Connect with us

আন্তর্জাতিক

ট্রাম্পের যে ঘোষণায় হঠাৎ কমলো তেলের দাম

Published

on

ব্লক

ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হঠাৎ এ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। খবর আল জাজিরার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গতকাল বৃহস্পতিবার তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে আজ শুক্রবার (২৭ মার্চ) দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই বড় উল্লম্ফনকে পুরোপুরি কমিয়ে আনতে পারেনি। ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে; এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই আজ তেলের বাজারে এ পরিস্থিতি দেখা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার রাত আড়াইটায় দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৩ দশমিক ০৭ ডলারে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১২ ডলারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আর এ সময়ে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, একদিনে নিহত ৫১

Published

on

ব্লক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে পৌঁছালেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। দেশটির বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় হেলথ অথরিটির দুটি স্থাপনায় সরাসরি হামলা চালানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ২ মার্চ নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাতিসংঘের তথ্যমতে, ওই সময়ের পর থেকে লেবাননে ইসরায়েলের ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে লেবানিজ সিভিল ডিফেন্সের প্রধান আলি সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, প্রতিটি মুহূর্তেই তারা হুমকির মধ্যে রয়েছেন। তিনি বলেন, “আমরা প্রতিদিন ভাবি, বেঁচে ফিরব, নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা যেন জীবন আগেই উৎসর্গ করেছি।”

আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিট্টো জানান, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার কথা থাকলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। তার ভাষায়, এখন মূল প্রশ্ন হলো, সহায়তার আহ্বানে সাড়া দেওয়ার মতো কতজন মানুষ টিকে থাকবেন।

গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তাকর্মী ডা. তাহির মোহাম্মদ বলেন, দুই অঞ্চলেই ইসরায়েলি হামলার ধরনে মিল রয়েছে। তিনি জানান, গাজায় যেমন চিকিৎসাকর্মী ও মেডিকেল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন, লেবাননেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে।

তার দাবি, সুযোগ পেলে ইসরায়েল পুরো দক্ষিণ লেবানন দখল করে নিত। মানবজীবনের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় ১২ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তারপরও হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

Published

on

ব্লক

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও ইরানকে ঘিরে অনিশ্চয়তার কারণে বৈশ্বিক বাজারে নতুন চাপ তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৮ দশমিক ৫১ ডলারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বাজারে অস্থিরতা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র আলোচনায় একটি ‘স্পষ্ট সীমারেখা’ নির্ধারণ করেছে। তবে ইরানের পক্ষ থেকে দেওয়া জবাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন।

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। সাম্প্রতিক অচলাবস্থার কারণে এই নৌপথ পুরোপুরি সচল হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমস্যার মুখে পড়তে পারে।

এদিকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধও অব্যাহত রয়েছে। গত শুক্রবার অবরোধ অমান্য করার অভিযোগে ইরানি পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী।

যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ২০ ডলার বেড়েছে। একইভাবে মার্কিন অপরিশোধিত তেলের দামও বেড়েছে প্রায় ১০ ডলার। এর প্রভাব সরাসরি পড়ছে ভোক্তা পর্যায়ে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানির গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ ডলার, যা যুদ্ধ শুরুর আগে ছিল ৩ ডলারেরও নিচে।

তথ্যসূত্র: সিএনএন, রয়টার্স

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

মার্কিন প্রস্তাবে ইরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প

Published

on

ব্লক

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাবের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তবে তেহরানের সেই জবাবকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে সংঘাত নিরসনে নতুন একটি প্রস্তাব দেয় ওয়াশিংটন। এর জবাবে ইরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর গুরুত্ব দেয়। বিশেষ করে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযান বন্ধের বিষয়টি তুলে ধরে তেহরান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম অধিকারও পুনর্ব্যক্ত করেছে তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের তথ্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রের কাছে নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তেল বিক্রির ওপর আরোপিত বিধিনিষেধ বাতিলের দাবি জানিয়েছে।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানের জবাব প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, “আমার এটা পছন্দ হয়নি। পুরোপুরি অগ্রহণযোগ্য।” যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্কিন প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি কার্যকর করে পরে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিতর্কিত ইস্যুতে আলোচনা শুরুর কথা ছিল।

এদিকে আলোচনা থমকে যাওয়ার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়ে যায়। প্রাথমিক লেনদেনেই ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ ডলার বৃদ্ধি পায়। এতে হরমুজ প্রণালির অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ মার্কিন জনগণের মধ্যেও খুব একটা জনপ্রিয় নয়। কারণ জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের চাপ বাড়ছে। সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্যও রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্র প্রত্যাশিত সমর্থন পায়নি। ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো পূর্ণাঙ্গ শান্তিচুক্তি ও আন্তর্জাতিক অনুমোদন ছাড়া হরমুজ প্রণালি রক্ষায় যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করেছে।

এদিকে আগামী বুধবার ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান সংকট ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

