Connect with us

পুঁজিবাজার

পরিচালন লোকসানেও পরিচালক-চেয়ারম্যানের ভাতা বাড়ালো ডিএসই

Published

on

ইস্টার্ন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের মূল ব্যবসায় বড় লোকসান করেছে। লেনদেন খরায় ডিএসইর পরিচালন লোকসান হয়েছে ৪৯ কোটি টাকা। এক্সচেঞ্জটির রাজস্ব আয় কমেছে। এমন মন্দা অবস্থায় পরিচালনা পর্ষদ পরিচালক ও চেয়ারম্যানের যেকোনো সভায় উপস্থিতির ভাতা বাড়িয়েছে ডিএসই। যা অযৌক্তিক ও অবিবেচিত সিদ্ধান্ত বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ৩০ অক্টোবর, ২০২৫ তারিখে ডিএসইর ১১০২তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে মনোনয়ন ও পারিশ্রমিক কমিটির (এনআরসি) সুপারিশের ভিত্তিতে ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এবং বোর্ড কর্তৃক গঠিত যেকোনো কমিটির সভায় উপস্থিত প্রতিটি পরিচালকের জন্য সম্মানী ভাতা ২০ হাজার টাকা (ভ্যাট এবং কর বাদে) করার সিদ্ধান্ত হয়। এছাড়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের জন্য মাসিক সম্মানী ভাতা ৫০ হাজার টাকা (ভ্যাট এবং কর বাদে) করার সিদ্ধান্ত নেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুঁজিবাজার বিশ্লেষকরা বলছে, নিয়মিত পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। তাদের হাহাকার বাড়ছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর লেনদেন খরায় পরিচালন লোকসান হয়েছে ৪৯ কোটি টাকা। বছরের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে প্রায় ২৬ শতাংশ। এক্সচেঞ্জটির রাজস্ব আয় কমেছে প্রায় ২১ শতাংশ। ব্যবসা মন্দা চরমে থাকা অবস্থায় ডিএসইর পরিচালক ও চেয়ারম্যানের ভাতা বাড়ানোর অযৌক্তিক ও অবিবেচিত সিদ্ধান্ত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে গত ২ নভেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এতে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ লাখ ১১ হাজার কোটি টাকা। আগের অর্থবছরে দেড় লাখ কোটি টাকা লেনদেন হয়েছিল। সেই হিসাবে বছরের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে প্রায় ২৬ শতাংশ। আলোচিত অর্থবছরে এক্সচেঞ্জটিতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪৭২ কোটি টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ৬২২ কোটি টাকা। সর্বশেষ সমাপ্ত অর্থবছরে ডিএসইতে একদিনের সর্বোচ্চ লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে ১৫৯ কোটি টাকা।

এছাড়াও, আলোচ্য হিসাববছরে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে ডিএসইর রাজস্ব আয়। লেনদেনে বড় ভাটা পড়ায় আলোচ্য অর্থবছরে এক্সচেঞ্জটির রাজস্ব আয় কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে ডিএসইর মোট রাজস্ব আয় হয়েছে মাত্র ১০০ কোটি টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ১২৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক্সচেঞ্জটির রাজস্ব আয় কমেছে ২৭ কোটি টাকা বা প্রায় ২১ শতাংশ।

আলোচিত অর্থবছরে ডিএসইর পরিচালন লোকসান হয়েছে ৪৯ কোটি টাকা। আগের অর্থবছরে এক্সচেঞ্জটির পরিচালন লোকসান হয়েছিল ২১ কোটি টাকা কম। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইর পরিচালন লোকসান বেড়েছে ২৮ কোটি টাকা বা ১৩৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে ডিএসইর অপরিচালন খাত থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। এর মধ্যে এফডিআরের সুদ ও বন্ডের বিনিয়োগ থেকে প্রায় ১০০ কোটি টাকা এবং ভবন ভাড়া দিয়ে আরও ১০ কোটি টাকা আয় হয়েছে। এই আয়ের সুবাদে আলোচিত অর্থবছরে এক্সচেঞ্জটি ৩৩ কোটি টাকা নিট মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। আগের অর্থবছরে যেখানে ডিএসইর নিট মুনাফা হয়েছিল ৬১ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটির মুনাফা কমেছে ৪৭ শতাংশ।

২০২১-২২ অর্থবছরের পর থেকেই ধারাবাহিকভাবে কমছে ডিএসইর মুনাফা। করোনাকালীন মহামারির পরিস্থিতির মধ্যেও এক্সচেঞ্জটির ১২৪ কোটি ৮০ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। পরের অর্থবছরে এই মুনাফা কমে ৮০ কোটি ৬০ লাখ হয়। সর্বশেষ দুই অর্থবছরে ডিএসইর মুনাফা আরও কমলো।

