Connect with us

খেলাধুলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা, বেতন কি বাড়বে?

Published

on

ফ্লোর

প্রতি বছরের শুরুতে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চলতি বছরের (২০২৬ সালের) জন্য এখনও চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত বছর বাংলাদেশ জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিল। এবার সেটি বাড়িয়ে উন্নীত করা হবে ২৭–এ। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন চুক্তিতে জায়গা পাবেন। সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামরা প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, নতুন বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এদিকে, এবারের তিন ফরম্যাটের জন্য চুক্তিতে থাকছেন না তাসকিন, কারণ তিনি টেস্ট বাদে বাকি দুই ফরম্যাটে জাতীয় দলের র্জাসিতে খেলছেন। সব ফরম্যাটের চুক্তিতে দেখা যেতে পারে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। এবারের চুক্তিতেও নেই নুরুল হাসান সোহান। এদিকে, গেল বছর বেতন বাড়লেও এবার আগের বেতন অনুযায়ীই ক্রিকেটাররা চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার যারা
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

এমএন

শেয়ার করুন:-

খেলাধুলা

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি ফিলিস্তিনের

Published

on

ফ্লোর

ফিফার ৭৬তম কংগ্রেসে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের মধ্যে এক সংক্ষিপ্ত কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুই পক্ষকেই মঞ্চে ডেকে নেন এবং একে অপরের পাশে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, শিশুদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করা উচিত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে ইনফান্তিনোর অনুরোধ সত্ত্বেও জিবরিল রাজুব ইসরায়েলি প্রতিনিধির কাছাকাছি দাঁড়াতে অস্বীকৃতি জানান, যা মঞ্চে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেখানে উপস্থিত পিএফএ’র সহ-সভাপতি সুসান শালাবি পরে সংবাদমাধ্যমকে জানান, ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হাত মেলানো সম্ভব নয় বলে ফিলিস্তিনি পক্ষ মনে করে, কারণ তাদের মতে চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণ ব্যাপক কষ্টের মধ্যে রয়েছে।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে জিবরিল রাজুব বলেন, তিনি আন্তর্জাতিক নিয়ম ও প্রক্রিয়াকে সম্মান করেন, তবে তার মতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার বিষয়টি এখন গুরুত্ব দিয়ে ভাবা উচিত। তার দাবি, ফিফার নীতিতে দ্বৈত মানদণ্ড রয়েছে এবং তা বন্ধ হওয়া দরকার।

তিনি আরও বলেন, তিনি হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ তার মতে প্রতিপক্ষ পক্ষ ইসরায়েলের নেতৃত্বকে ঘিরে যে রাজনৈতিক অবস্থান তুলে ধরে, তা তিনি গ্রহণযোগ্য মনে করেন না। একই সঙ্গে তিনি ফিফা সভাপতির উদ্যোগকে স্বীকৃতি দিলেও বলেন, ফিলিস্তিনি জনগণের বাস্তব কষ্ট পুরোপুরি বোঝা সম্ভব হয়নি।

এই ঘটনার পর ফিফা কংগ্রেসে দুই ফুটবল সংস্থার সম্পর্ক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

Published

on

ফ্লোর

চট্টগ্রামে বড় লক্ষ্য তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে পেরিয়ে গেছে টাইগাররা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্রুত একটি উইকেট হারালেও কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভারের জুটিতে ম্যাচে ফেরে। দুজনেই অর্ধশতক তুলে দলকে শক্ত ভিত এনে দেন। ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লেভার ২৮ বলে ৫১ রান করেন। তবে মাঝের ওভারে বাংলাদেশি স্পিনারদের চাপে রানের গতি কমে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শেষ দিকে নিক কেলির ৩৯ ও জেমস ক্লার্কসনের ঝড়ো ২৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে কিউইরা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি এবং শেখ মেহেদী ১টি উইকেট নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জবাবে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। সাইফ ১৭, লিটন দাস ২১ এবং তানজিদ তামিম ২০ রান করে ফিরলে স্কোর দাঁড়ায় ৭৭/৩।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। ইমন ২৮ রান করে আউট হলেও হৃদয় দায়িত্ব নিয়ে খেলতে থাকেন।

শেষ দিকে শামীম হোসেনের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচটি বাংলাদেশের দিকে নিয়ে আসে। তার ঝড়ো ইনিংসেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে বড় রান তাড়া করার আত্মবিশ্বাসও ফিরে পেল বাংলাদেশ, যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির জন্য বড় ইতিবাচক দিক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

Published

on

ফ্লোর

আগামী জুন মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীণ বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই জানিয়ে দেওয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এব্যাপা আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেসবক্সে সাংবাদিকদের জানিয়েছেন, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বিসিবির সম্মাননা পেলেন রুবেল

Published

on

ফ্লোর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তারকা পেসার রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (২০ এপ্রিল) মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, পরিচালক রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা ও সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিদায় বেলায় নিজের বক্তব্যে বিসিবি এবং সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন রুবেল। তিনি বলেন, ‘আমি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন—রুবেল আমরা তোকে সম্মানিত করতে চাই। এই বিষয়টা গর্বের এবং আনন্দের ছিল। আজকে আমাকে যেভাবে সম্মানিত করল, এজন্য বিসিবি এবং তামিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্যালেন্ট হাট থেকে জাতীয় দলে উঠে এসেছিলেন রুবেল। সেখানে তাকে যিনি বেছে এনেছিলেন, তিনি কোচ সরোয়ার ইমরান। বিদায়বেলায় এই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুবেল। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিজের পরিবারের প্রতি।

রুবেল বলেন, ‘একজন মানুষের কথা না বললেই নয়, যিনি আমাকে পেসার হান্ট থেকে তুলে নিয়েছেন, তিনি সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। তার সুস্থতা কামনা করছি। আমি গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার বাবা মা আমাতে উৎসাহ দিয়েছিলেন। তাদের আজ খুব মিস করছি। এ ছাড়া খারাপ সময়ে যারা আমার পাশে ছিলেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

​দীর্ঘদিন জাতীয় দলের রাডারের বাইরে থাকার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ না পাওয়ায় বিসিবি এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

রুবেলের অবসর ঘোষণার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছিলেন। এবার বোর্ডের পক্ষ থেকে মাঠেই তাকে বিদায় সংবর্ধনা দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা করা হয়েছে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুবেল হোসেন দেশের হয়ে ওয়ানডেতে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং টি-২০তে ২৮টি উইকেট শিকার করেছেন। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে তার একটি করে ইনিংসে পাঁচ উইকেট (ফাইফার) নেয়ার কীর্তি রয়েছে। ২০২১ সালে শেষবার দেশের জার্সি গায়ে নামা এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বর্ণবাদী আচরণের শিকার হামজা, প্রতিবাদ করে পেলেন শাস্তি

Published

on

ফ্লোর

ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথ এফসির বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। ১৮ এপ্রিল ফ্রাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ম্যাচের ৭১তম মিনিটে পরিবর্তনের সময় মাঠ ছাড়ার মুহূর্তে হোম সমর্থকদের একটি অংশ থেকে হামজার উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করা হয়। এতে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। গ্যালারির দিকে ঘুরে প্রতিবাদ করায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় রেফারি হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামজাকে হলুদ কার্ড দেখান। পরে তিনি দলের স্টাফদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত অবস্থায় বেঞ্চে ফিরে যান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘটনার সময় লেস্টারের কোচিং স্টাফরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে মাঠের উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই ম্যাচে ৬৩তম মিনিটে ইবানে বোয়াতের একমাত্র গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি লেস্টার সিটি।

এই হারের ফলে লেস্টারের অবস্থা চ্যাম্পিয়নশিপে আরও জটিল হয়েছে। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের ২৩তম স্থানে রয়েছে। অবনমন এড়াতে শেষ তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। আগামী মঙ্গলবার হাল সিটির বিপক্ষে ম্যাচে হারলে দ্বিতীয় লিগে অবনমন প্রায় নিশ্চিত হয়ে যাবে।

আগের ম্যাচে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন হামজা। তবে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের এই বিতর্কিত ও দুঃখজনক ঘটনা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ফ্লোর ফ্লোর
পুঁজিবাজার49 minutes ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে...

ফ্লোর ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কর্পোরেট অফিসের জন্য একটি স্বতন্ত্র ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

ফ্লোর ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের মূলধন বাড়াতে রেকর্ড তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিশোধিত মূলধন সংগ্রহের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন ×...

ফ্লোর ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির রেকর্ড ডেটের আগে শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টের তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

ফ্লোর ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল...

ফ্লোর ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত...

ফ্লোর ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে দুপুর ২টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ফ্লোর
জাতীয়17 minutes ago

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্লোর
জাতীয়32 minutes ago

বিনিয়োগকারীদের আকৃষ্টে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফ্লোর
জাতীয়37 minutes ago

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

ফ্লোর
পুঁজিবাজার49 minutes ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের মূলধন বাড়াতে রেকর্ড তারিখ নির্ধারণ

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ফ্লোর
জাতীয়17 minutes ago

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্লোর
জাতীয়32 minutes ago

বিনিয়োগকারীদের আকৃষ্টে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফ্লোর
জাতীয়37 minutes ago

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

ফ্লোর
পুঁজিবাজার49 minutes ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের মূলধন বাড়াতে রেকর্ড তারিখ নির্ধারণ

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ফ্লোর
জাতীয়17 minutes ago

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্লোর
জাতীয়32 minutes ago

বিনিয়োগকারীদের আকৃষ্টে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফ্লোর
জাতীয়37 minutes ago

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

ফ্লোর
পুঁজিবাজার49 minutes ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

ফ্লোর
পুঁজিবাজার1 hour ago

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের মূলধন বাড়াতে রেকর্ড তারিখ নির্ধারণ

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ফ্লোর
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স