পুঁজিবাজার
শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ২৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২৫ পয়েন্ট কমে ১০২৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৯৬২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৩৬ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬০৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৮৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৩ পয়সা।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬টাকা ৮৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৯৮ টাকা ৭১ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২২ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৬ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৫ টি শেয়ার ১১৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অ্যাপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ৩৪ লাখ ০৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ১১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৬ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স (বিডি), রূপালী ব্যাংক, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, বাংলাদেশ অটোকারস, এসিআই ফর্মুলেশনস পিএলসি এবং বঙ্গজ লিমিটেডের দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১৫৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৬ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসির শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৬ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৭৬ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ২৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট এলায়েন্স, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
এমএন



