পুরো বিষয়টি পরিষ্কার করছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈছাআ-এর সাবেক সভাপতি আত্মপক্ষ সমর্থন করে বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইনের জন্য আমাদের ফান্ডের প্রয়োজন ছিল।

সেই ফান্ড সংগ্রহের জন্য আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। সবশেষে, বাংলাদেশ ব্যাংক আমাদের ফান্ড দিতে সম্মত হয়। কিন্তু বিপত্তি বাঁধে, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের কোনো রেজিস্টার্ড সংগঠন নয়। বাংলাদেশ ব্যাংক নন-রেজিস্টার্ড কোনো সংগঠনকে অনুদান বা স্পনসর করতে পারে না।
সে কারণে আমাদের জরুরি ভিত্তিতে একটি ফাউন্ডেশন গঠন করতে হয়।’

সেই ফাউন্ডেশনে সিনথিয়াও যুক্ত ছিলেন বলে জানান রিফাত। তিনি বলেন, ‘সিনথিয়া শুরুতে থাকতে সম্মত হন এবং প্রয়োজনীয় তথ্য প্রদানসহ স্বাক্ষরও করেন। কিন্তু পরবর্তী সময় তিনি গণভোটের কোনো কার্যক্রমে যুক্ত থাকবেন না এবং দায়িত্ব নিতে পারবেন না বলে হঠাৎ সরে দাঁড়ান। পাশাপাশি তিনি বলেন, তাকে যদি ফাউন্ডেশনে রাখা হয়, তাহলে তিনি সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি ক্ষতিগ্রস্ত করবেন।

পরবর্তী সময় তাকে বাদ দিয়েই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন নেওয়া হয়।’

গণভোট প্রচারণার অর্থ সংগ্রহের বিষয়ে রিফাত বলেন, ‘গণভোটের ক্যাম্পেইনকে সামনে রেখে আমাদের ১৫ দিনব্যাপী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৫ কোটি টাকা প্রদানের বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়। তবে ভোটের আগে সময়স্বল্পতার কারণে বাংলাদেশ ব্যাংক রেজিস্টারকৃত সেড ফাউন্ডেশনকে ৭ দিনের প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয়। এরপর আপনারা জানেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশব্যাপী ৭ দিন গণভোটের ক্যাম্পেইন পরিচালনা করা হয়।’

রিফাত দাবি করেন, গণভোটের প্রচারণার সম্পূর্ণ আর্থিক হিসাব বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করা হয়। সেই অডিট রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

সিনথিয়াসহ কয়েকজন বৈছাআর সাবেক নেতাদের বিতর্কিত ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন বলে দাবি করেন রিফাত।

তিনি বলেন, ‘আমরা এসব মিথ্যা অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে আমরা আহ্বান জানাচ্ছি, দুদকসহ যদি কোনো তদন্ত সংস্থা উক্ত অভিযোগগুলো তদন্ত করতে আগ্রহী হয়, তাহলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের কাছে সংশ্লিষ্ট হিসাবের সব প্রকার প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত রয়েছে।’

রিফাত আরো বলেন, ‘এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার মাসের একটি ট্রানজিশনাল সংকট অতিক্রম করেছে। কারণ সে সময়ে সংগঠনের পূর্ববর্তী অর্গানোগ্রাম উমামা, হাসনাত, আরিফ সোহেল সংগঠনের পরবর্তী কোনো কার্যপরিধি ও নেতৃত্ব নির্ধারণ না করায় একধরনের সংকট তৈরি। ফলত, নেতৃত্বশূন্য অবস্থায় সারা দেশের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা হয়রানির শিকার ও আত্মপরিচয় সংকটে ভোগে। তৎকালীন সময়ের এই সাংগঠনিক সংকট মোকাবেলায় সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয় এবং নতুন কমিটি গঠিত হয়। পরবর্তী সময়, উক্ত কমিটির সাধারণ সভায় ট্রানজিশনাল সময়ের নেতৃত্ব নির্ধারণ এবং বিভিন্ন সাংগঠনিক প্রক্রিয়া সুস্পষ্ট করার লক্ষ্যে মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশাকে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন।’

ফলস্বরূপ, চলমান ট্রানজিশনাল সময়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন এবং ভবিষ্যৎ কার্যপরিধি নির্ধারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে বর্তমান উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে। উক্ত উপদেষ্টা পর্ষদ অতি দ্রুত সব কার্যক্রম সম্পন্ন করবে বলেও জানান রিফাত।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার23 minutes ago

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার39 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২২ কোটি...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার52 minutes ago

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১৫৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার3 hours ago

হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
বাংলাদেশ
জাতীয়2 minutes ago

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলাদেশ
স্বাস্থ্য11 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বাংলাদেশ
পুঁজিবাজার23 minutes ago

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
পুঁজিবাজার39 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

বাংলাদেশ
পুঁজিবাজার52 minutes ago

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

বাংলাদেশ
জাতীয়2 hours ago

তরুণ প্রজন্ম শিক্ষক-মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
রাজনীতি2 hours ago

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ: ইশরাক

বাংলাদেশ
জাতীয়2 minutes ago

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলাদেশ
স্বাস্থ্য11 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বাংলাদেশ
পুঁজিবাজার23 minutes ago

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
পুঁজিবাজার39 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

বাংলাদেশ
পুঁজিবাজার52 minutes ago

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

বাংলাদেশ
জাতীয়2 hours ago

তরুণ প্রজন্ম শিক্ষক-মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
রাজনীতি2 hours ago

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ: ইশরাক

বাংলাদেশ
জাতীয়2 minutes ago

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলাদেশ
স্বাস্থ্য11 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বাংলাদেশ
পুঁজিবাজার23 minutes ago

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
পুঁজিবাজার39 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

বাংলাদেশ
পুঁজিবাজার52 minutes ago

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

বাংলাদেশ
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি

বাংলাদেশ
জাতীয়2 hours ago

তরুণ প্রজন্ম শিক্ষক-মন্ত্রীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
রাজনীতি2 hours ago

মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে ধারণ করে এগিয়ে যাবে দেশ: ইশরাক