Connect with us

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

Published

on

এক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভেতরে কোনো সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছে না। শুক্রবার (৩১ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্পের এই বক্তব্য তার গত সপ্তাহের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে তিনি ভেনেজুয়েলায় মাদকবিরোধী অভিযান সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। সেখানে এখন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং হাজারো সৈন্য মোতায়েন রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও শক্তিবৃদ্ধি হিসেবে সেখানে যুক্ত হবে ‘জেরাল্ড ফোর্ড’ নামের বিমানবাহী রণতরী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, ‘না, ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই।’ তবে তিনি ভবিষ্যতে এমন হামলা সম্পূর্ণভাবে নাকচ করেছেন কি না, নাকি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি— তা স্পষ্ট করেননি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, মাদকবিরোধী অভিযানে এবার ‘স্থলভাগেও আঘাত হানবে’ যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের দাবি, মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত এমন অন্তত ১৪টি নৌকা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অভিযানে ধ্বংস করা হয়েছে। এসব অভিযানে ৬১ জন নিহত হয়েছে। ট্রাম্প আগে নিশ্চিত করেছিলেন যে, তিনি ভেনেজুয়েলায় সিআইএ-কে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন।

এদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ট্রাম্প তাকে বলেছেন যে এশিয়া সফর শেষে ফিরে এসে ভেনেজুয়েলা ও কলম্বিয়াকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক অভিযান বিষয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করা হবে।

একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সেনাবাহিনী ইতোমধ্যে বেশ কিছু বিকল্প পরিকল্পনা দিয়েছে, যার মধ্যে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা ও রানওয়েতে হামলার প্রস্তাবও রয়েছে।

ভেনেজুয়েলার বিরোধী দল, মানবাধিকার সংস্থা এবং প্রতিবেশী কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার ও সেনাবাহিনী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত আগস্টে মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে, যা আগের পুরস্কারের দ্বিগুণ।

মার্কিন বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এসব অভিযান আন্তর্জাতিক যুদ্ধ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

সৌদির চাপে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, পিছু হটলেন ট্রাম্প

Published

on

এক

ইরানের অবরোধ ভাঙতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের তীব্র আপত্তির মুখে মাত্র দেড় দিনের মাথায় সেই পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, কূটনৈতিক ও সামরিক চাপে পড়ে ট্রাম্প প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই উদ্যোগ থেকে সাময়িকভাবে সরে এসেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত রোববার সামাজিক মাধ্যমে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগের ঘোষণা দেন। এর লক্ষ্য ছিল ইরানের হুমকি ও হামলার মধ্যেও পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি পেরিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই অভিযানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং নজরদারি ব্যবস্থা জাহাজের নিরাপত্তা দিত। মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে কয়েকটি জাহাজকে নিরাপদে প্রণালি অতিক্রম করাতেও সক্ষম হয়েছিল।

তবে ঘোষণার পরপরই সৌদি আরবসহ গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলো অসন্তোষ প্রকাশ করে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের ঘোষণায় সৌদি নেতৃত্ব বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছিল। এরপর রিয়াদ ওয়াশিংটনকে জানিয়ে দেয়, তারা আর যুক্তরাষ্ট্রকে সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না। একইসঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার করেও সামরিক অভিযান চালানো যাবে না।

পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন। কিন্তু সেই আলোচনায়ও অচলাবস্থা কাটেনি। ফলে শেষ পর্যন্ত ট্রাম্পকে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করতে হয়।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনায় আঞ্চলিক মিত্রদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এবং সহায়ক বিমানের জন্য এই সহযোগিতা ছাড়া বিকল্প পথ প্রায় নেই।

কাতার, ওমানসহ আরও কয়েকটি উপসাগরীয় দেশও অভিযোগ তোলে যে অভিযানের ঘোষণা দেওয়ার আগে তাদের সঙ্গে যথাযথ সমন্বয় করা হয়নি।

এক মধ্যপ্রাচ্যীয় কূটনীতিক জানান, ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ওমানের সঙ্গে যোগাযোগ করে। যদিও ওমান আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেনি।

অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে, আঞ্চলিক মিত্রদের আগেই অবহিত করা হয়েছিল।

‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের পর ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি সাময়িক বিরতি দিয়েছেন। ইরানও নতুন একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান এই মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে ট্রাম্প বুধবার বলেন, গত চব্বিশ ঘণ্টায় খুব ভালো আলোচনা হয়েছে এবং ইরান সমঝোতায় আগ্রহী। তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে ব্যাপক বোমা হামলা চালানো হতে পারে।

মূলত আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপও বাড়ছে। রিপাবলিকানদের একটি অংশ চাইছে, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হোক।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য আগামী সপ্তাহে বেইজিং সফরের আগেই ইরান ইস্যুর সমাধান চান ট্রাম্প।

ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য এব্রাহিম রেজায়ি বলেছেন, যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র সেই লক্ষ্য অর্জন করতে পারবে না, যা তারা আলোচনায় পায়নি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত।

তবে জর্ডানের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের অর্থনৈতিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য দেশটির নেই।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

