Connect with us

অর্থনীতি

তিন দফা বৃদ্ধির পর কমল জেট ফুয়েলের দাম

Published

on

ব্লক

বিমান জ্বালানি বা জেট ফুয়েলের দামে দীর্ঘ সময়ের ঊর্ধ্বগতির পর এবার কিছুটা স্বস্তি মিলেছে। টানা তিন দফায় বড় অঙ্কে দাম বাড়ানোর পর এবার প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা আগে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আন্তর্জাতিক ফ্লাইটের ব্যবহৃত জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। আগে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ছিল ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার, যা কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিইআরসি জানায়, নতুন এই মূল্যহার ৭ মে রাত থেকে কার্যকর হবে।

এর আগে বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে কম থাকলেও পরবর্তী মাসগুলোতে একাধিক দফায় তা বাড়তে থাকে। জানুয়ারিতে দাম ছিল ৯৪ টাকার কাছাকাছি, যা ধাপে ধাপে বাড়তে বাড়তে মার্চ-এপ্রিলে দুই শতাধিক টাকার ঘর ছাড়িয়ে যায়।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, সরবরাহ সংকট এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাবেই মূলত এই মূল্যবৃদ্ধি ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। তবে সাম্প্রতিক সময়ে বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় দাম পুনর্বিবেচনা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বিমান ভাড়া ও পরিচালন ব্যয়ে কিছুটা স্বস্তি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএন

শেয়ার করুন:-

অর্থনীতি

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

Published

on

ব্লক

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে সোনা ও রুপার নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৭ মে) সকালে সংগঠনটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠক শেষে জানানো হয়, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য তালিকা বহাল থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৭৫ টাকা। ২১ ক্যারেট সোনা ২ লাখ ৩৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৯৫ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে।

বাজুস আরও জানিয়েছে, জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের নকশা ও মান অনুযায়ী মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে যুক্ত হবে।

সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে ওঠানামার কারণে দেশীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: তিতুমীর

Published

on

ব্লক

শিক্ষা, কৃষি গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) সচিবালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিতুমীর বলেন, শিক্ষা, কৃষি গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। এই সহযোগিতার পরিধি আরও বাড়াতে চায় ঢাকা। তার মতে, পারস্পরিক বাণিজ্যচুক্তি সম্পর্ক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শ্রী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন একটি দল গত সোমবার ঢাকায় এসেছে। গতকাল মঙ্গলবার সকালে দলটি বাণিজ্যমন্ত্রী শ্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে প্রথম বৈঠক করে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় থাকবে দলটি।

বৈঠক শেষে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হলো কি না।

জবাবে তিনি বলেন, ‘চুক্তিতে কিছু বিষয় থাকে, যেগুলো আমরা দেখছি দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয় হিসেবে। আমরা চাই যে সম্পর্ক আরও উচ্চতায় যাক। যেকোনো রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিকভাবে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলে সেগুলোকে সম্মান জানাতে হয়।’

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘যে চুক্তির মধ্যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে, সেই কনসালটেশন এবং তার মেকানিজম বাড়িয়ে বাংলাদেশের স্বার্থকে আমরা আরও এগিয়ে নিতে চাই। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার। আমরা চাই এ বাজার আরও বাংলাদেশি পণ্যের বাজার হোক।’

শ্রী ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আমরা অনেক পণ্য নিয়ে কথা বলেছি। নির্দিষ্ট করে বললে ওষুধ। আর অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আমি বিভিন্ন দেশ সফর করছি এবং আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

Published

on

ব্লক

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বগতি স্বর্ণের দামে। মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝোঁকার কারণে বুধবার (৬ মে) একদিনেই স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (০৬ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪,৬৪৭.০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪,৬৫৮ ডলারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির খবরে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে ডলারের দুর্বলতা স্বর্ণকে আরও আকর্ষণীয় করেছে।

