Connect with us

পুঁজিবাজার

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

Published

on

স্টক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার অনুমোদন আর লাগবে না। পরিচালনা পর্ষদে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় ব্যাংকটি এই সুবিধা পাচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভায় আসিফ রহমানকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ব্যাংকের ২ দশমিক ৪২ শতাংশ শেয়ারের মালিক। ফলে পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ারহোল্ডিং দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৩১ শতাংশে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, আসিফ রহমানের পরিচালক পদটি ২৯ জুলাই ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত স্বল্প সময়ের জন্য শূন্য ছিল এবং তিনি অন্তর্ভুক্ত হওয়ার পরই পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য স্টক লভ্যাংশের সুপারিশ করেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আসিফ রহমানের ব্যক্তিগত ২ দশমিক ৪২ শতাংশ শেয়ার এখনও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে। এছাড়া তার অন্তর্ভুক্তির পর ২৯ এপ্রিল ব্যাংকটির মোট পরিচালনা পর্ষদের শেয়ার ধারণের পরিমাণ পুনরায় ৩০ দশমিক ৫৩১ শতাংশে পৌঁছায়।

এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের ন্যূনতম সম্মিলিত শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) ঘোষণার জন্য ব্যাংকটিকে এখন আর বিএসইসির পূর্বানুমতি নিতে হবে না।

ব্যাংকটির দেওয়া তথ্যমতে, এখন থেকে ব্যাংকটি বিএসইসির পূর্বানুমতি ছাড়াই স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার পর বিএসইসির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ঘোষিত লভ্যাংশ বিতরণ করার সুযোগ পাবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ব্যাংকটি ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

এমএন

শেয়ার করুন:-

পুঁজিবাজার

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

Published

on

স্টক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী সিকিউরিটিজ লিমিটেডের নিয়ম লঙ্ঘনের দায়ে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা পুঁজিবাজারে লেনদেনের সদস্যপদ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৩(২)(গ) লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির ট্রেক (নম্বর-২৬১) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিধি ৭(৩) অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিনিয়োগকারীদের ডিএসইর বিশেষ নির্দেশনা

সোনালী সিকিউরিটিজের মাধ্যমে লেনদেন করা বিনিয়োগকারী ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় ডিএসই বিশেষ নির্দেশনা দিয়েছে। এতে বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাবে থাকা নগদ অর্থ ও শেয়ারের ব্যালান্স পরীক্ষা করতে বলা হয়েছে। একই সঙ্গে অমীমাংসিত লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএসই জানিয়েছে, সোনালী সিকিউরিটিজের কাছে কোনো বিনিয়োগকারী বা ব্যক্তির পাওনা বা অভিযোগ থাকলে তা ২১ মের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

বিনিয়োগকারীরা প্রয়োজনীয় নথিপত্রসহ ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএসইসির কাস্টমার কমপ্লেন মডিউলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

Published

on

স্টক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

Published

on

স্টক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (০৬ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় হয়েছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২ টাকা ৭৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ১১ পয়সা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

Published

on

স্টক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) কোম্পানিগুলোর মোট ৫৩ লাখ ৭৯ হাজার ৪০০ টি শেয়ার ১০৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার ও তৃতীয় ফেডারেল ইন্স্যুরেন্সে ২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

Published

on

স্টক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর ৩১ টাকা ১ পয়সা বা ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বে লিজিংয়ের ৬.৩৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৮৫ শতাশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৪৬ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৫৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৮ শতাংশ ও এপেক্স ট্যানারীর ৪.৪১ শতাংশ শেয়ার দর কমেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

স্টক স্টক
পুঁজিবাজার53 minutes ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার...

স্টক স্টক
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী সিকিউরিটিজ লিমিটেডের নিয়ম লঙ্ঘনের দায়ে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা পুঁজিবাজারে লেনদেনের সদস্যপদ বাতিল করেছে...

স্টক স্টক
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন × ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

স্টক স্টক
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

স্টক স্টক
পুঁজিবাজার23 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি...

স্টক স্টক
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও...

স্টক স্টক
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১০৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
স্টক
জাতীয়6 minutes ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

স্টক
সারাদেশ16 minutes ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

স্টক
জাতীয়33 minutes ago

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টক
স্বাস্থ্য43 minutes ago

দেশে পৌঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্টক
পুঁজিবাজার53 minutes ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

স্টক
অর্থনীতি1 hour ago

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

স্টক
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

স্টক
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

স্টক
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক
জাতীয়2 hours ago

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতি: মির্জা ফখরুল

স্টক
জাতীয়6 minutes ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

স্টক
সারাদেশ16 minutes ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

স্টক
জাতীয়33 minutes ago

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টক
স্বাস্থ্য43 minutes ago

দেশে পৌঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্টক
পুঁজিবাজার53 minutes ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

স্টক
অর্থনীতি1 hour ago

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

স্টক
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

স্টক
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

স্টক
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক
জাতীয়2 hours ago

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতি: মির্জা ফখরুল

স্টক
জাতীয়6 minutes ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

স্টক
সারাদেশ16 minutes ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

স্টক
জাতীয়33 minutes ago

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টক
স্বাস্থ্য43 minutes ago

দেশে পৌঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্টক
পুঁজিবাজার53 minutes ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

স্টক
অর্থনীতি1 hour ago

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

স্টক
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

স্টক
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

স্টক
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক
জাতীয়2 hours ago

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতি: মির্জা ফখরুল