Connect with us

জাতীয়

ঢাকার ১৪ ও ১৬ আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার কঠোর বার্তা দিল সেনাবাহিনী

Published

on

দর বৃদ্ধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকা ১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এই তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এস এম ফুয়াদ মাসরুর বলেন, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, এই তিনটি আসনের মোট ভোটকেন্দ্রের মধ্যে ১৮ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এর মধ্যে ১৪ ও ১৬ নম্বর আসন অধিক ঝুঁকিপূর্ণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা-যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, নির্বাচনকালীন পেশাদারি বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেওয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী।

এ ছাড়া সংবাদকর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর অনুরোধও করেন ক্যাম্প কমান্ডার।

এমএন

শেয়ার করুন:-

জাতীয়

প্রতিবন্ধী কলেজছাত্রের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published

on

দর বৃদ্ধি

শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি ওয়াকিমুলের তৈরি এই বিশেষ স্মার্ট কারটি পরিদর্শন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জুলাই বিপ্লবের পরও শাসনতান্ত্রিক ইকোসিস্টেম বদলায়নি: টিআইবি নির্বাহী পরিচালক

Published

on

দর বৃদ্ধি

গণমাধ্যমের স্বাধীনতা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি একটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সুশাসনের প্রত্যক্ষ প্রতিফলন বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার জার্নালিজম কনফারেন্সের দ্বিতীয় দিনে ‘রাজনৈতিক-শাসনতান্ত্রিক ইকোসিস্টেম ও স্বাধীন গণমাধ্যম’ শীর্ষক সেশনে মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে গভীর দ্বিমুখী সম্পর্ক রয়েছে। গণতন্ত্রের অবস্থা ও রাজনৈতিক জবাবদিহিতার স্তরই নির্ধারণ করে দেয় গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে ‘জিরো-সাম গেম’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ব্যবস্থায় রাজনৈতিক শক্তিগুলো যেকোনো মূল্যে জয়ী হতে চায়। আর এই আধিপত্য ধরে রাখতে ভিন্নমত দমন, তথ্য প্রকাশে বাধা এবং সমালোচকদের কণ্ঠরোধের মতো কৌশল ব্যবহার করা হয়, যা সরাসরি গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করে।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও দেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক বাস্তুসংস্থান আগের মতোই রয়ে গেছে। টাকা ও পেশিশক্তির প্রভাব এখনো বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে বের হতে পারছে না। রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে এবং এর ফলে যে অপরাধীকরণ ঘটেছে, তা গণমাধ্যমের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আন্তর্জাতিক বিভিন্ন সূচকের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন ও প্রেস ফ্রিডম — সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান হতাশাজনক। দক্ষিণ এশিয়ায় অনেক সূচকে কেবল আফগানিস্তানের উপরে রয়েছে বাংলাদেশ। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের সংস্কৃতি এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সেশনে আরও অংশ নেন দ্য ডনের সম্পাদক জাফর আব্বাস, ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ, বিবিসির সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার এবং দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

জনপ্রিয় নয়, সঠিক সিদ্ধান্ত নিন: বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রীর আহ্বান

Published

on

দর বৃদ্ধি

জনপ্রিয়তার পেছনে না ছুটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, একজন বিচারককে সবসময় স্বাধীন চিন্তা ও চেতনায় বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিচার বিভাগের প্রতি জনআস্থা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, গোটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বাড়াতে হবে। প্রধান বিচারপতির বাসভবন যেন প্রতিটি মানুষের কাছে তীর্থস্থানের মতো মর্যাদা পায়। এই প্রতিষ্ঠান যেন কোনোভাবেই মানুষের ক্ষোভ বা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিচারকদের স্বাধীনতা ও পেশাদারিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী আরও বলেন, বিচারকদের কোনো দাবি বা কথা থাকলে সুপ্রিম কোর্ট ও সরকার তা বিবেচনা করবে। তবে সবার প্রতি তার একটাই অনুরোধ — জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

Published

on

দর বৃদ্ধি

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) তিনি সশরীরে ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে গুরুতর আহত যোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

চিকিৎসার জন্য লন্ডনে গেলেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, ফিরবেন ১৮ মে

Published

on

দর বৃদ্ধি

দুই বছরের বেশি সময় পর চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ সফরে গেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শে পূর্বের একটি অস্ত্রোপচারের ফলোআপ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি এই সফরে গেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, যুক্তরাজ্যে অবস্থানকালে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রেসিডেন্টের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। চিকিৎসা শেষে আগামী শনিবার (১৭ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি এবং রোববার (১৮ মে) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রেসিডেন্টের এ সফরে তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সফরসঙ্গী হয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম দেশের বাইরে গেলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় দুই দফা তাঁর বিদেশ সফরের পরিকল্পনা স্থগিত হয়। পরে গণমাধ্যমে তিনি জানান, সে সময় তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয়েছিল।