এদিকে মঙ্গলবার (০৫ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে সামরিক অভিযান তিনি সাময়িকভাবে স্থগিত করছেন। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার পথে অগ্রগতির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে উত্তেজনা থামানোর ইঙ্গিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। সাধারণত তেলের দাম ও ভূরাজনীতির এমন সমীকরণ স্বর্ণের বাজারকে চাঙা করে তোলে। বাজার বিশ্লেষক সংস্থা ওয়ান্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওংয়ের মতে, অনিশ্চয়তা ও ঝুঁকি কিছুটা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও স্বর্ণে মনোনিবেশ করছেন।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বুধবার বিশ্ববাজারে রূপার দাম ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৩ দশমিক ৪ এবং ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, খাদ্যেও চাপ বৃদ্ধি

Published

on

ব্লক

দেশে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি আরও বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে। একই সঙ্গে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ, যা এপ্রিল মাসে বেড়ে ০.৩৩ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

খাদ্য খাতে মূল্যস্ফীতি এপ্রিল মাসে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। অর্থাৎ খাদ্য মূল্যস্ফীতিও ০.১৫ শতাংশ পয়েন্ট বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে মার্চ মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৯ শতাংশ থাকলেও এপ্রিলে সেটি বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ২৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮১ শতাংশ।

এপ্রিল মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

Published

on

ব্লক

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখযোগ্য বিষয় হলো, এর ঠিক একদিন আগে ৫ মে একই পরিমাণ অর্থে সোনার দাম কমানো হয়েছিল। সেই কমানোর ২৪ ঘণ্টার মধ্যেই আবার সমপরিমাণে দাম বাড়ানো হলো।

নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে ৫ মে সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার দাম কমিয়ে রাখা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। অন্যান্য ক্যারেটেও একইভাবে দাম হ্রাস করা হয়েছিল এবং আজ সকাল পর্যন্ত সেই দামেই বিক্রি চলছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা। ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা। সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে বারবার দামের ওঠানামায় বাজারে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৪ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, দর কমেছে ১৯৮ কোম্পানির

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

ইউসিবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে লিন্ডে বিডির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
জাতীয়4 minutes ago

ঈদ সামনে শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্লক
খেলাধুলা12 minutes ago

সূর্যবংশীকে খেলানোয় রাজস্থানের বিরুদ্ধে শিশুশ্রমের অভিযোগ

ব্লক
খেলাধুলা19 minutes ago

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তামিম

ব্লক
জাতীয়30 minutes ago

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

ব্লক
জাতীয়36 minutes ago

পাথর কোয়ারি ইজারা দিতে বিশেষজ্ঞ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
অর্থনীতি43 minutes ago

তিন দফা বৃদ্ধির পর কমল জেট ফুয়েলের দাম

ব্লক
স্বাস্থ্য1 hour ago

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

ব্লক
জাতীয়4 minutes ago

ঈদ সামনে শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্লক
খেলাধুলা12 minutes ago

সূর্যবংশীকে খেলানোয় রাজস্থানের বিরুদ্ধে শিশুশ্রমের অভিযোগ

ব্লক
খেলাধুলা19 minutes ago

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তামিম

ব্লক
জাতীয়30 minutes ago

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

ব্লক
জাতীয়36 minutes ago

পাথর কোয়ারি ইজারা দিতে বিশেষজ্ঞ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
অর্থনীতি43 minutes ago

তিন দফা বৃদ্ধির পর কমল জেট ফুয়েলের দাম

ব্লক
স্বাস্থ্য1 hour ago

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

ব্লক
জাতীয়4 minutes ago

ঈদ সামনে শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্লক
খেলাধুলা12 minutes ago

সূর্যবংশীকে খেলানোয় রাজস্থানের বিরুদ্ধে শিশুশ্রমের অভিযোগ

ব্লক
খেলাধুলা19 minutes ago

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তামিম

ব্লক
জাতীয়30 minutes ago

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

ব্লক
জাতীয়36 minutes ago

পাথর কোয়ারি ইজারা দিতে বিশেষজ্ঞ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
অর্থনীতি43 minutes ago

তিন দফা বৃদ্ধির পর কমল জেট ফুয়েলের দাম

ব্লক
স্বাস্থ্য1 hour ago

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স