Connect with us

আন্তর্জাতিক

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

Published

on

শাহজীবাজার

শ্রমিক ঘাটতি মোকাবিলার লক্ষ্যে একটি নতুন অভিবাসন প্রকল্পের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে অস্থায়ী কর্ম ভিসার জন্য মধ্য-দক্ষতার ৮২টি পেশার তালিকা প্রকাশ করেছে দেশটি।

ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে। মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টির পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে পড়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকেরা বলছেন, মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যেই অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী ঘাটতি সংকটও দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে।

ব্রিটেনে যেসব কাজে অস্থায়ী ঘাটতি রয়েছে, সেই তালিকার ৮২টি পেশার সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি)। প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতায় ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, ‘এমএসি যেসব পেশার সুপারিশ করবে, সেগুলোতে অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনাও উপস্থাপন করতে হবে।’

প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, যোগ্য অভিবাসী কর্মীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া যেতে পারে। তবে সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথাও বলা হয়েছে।

আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে।

২০২৬ সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে।

ক্যানাডা ও অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে। এসব দেশে স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও দক্ষ বাণিজ্যে শ্রমঘাটতি পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে।

দুই দিনের ভারত সফরে স্টারমার ভারত সরকারের সঙ্গে ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগে এই ইস্যুটির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের ৩৯ গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল

Published

on

শাহজীবাজার

গত সপ্তাহে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের অন্তত ৩৯টি গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী এমন অভিযোগ উঠেছে।

হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির জ্যেষ্ঠ সহযোগী আলী হাসান খলিল এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আলী হাসান খলিল বলেন, ইসরাইলি বাহিনীর শক্তিশালী বিস্ফোরণে দক্ষিণ লেবাননের অসংখ্য বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই কর্মকাণ্ডকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে। যদিও ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে, তবে এর মধ্যেই ধ্বংসলীলা অব্যাহত থাকায় ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট পক্ষগুলো এই পরিস্থিতিকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে।

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে এশিয়ায় মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র?

Published

on

শাহজীবাজার

ইরান যুদ্ধের জেরে এশিয়ায় নিজ বলয় হারাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, টালমাটাল জ্বালানি পরিস্থিতি সামাল দিতে মার্কিন মিত্ররা ঝুঁকছে তেহরান ও মস্কোর দিকে। সাত বছরে প্রথমবার ইরানের কাছ থেকে তেল কিনেছে ভারত। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ জ্বালানির চাহিদা মেটাচ্ছে রাশিয়ার কাছ থেকে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক মিত্র দেশকে তাদের থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানে মার্কিন হামলার পর থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তার বেশিরভাগ বার্তাই ছিল অস্পষ্ট। অনেকের দাবি, যুদ্ধক্ষেত্র ও জ্বালানি সংকট নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আসল চিত্র ফুটে ওঠেনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় ভরসা না পেয়ে এশিয়ার অনেক নেতা নিজ দেশের তেলের চাহিদা মেটাতে ঝুঁকছে ইরান ও রাশিয়ার দিকে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এক বিশেষ দূত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে। একইদিন তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

এছাড়া পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেল কিনেছে ফিলিপিন্স। আর, সাত বছরের মধ্যে প্রথমবার ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে।

নিউইয়র্ক টাইমস বলছে, এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কোনো ইঙ্গিত না দিলেও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিদেরই সহায়তা করছে।

অনেক বিশ্লেষকের মতে, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে মার্কিন বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। আর এই সংকটে নতুন করে সামনে এসেছে রাশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব।

গত বছর পর্যন্তও এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত সহযোগী দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ আরেক দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বদলে দিয়েছে পুরো দৃশ্যপট।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জ্বালানি সংকট: পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

Published

on

শাহজীবাজার

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থার জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে বিশ্ব। তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দেশগুলো।

বিশ্বের মোট তেল ও গ্যাসের ২০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে এই রুটটি কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি বা আইইএ এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই ধাক্কা সামলাতে বিভিন্ন দেশ এ পর্যন্ত নানা পদক্ষেপ নিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যুক্তরাজ্যে বিদ্যুতের বেশিরভাগই প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হলেও, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধির কারণে দেশটিতে পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোল বিক্রেতারা এই পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় আয়ারল্যান্ড সরকার ৫০৫ মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

জ্বালানি সাশ্রয়ে কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে এশিয়ার দেশগুলো।

থাইল্যান্ডে এসির ব্যবহার কমাতে সরকারি কর্মকর্তাদের জ্যাকেট খুলে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে। শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ফিলিপিন্স ও মিশর যাতায়াতে চাপ কমাতে কর্মীদের জন্য সপ্তাহে চার দিন অফিস বা বাসা থেকে কাজ করার নীতি গ্রহণ করেছে।

মিয়ানমার ও স্লোভেনিয়ায় ব্যক্তিগত গাড়ির জন্য জ্বালানি তেলের রেশন ব্যবস্থা চালু করা হয়েছে।

তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অনেক দেশ গণপরিবহনকে প্রাধান্য দিচ্ছে। অস্ট্রেলিয়ার দুই রাজ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে ট্রেন, বাস ও ফেরিতে চলাচল সম্পূর্ণ বিনামূল্য ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন তাদের বিশাল মজুদ থেকে চাহিদা মেটানোর চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেল রফতানি আপাতত বন্ধ রেখেছে বেইজিং।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

Published

on

শাহজীবাজার

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা মোসাদের কাছ থেকে স্পর্শকাতর স্থাপনা শনাক্ত করা এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাসনিম নিউজ জানিয়েছে, অভিযুক্তদের নতুন করে তেহরানের দুটি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেওয়া হয়। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয়।

গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের ওপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয় তখন ট্রাম্পকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয় বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন একটি সূত্র। কার‌ণ ট্রাম্পের অধৈর্য্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা ছিল তাদের।

সূত্র: তাসনিম নিউজ

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি

Published

on

শাহজীবাজার

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এরপর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অঞ্চলে অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।

যেসব অঞ্চলে সুনামির সতর্কতা দেওয়া হয়েছে

দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে প্রাথমিক অবস্থায় আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৭ দশমিক ৯ মাত্রার বলে জানিয়েছিল। পরে এটি কমিয়ে ৭ দশমিক ৪ করা হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। তবে বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণের চেয়ে সম্ভাব্য সুনামির দিকে নজর রাখা হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

শাহজীবাজার শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

মুনাফা বেড়েছে শাহজীবাজার পাওয়ারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক...

শাহজীবাজার শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

তিতাস গ্যাসের মূলধন বাড়াতে বিএসইসির সম্মতি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় ২৮৩ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক...

শাহজীবাজার শাহজীবাজার
পুঁজিবাজার17 hours ago

সিএসই সফরে ভারতীয় সহকারী হাই কমিশনার, জোরদার হলো দ্বিপাক্ষিক সহযোগিতা

ভারতের সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন। এ...

শাহজীবাজার শাহজীবাজার
পুঁজিবাজার19 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১ কোটি...

শাহজীবাজার শাহজীবাজার
পুঁজিবাজার19 hours ago

দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি।...

শাহজীবাজার শাহজীবাজার
পুঁজিবাজার19 hours ago

দর বৃদ্ধি শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১২০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

শাহজীবাজার শাহজীবাজার
পুঁজিবাজার19 hours ago

লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। ঢাকা...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

মুনাফা বেড়েছে শাহজীবাজার পাওয়ারের

শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

তিতাস গ্যাসের মূলধন বাড়াতে বিএসইসির সম্মতি

শাহজীবাজার
খেলাধুলা16 hours ago

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

শাহজীবাজার
জাতীয়16 hours ago

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

শাহজীবাজার
রাজনীতি16 hours ago

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় যারা

শাহজীবাজার
রাজনীতি16 hours ago

আ.লীগের সবচেয়ে বড় দুই অপরাধ কী, জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

শাহজীবাজার
জাতীয়16 hours ago

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহজীবাজার
জাতীয়16 hours ago

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শাহজীবাজার
স্বাস্থ্য16 hours ago

আ.লীগের দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহজীবাজার
আন্তর্জাতিক16 hours ago

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের ৩৯ গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল

শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

মুনাফা বেড়েছে শাহজীবাজার পাওয়ারের

শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

তিতাস গ্যাসের মূলধন বাড়াতে বিএসইসির সম্মতি

শাহজীবাজার
খেলাধুলা16 hours ago

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

শাহজীবাজার
জাতীয়16 hours ago

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

শাহজীবাজার
রাজনীতি16 hours ago

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় যারা

শাহজীবাজার
রাজনীতি16 hours ago

আ.লীগের সবচেয়ে বড় দুই অপরাধ কী, জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

শাহজীবাজার
জাতীয়16 hours ago

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহজীবাজার
জাতীয়16 hours ago

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শাহজীবাজার
স্বাস্থ্য16 hours ago

আ.লীগের দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহজীবাজার
আন্তর্জাতিক16 hours ago

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের ৩৯ গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল

শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

মুনাফা বেড়েছে শাহজীবাজার পাওয়ারের

শাহজীবাজার
পুঁজিবাজার16 hours ago

তিতাস গ্যাসের মূলধন বাড়াতে বিএসইসির সম্মতি

শাহজীবাজার
খেলাধুলা16 hours ago

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

শাহজীবাজার
জাতীয়16 hours ago

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

শাহজীবাজার
রাজনীতি16 hours ago

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় যারা

শাহজীবাজার
রাজনীতি16 hours ago

আ.লীগের সবচেয়ে বড় দুই অপরাধ কী, জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

শাহজীবাজার
জাতীয়16 hours ago

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহজীবাজার
জাতীয়16 hours ago

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শাহজীবাজার
স্বাস্থ্য16 hours ago

আ.লীগের দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহজীবাজার
আন্তর্জাতিক16 hours ago

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের ৩৯ গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল