পুঁজিবাজার
সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যেই লেনদেন বৃদ্ধি পেয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৬৭টির কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল।
দিনশেষে ডিএসইতে মোট ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার তুলনায় ৩১ কোটি ৯২ লাখ টাকা বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২৮ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে মোট ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়; এর মধ্যে ৪০টির দর বেড়েছে, ১২১টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার ৪৭৬ কোটি টাকা
দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬৪ শতাংশ বা ৪ হাজার ৪৭৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮০.০৭ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫.৩১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩৭.৬৪ পয়েন্ট বা ৩.৬৪ শতাংশ।
ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৭২ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ২২৪ কোটি ৪৪ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৭৫ লাখ টাকা বা ১৫.৩২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ১৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩১টি কোম্পানির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৮১ শতাংশ ও ১.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৩১.৪৬ পয়েন্টে ও ৯১২২.২৬ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ২.০৮ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১৪৭.০৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১.৯৪ শতাংশ ও সিএসআই সূচক ২.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৩৩৩.৯১ পয়েন্টে ও ৯০৬.২৫ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৩২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪৪ কোটি ২১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১৪ কোটি ৮৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ার দর।
নাইম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির ১৩কোটি ৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ২৩ লাখ ১৪ হাজার ৩৪৮ টি শেয়ার ৬২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৭ লাখ ২১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কোটি ৭৩ লাখ ৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডস লিমিটেডের ১ কোটি ৬৩ লাখ ৮ হাজার টাকার ও তৃতীয় স্থানে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির ১ কোটি ৬৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
অন্যান্য
দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রিজেন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেডের শেয়ার দর ০.৩ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬.৬৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর ৬ দশমিক ০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং এন্ড ডাইং, রহিম টেক্সটাইল, নর্দান জুট মেনুফ্যাক্চারিং, এবি ব্যাংক,স্ট্যান্ডার্ড সিরামিক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১২৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ০.৩ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি,আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি ২২কোটি ৯৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি,বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
এমএন