গত ফেব্রুয়ারি ২০২৬-এ বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম প্রেসিডেন্টের বিদেশ সফর বাস্তবায়িত হলো।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এর আগেও চিকিৎসাজনিত কারণে বিদেশ সফর করেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সফরকে রুটিন চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার5 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার5 hours ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দর পতনের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে মার্কেন্টাইল ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার5 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার5 hours ago

বিদায়ী সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৯৭ শতাংশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মে) সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও কমেছে। সপ্তাহজুড়ে...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার21 hours ago

ডিএসইর বাজার মূলধন কমলো ৫ হাজার ১২৪ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (৩ মে থেকে ৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার22 hours ago

পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ডিএসই

দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার23 hours ago

রবির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
দর বৃদ্ধি
রাজনীতি3 minutes ago

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: বিরোধীদলীয় নেতা

দর বৃদ্ধি
আইন-আদালত44 minutes ago

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

দর বৃদ্ধি
আন্তর্জাতিক56 minutes ago

৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?

দর বৃদ্ধি
অর্থনীতি1 hour ago

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক, কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি শিল্পমন্ত্রীর

দর বৃদ্ধি
রাজনীতি1 hour ago

সরকারের ভালো কাজে আমাদের পূর্ণ সমর্থন থাকবে : গোলাম পরওয়ার

দর বৃদ্ধি
সারাদেশ1 hour ago

শরীয়তপুরে ভাঙা হাতলহীন ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন হাজারো মানুষ

দর বৃদ্ধি
অর্থনীতি2 hours ago

কোরবানি ঘিরে জমে উঠছে মসলার বাজার

দর বৃদ্ধি
রাজনীতি2 hours ago

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

দর বৃদ্ধি
রাজনীতি3 hours ago

জুলাই সনদ ইস্যুতে সরকারের ছলচাতুরীর অভিযোগ নাহিদের

দর বৃদ্ধি
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে বুয়েট শিক্ষিকার মৃত্যু

দর বৃদ্ধি
রাজনীতি3 minutes ago

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: বিরোধীদলীয় নেতা

দর বৃদ্ধি
আইন-আদালত44 minutes ago

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

দর বৃদ্ধি
আন্তর্জাতিক56 minutes ago

৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?

দর বৃদ্ধি
অর্থনীতি1 hour ago

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক, কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি শিল্পমন্ত্রীর

দর বৃদ্ধি
রাজনীতি1 hour ago

সরকারের ভালো কাজে আমাদের পূর্ণ সমর্থন থাকবে : গোলাম পরওয়ার

দর বৃদ্ধি
সারাদেশ1 hour ago

শরীয়তপুরে ভাঙা হাতলহীন ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন হাজারো মানুষ

দর বৃদ্ধি
অর্থনীতি2 hours ago

কোরবানি ঘিরে জমে উঠছে মসলার বাজার

দর বৃদ্ধি
রাজনীতি2 hours ago

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

দর বৃদ্ধি
রাজনীতি3 hours ago

জুলাই সনদ ইস্যুতে সরকারের ছলচাতুরীর অভিযোগ নাহিদের

দর বৃদ্ধি
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে বুয়েট শিক্ষিকার মৃত্যু

দর বৃদ্ধি
রাজনীতি3 minutes ago

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: বিরোধীদলীয় নেতা

দর বৃদ্ধি
আইন-আদালত44 minutes ago

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

দর বৃদ্ধি
আন্তর্জাতিক56 minutes ago

৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?

দর বৃদ্ধি
অর্থনীতি1 hour ago

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক, কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি শিল্পমন্ত্রীর

দর বৃদ্ধি
রাজনীতি1 hour ago

সরকারের ভালো কাজে আমাদের পূর্ণ সমর্থন থাকবে : গোলাম পরওয়ার

দর বৃদ্ধি
সারাদেশ1 hour ago

শরীয়তপুরে ভাঙা হাতলহীন ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন হাজারো মানুষ

দর বৃদ্ধি
অর্থনীতি2 hours ago

কোরবানি ঘিরে জমে উঠছে মসলার বাজার

দর বৃদ্ধি
রাজনীতি2 hours ago

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

দর বৃদ্ধি
রাজনীতি3 hours ago

জুলাই সনদ ইস্যুতে সরকারের ছলচাতুরীর অভিযোগ নাহিদের

দর বৃদ্ধি
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে বুয়েট শিক্ষিকার মৃত্যু