শত্রুকে রুখতে হরমুজ প্রণালীতে নামল ইরানি সাবমেরিন

Published

on

ব্লক

শত্রুপক্ষের রণতরি মোকাবিলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। দেশটির নৌবাহিনীর প্রধান এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা এখন পুরোপুরি প্রস্তুত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানের নেভির কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানির এক বক্তৃতায় বলেন, বর্তমান সময়ের হুমকি, সক্ষমতা আর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই হরমুজ প্রণালীর পানিসীমায় এই হালকা ডুবোজাহাজগুলো মোতায়েন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানি অ্যাডমিরাল আরো জানান, এই ডুবোজাহাজগুলোর বিশেষ সক্ষমতা হলো এগুলো হরমুজ প্রণালীর গভীরে সমুদ্রের তলদেশে দীর্ঘ সময় আত্মগোপন করে ওঁত পেতে থাকতে পারে। সেখান থেকেই এরা শত্রুপক্ষের যেকোনো জাহাজ শনাক্ত করা এবং প্রয়োজনে সেগুলো ধ্বংস করে দেয়ার ক্ষমতা রাখে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নৌবাহিনীর কর্মকর্তা আর সদস্যদের কাছে এসব ডুবোজহাজ ‘পার্সিয়ান গালফ ডলফিন’ বা পারস্য উপসাগরের ডলফিন নামে পরিচিত।

ইরানের নৌপ্রধান জোর দিয়ে বলেন, ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শন করতেই এই পার্সিয়ান গালফ ডলফিনগুলো পানির ওপর ভেসে উঠেছিল। ইরানের ‘দেনা’ নামের একটি ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত বিশেষ এক অভিযানে অংশ নিয়ে এগুলো নিজেদের উপস্থিতির জানান দেয়। সেখানে বেশ কিছু মহড়া শেষ করে ডুবোজাহাজগুলো আবারো সমুদ্রের গভীরে চলে গেছে। এখন গভীর পানির নিচে থেকেই এগুলো নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

সূত্র : তাসনিম নিউজ

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকবিরোধী অভিযানের ঘোষণা বিজয়ের

Published

on

ব্লক

শপথ নেওয়ার পর প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনায় স্বাক্ষর করেছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে বিজয় তামিল ভাষার পরিচিত বাক্য ‘এন নেনজিল কুদিয়িরুকুম’ দিয়ে বক্তব্য শুরু করেন। যার অর্থ, ‘যিনি আমার হৃদয়ে বাস করেন’। অতীতেও তিনি ভক্তদের উদ্দেশে এ বাক্য ব্যবহার করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশনায় টিভিকে প্রধান বিজয় ঘোষণা করেন, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালু করা হবে।

তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হবে। কৃষক ও মৎস্যজীবীদের কল্যাণেও কাজ করা হবে। সবকিছু ভালো হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা দেখেছি। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। অনেক কষ্ট সহ্য করেছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।

মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ডিএমকে রাজ্যের কোষাগার শূন্য করে দিয়েছে। আর আমরা এমন এক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, যেখানে প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণ রয়েছে। আমরা জনগণের অর্থ থেকে এক পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।

তিনি ‘নতুন যুগের বাস্তব, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের’ প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রবীন চক্রবর্তী, বাম নেতা মা বেবি এবং অন্যান্য জোটসঙ্গীদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার2 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার13 minutes ago

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি এ পি...

ব্লক ব্লক
পুঁজিবাজার32 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার46 minutes ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

ব্লক ব্লক
পুঁজিবাজার58 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

এসকে ট্রিমসের কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন × ঢাকা...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
পুঁজিবাজার2 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার13 minutes ago

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

ব্লক
পুঁজিবাজার32 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

ব্লক
পুঁজিবাজার46 minutes ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার58 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

ব্লক
আবহাওয়া1 hour ago

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ব্লক
মত দ্বিমত1 hour ago

একটি ব্যালান্সড বাংলাদেশের সন্ধানে, রাষ্ট্র কাদের নিরাপত্তা নিশ্চিত করছে?

ব্লক
আইন-আদালত1 hour ago

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ব্লক
পুঁজিবাজার2 hours ago

এসকে ট্রিমসের কোম্পানি সচিব নিয়োগ

ব্লক
জাতীয়2 hours ago

পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
পুঁজিবাজার2 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার13 minutes ago

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

ব্লক
পুঁজিবাজার32 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

ব্লক
পুঁজিবাজার46 minutes ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার58 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

ব্লক
আবহাওয়া1 hour ago

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ব্লক
মত দ্বিমত1 hour ago

একটি ব্যালান্সড বাংলাদেশের সন্ধানে, রাষ্ট্র কাদের নিরাপত্তা নিশ্চিত করছে?

ব্লক
আইন-আদালত1 hour ago

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ব্লক
পুঁজিবাজার2 hours ago

এসকে ট্রিমসের কোম্পানি সচিব নিয়োগ

ব্লক
জাতীয়2 hours ago

পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
পুঁজিবাজার2 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার13 minutes ago

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

ব্লক
পুঁজিবাজার32 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

ব্লক
পুঁজিবাজার46 minutes ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার58 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

ব্লক
আবহাওয়া1 hour ago

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ব্লক
মত দ্বিমত1 hour ago

একটি ব্যালান্সড বাংলাদেশের সন্ধানে, রাষ্ট্র কাদের নিরাপত্তা নিশ্চিত করছে?

ব্লক
আইন-আদালত1 hour ago

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ব্লক
পুঁজিবাজার2 hours ago

এসকে ট্রিমসের কোম্পানি সচিব নিয়োগ

ব্লক
জাতীয়2 hours ago

পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী