Connect with us

আবহাওয়া

আগামী ৫ দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

Published

on

বেগম

চৈত্রেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা পারদ কমে নেমেছে ২৯ ডিগ্রিতে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেই সঙ্গে বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও আগামী শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি এই সময়ে পটুয়াখালীর খেপুপাড়ায় ২০ মিলিমিটার ছাড়াও কক্সবাজারে ১৯, চট্টগ্রামের আমবাগানে ১১, পটুয়াখালী ও দিনাজপুরে ১০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নরসিংদীতে দেশের সর্বোচ্চ ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন:-

আবহাওয়া

দেশজুড়ে ঝড়-বৃষ্টি আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস

Published

on

বেগম

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১২০ ঘণ্টা দমকা হাওয়া, বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে একটি লঘুচাপ বিরাজ করছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর প্রভাবে মঙ্গলবার রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

ছয় জেলায় ৮০ কিমি বেগে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

Published

on

বেগম

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ছয় জেলায় দমকা হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ বলছে, আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাবাসীকেও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

Published

on

বেগম

ঢাকাসহ দেশের ১৩টি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে- পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

Published

on

বেগম

দেশের চার জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Published

on

বেগম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বেগম বেগম
পুঁজিবাজার2 hours ago

বেগম বদরুন্নেসা কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব...

বেগম বেগম
পুঁজিবাজার3 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি...

বেগম বেগম
পুঁজিবাজার3 hours ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড...

বেগম বেগম
পুঁজিবাজার3 hours ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

বেগম বেগম
পুঁজিবাজার4 hours ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

বেগম বেগম
পুঁজিবাজার4 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

বেগম বেগম
পুঁজিবাজার5 hours ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
বেগম
আন্তর্জাতিক3 minutes ago

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপ অবৈধ

বেগম
জাতীয়10 minutes ago

বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য

বেগম
অর্থনীতি24 minutes ago

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

বেগম
জাতীয়41 minutes ago

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন হচ্ছে: তথ্য উপদেষ্টা

বেগম
জাতীয়50 minutes ago

সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

বেগম
ধর্ম ও জীবন59 minutes ago

হিজরি প্রথম শতকের দুর্লভ ইসলামী শিলালিপির সন্ধান

বেগম
বিনোদন1 hour ago

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে পারেন বাপ্পারাজ

বেগম
জাতীয়1 hour ago

মাঠপর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের ব্যারাকে ফিরবেন ৬ জুন থেকে

বেগম
আন্তর্জাতিক1 hour ago

চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বেগম
অর্থনীতি1 hour ago

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, খাদ্যেও চাপ বৃদ্ধি

বেগম
আন্তর্জাতিক3 minutes ago

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপ অবৈধ

বেগম
জাতীয়10 minutes ago

বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য

বেগম
অর্থনীতি24 minutes ago

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

বেগম
জাতীয়41 minutes ago

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন হচ্ছে: তথ্য উপদেষ্টা

বেগম
জাতীয়50 minutes ago

সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

বেগম
ধর্ম ও জীবন59 minutes ago

হিজরি প্রথম শতকের দুর্লভ ইসলামী শিলালিপির সন্ধান

বেগম
বিনোদন1 hour ago

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে পারেন বাপ্পারাজ

বেগম
জাতীয়1 hour ago

মাঠপর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের ব্যারাকে ফিরবেন ৬ জুন থেকে

বেগম
আন্তর্জাতিক1 hour ago

চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বেগম
অর্থনীতি1 hour ago

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, খাদ্যেও চাপ বৃদ্ধি

বেগম
আন্তর্জাতিক3 minutes ago

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপ অবৈধ

বেগম
জাতীয়10 minutes ago

বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য

বেগম
অর্থনীতি24 minutes ago

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

বেগম
জাতীয়41 minutes ago

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন হচ্ছে: তথ্য উপদেষ্টা

বেগম
জাতীয়50 minutes ago

সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

বেগম
ধর্ম ও জীবন59 minutes ago

হিজরি প্রথম শতকের দুর্লভ ইসলামী শিলালিপির সন্ধান

বেগম
বিনোদন1 hour ago

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে পারেন বাপ্পারাজ

বেগম
জাতীয়1 hour ago

মাঠপর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের ব্যারাকে ফিরবেন ৬ জুন থেকে

বেগম
আন্তর্জাতিক1 hour ago

চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বেগম
অর্থনীতি1 hour ago

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, খাদ্যেও চাপ বৃদ্ধি