Published

on

এক

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি দলটি। ফলে জোট নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে তার দলের ১০৭ এমপি একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) বা সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) সরকার গঠনের চেষ্টা করলে দলের ১০৭ এমপি পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে টিভিকে। দলীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএমকে ও এআইএডিএমকের শিবিরে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত সামনে এসেছে। এম কে স্টালিনের ডিএমকে এবং ই পালানিস্বামীর এআইএডিএমকে একসঙ্গে সরকার গঠনের চেষ্টা করছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ দুই দলের জোট হলে সর্বাধিক জনসমর্থন পাওয়া দল টিভিকে পিছিয়ে পড়তে পারে।

১০৭টি আসন জিতে টিভিকে দাবি করছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য গভর্নরের উচিত তাদের আমন্ত্রণ জানানো। তবে তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানাতে অনুমতি দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বিজয়ের হাতে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নেই। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজয় যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, তা-ও তিনি গ্রহণ করেননি।

সূত্র জানিয়েছে, টানা দুই দিনের মধ্যে দ্বিতীয় বৈঠকেও গভর্নর জানিয়েছেন, সরকার গঠনের জন্য অন্তত ১১৮ এমপির সমর্থনের চিঠি জমা দিতে হবে। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো প্রতিষ্ঠিত হয়নি।

এনডিটিভি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকের আরও ১০টি আসন প্রয়োজন। এরই মধ্যে কংগ্রেসের ৫ এমপি তাদের সমর্থন দিয়েছে। বাম দল এবং কয়েকটি ছোট দলের সঙ্গে বাকি সমর্থন জোগাড়ে আলোচনা চলছে। সূত্র বলছে, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও প্রস্তুতি নিচ্ছে টিভিকে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী ও ইরানের মধ্যে তীব্র সংঘাত

Published

on

এক

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরানীয় বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড। এই ঘটনাটি গত কয়েক সপ্তাহ ধরে চলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস ট্রক্সটন, ইউএসএস ম্যাসন এবং ইউএসএস রাফায়েল পেরাল্টা নামের তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার যখন হরমুজ প্রণালী হয়ে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল, তখন ইরানীয় বাহিনী সেগুলোর ওপর ‘বিনা উস্কানিতে’ আক্রমণ চালায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানি বাহিনী এই আক্রমণে একসাথে একাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট দ্রুতগামী নৌযান ব্যবহার করেছে। মার্কিন কর্মকর্তারা এই আক্রমণকে অত্যন্ত সুসংগঠিত এবং তীব্র বলে বর্ণনা করেছেন। তবে সেন্টকম নিশ্চিত করেছে যে, মার্কিন জাহাজগুলোর কোনো ক্ষতি হয়নি এবং তারা সফলভাবে সব আক্রমণ প্রতিহত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে মার্কিন বাহিনী ইরানের ভূখণ্ডে অবস্থিত সেইসব স্থাপনায় হামলা চালিয়েছে, যেখান থেকে আক্রমণগুলো পরিচালনা করা হচ্ছিল। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আধা-সরকারি ফারস (Fars) নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানীয় সশস্ত্র বাহিনী এবং ‘শত্রু’ পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। ইরানের দাবি অনুযায়ী, মার্কিন নৌবাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়।

ইরানি গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং এমনকি রাজধানী তেহরানের কাছেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপের বাহমান পিয়ারের বাণিজ্যিক অংশে বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে এবং একে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ওপর সরাসরি মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন বাহিনীর পাল্টা হামলায় ইরানের জাহাজ এবং সামরিক অবকাঠামোর “বিরাট ক্ষতি’ (Great damage) হয়েছে।

ট্রাম্প তার পোস্টে ইরানকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন চুক্তিতে আসার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ইরান যদি শীঘ্রই শান্তি আলোচনায় ফিরে না আসে, তবে আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্প এই পাল্টা আক্রমণকে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছেন এবং আমেরিকান বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন।

এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই পথে সংঘাতের ফলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে একটি অঘোষিত ও ভঙ্গুর যুদ্ধবিরতি চলে আসছিল। কিন্তু রোববারের এই সংঘর্ষের পর সেই শান্তি প্রক্রিয়া এখন অনিশ্চিত। সেন্টকম জানিয়েছে যে, তারা উত্তেজনা বাড়াতে চায় না, তবে আমেরিকান বাহিনীকে রক্ষায় তারা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

অন্যদিকে, পাকিস্তান এই সংকটে মধ্যস্থতা করার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ সমাধান আসেনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাকিস্তানের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

হরমুজ প্রণালীতে এই সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কাকে আবারও উসকে দিয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি, অন্যদিকে ইরানের সামরিক পাল্টা জবাব, এই দ্বৈরথে বিশ্ববাসী এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। কূটনৈতিক সমাধান না মিললে হরমুজ প্রণালী অদূর ভবিষ্যতে একটি স্থায়ী রণক্ষেত্রে পরিণত হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, মমতাকে অব্যাহতি

Published

on

এক

মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ভেঙে দিয়েছেন গভর্নর আরএন রবি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও মমতা ব্যানার্জি পদত্যাগ না করায় তৈরি হওয়া সাংবিধানিক জটিলতার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করায় রাজ্যে অন্তর্বর্তী প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ নেবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফলে প্রশ্ন ওঠে, ৮ মে মধ্যরাত থেকে নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত বাংলা চালাবেন কে? এক অভূতপূর্ব সাংবিধানিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা জোড়াল হচ্ছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই অবস্থায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর আরএন রবি। বিবৃতি জারি করে এই পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।

উল্লেখ্য, সংবিধানে ১৭২ ধারা অনুযায়ী, রাজ্য বিধানসভার মেয়াদ তার প্রথম অধিবেশনের তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত থাকে। পাঁচ বছর শেষে বিধানসভাটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। এর জন্য গভর্নরের কোনো পৃথক আদেশের প্রয়োজন হয় না।

ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে আগামী দুদিন রাজ্যের দায়িত্বভার সামলাবেন রাজ্যপাল রবি। গভর্নরের এ পদক্ষেপের ফলে ১৮তম বিধানসভা গঠনের পথ মসৃণ হলো।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইসরায়েলকে হুমকি দিলে জীবন ঝুঁকিতে পড়বে : নেতানিয়াহু

Published

on

এক

ইসরায়েলকে কেউ হুমকি দিলে তার জীবন ঝুঁকিতে পড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হুমকি দিয়েছেন। খবর আল জাজিরার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি আমাদের শত্রুদের স্পষ্ট করে বলতে চাই, কোনো সন্ত্রাসীর দায়মুক্তি নেই। যারা ইসরায়েলকে হুমকি দেবে, তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার আহমদ বালুত নিহত হওয়ার ঘটনায় মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘সে হয়তো সংবাদমাধ্যমে পড়েছিল যে বৈরুতে তার দায়মুক্তি আছে। কিন্তু এখন আর তা হবে না।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নেতানিয়াহু অভিযোগ করেন, আহমদ বালুত বৈরুতে গোপন ঘাঁটি থেকে ইসরায়েলি বাহিনী ও বসতিগুলোর বিরুদ্ধে হামলা পরিচালনা করে যাচ্ছিলেন।

নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ক্ষেত্রে বেসামরিক কেউ হতাহত হচ্ছে না বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

এক এক
পুঁজিবাজার21 hours ago

এক হাজার কোটি টাকার টেকসই বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

দেশের বেসরকারি খাতের ব্যাংক ব্যাংক এশিয়া ১ হাজার কোটি টাকার পরিবেশবান্ধব টেকসই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের মূলধন ভিত্তি আরও...

এক এক
পুঁজিবাজার23 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৪ কোটি...

এক এক
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।...

এক এক
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

এক এক
পুঁজিবাজার23 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

এক এক
পুঁজিবাজার24 hours ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, দর কমেছে ১৯৮ কোম্পানির

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

এক এক
পুঁজিবাজার1 day ago

ইউসিবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক
রাজনীতি18 minutes ago

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

এক
খেলাধুলা24 minutes ago

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

এক
খেলাধুলা31 minutes ago

টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

এক
জাতীয়34 minutes ago

বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু, শুরু হলো উৎপাদন

এক
জাতীয়40 minutes ago

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

এক
জাতীয়46 minutes ago

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

এক
আন্তর্জাতিক3 hours ago

সৌদির চাপে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, পিছু হটলেন ট্রাম্প

এক
আন্তর্জাতিক4 hours ago

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

এক
আন্তর্জাতিক4 hours ago

হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী ও ইরানের মধ্যে তীব্র সংঘাত

এক
আন্তর্জাতিক19 hours ago

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, মমতাকে অব্যাহতি

এক
রাজনীতি18 minutes ago

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

এক
খেলাধুলা24 minutes ago

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

এক
খেলাধুলা31 minutes ago

টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

এক
জাতীয়34 minutes ago

বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু, শুরু হলো উৎপাদন

এক
জাতীয়40 minutes ago

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

এক
জাতীয়46 minutes ago

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

এক
আন্তর্জাতিক3 hours ago

সৌদির চাপে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, পিছু হটলেন ট্রাম্প

এক
আন্তর্জাতিক4 hours ago

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

এক
আন্তর্জাতিক4 hours ago

হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী ও ইরানের মধ্যে তীব্র সংঘাত

এক
আন্তর্জাতিক19 hours ago

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, মমতাকে অব্যাহতি

এক
রাজনীতি18 minutes ago

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

এক
খেলাধুলা24 minutes ago

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

এক
খেলাধুলা31 minutes ago

টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

এক
জাতীয়34 minutes ago

বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু, শুরু হলো উৎপাদন

এক
জাতীয়40 minutes ago

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

এক
জাতীয়46 minutes ago

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

এক
আন্তর্জাতিক3 hours ago

সৌদির চাপে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, পিছু হটলেন ট্রাম্প

এক
আন্তর্জাতিক4 hours ago

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

এক
আন্তর্জাতিক4 hours ago

হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী ও ইরানের মধ্যে তীব্র সংঘাত

এক
আন্তর্জাতিক19 hours ago

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, মমতাকে অব্যাহতি