এদিকে, সামান্য মুনাফা করায় ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে ডিএসই। এ হিসাবে এক্সচেঞ্জটির মোট ১৮০ কোটি ৩৮ লাখ শেয়ারের বিপরীতে ৩৬ কোটি ৮ লাখ টাকা নগদ লভ্যাংশ হিসেবে বণ্টন করতে হবে।

এসএম

শেয়ার করুন:-

পুঁজিবাজার

ইস্টার্ন ক্যাবলসে কোম্পানি সচিব নিয়োগ

Published

on

ইস্টার্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম সুমন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

Published

on

ইস্টার্ন

ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, বুধবার (২৫ মার্চ) বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৬ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৩ ও ২০১২ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টি, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

Published

on

ইস্টার্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি পরবর্তীতে প্রকাশ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

Published

on

ইস্টার্ন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, কোম্পানিটিতে এস.এম আবু তালহা সিদ্দিককে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে রানার অটোমোবাইলসের চুক্তি

Published

on

ইস্টার্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি কর্তৃপক্ষ চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে ‘মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার’ চুক্তি করেছে রানার অটোমোবাইলস কর্তৃপক্ষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই চুক্তিটি বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি দেশ ও রানার অটোমোবাইলস পিএলসি উভয়ের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

চুক্তির মাধ্যমে রানার অটোমোবাইলসের মুনাফা বাড়বে বলে বিশ্বাস করছে কোম্পানি কর্তৃপক্ষ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ইস্টার্ন ইস্টার্ন
পুঁজিবাজার5 minutes ago

ইস্টার্ন ক্যাবলসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইস্টার্ন ইস্টার্ন
পুঁজিবাজার21 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম...

ইস্টার্ন ইস্টার্ন
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত...

ইস্টার্ন ইস্টার্ন
পুঁজিবাজার35 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

ইস্টার্ন ইস্টার্ন
পুঁজিবাজার18 hours ago

চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে রানার অটোমোবাইলসের চুক্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি কর্তৃপক্ষ চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

ইস্টার্ন ইস্টার্ন
পুঁজিবাজার18 hours ago

চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টসের সঙ্গে এমকে ফুটওয়্যারের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যারের সঙ্গে চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেডের উৎপাদন ও সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা স্টক...

ইস্টার্ন ইস্টার্ন
পুঁজিবাজার18 hours ago

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ইস্টার্ন
পুঁজিবাজার5 minutes ago

ইস্টার্ন ক্যাবলসে কোম্পানি সচিব নিয়োগ

ইস্টার্ন
জাতীয়10 minutes ago

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সভা

ইস্টার্ন
জাতীয়14 minutes ago

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ইস্টার্ন
পুঁজিবাজার21 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

ইস্টার্ন
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

ইস্টার্ন
পুঁজিবাজার35 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

ইস্টার্ন
সারাদেশ44 minutes ago

শরীয়তপুরে জ্বালানি তেল বিক্রি নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান

ইস্টার্ন
জাতীয়1 hour ago

চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

ইস্টার্ন
আন্তর্জাতিক1 hour ago

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

ইস্টার্ন
জাতীয়1 hour ago

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

ইস্টার্ন
পুঁজিবাজার5 minutes ago

ইস্টার্ন ক্যাবলসে কোম্পানি সচিব নিয়োগ

ইস্টার্ন
জাতীয়10 minutes ago

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সভা

ইস্টার্ন
জাতীয়14 minutes ago

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ইস্টার্ন
পুঁজিবাজার21 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

ইস্টার্ন
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

ইস্টার্ন
পুঁজিবাজার35 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

ইস্টার্ন
সারাদেশ44 minutes ago

শরীয়তপুরে জ্বালানি তেল বিক্রি নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান

ইস্টার্ন
জাতীয়1 hour ago

চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

ইস্টার্ন
আন্তর্জাতিক1 hour ago

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

ইস্টার্ন
জাতীয়1 hour ago

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

ইস্টার্ন
পুঁজিবাজার5 minutes ago

ইস্টার্ন ক্যাবলসে কোম্পানি সচিব নিয়োগ

ইস্টার্ন
জাতীয়10 minutes ago

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সভা

ইস্টার্ন
জাতীয়14 minutes ago

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ইস্টার্ন
পুঁজিবাজার21 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৯৯ শেয়ারদর

ইস্টার্ন
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো নিটল ইন্স্যুরেন্স

ইস্টার্ন
পুঁজিবাজার35 minutes ago

টেকনো ড্রাগসে কোম্পানি সচিব নিয়োগ

ইস্টার্ন
সারাদেশ44 minutes ago

শরীয়তপুরে জ্বালানি তেল বিক্রি নিশ্চিতে মোবাইল কোর্টের অভিযান

ইস্টার্ন
জাতীয়1 hour ago

চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ

ইস্টার্ন
আন্তর্জাতিক1 hour ago

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

ইস্টার্ন
জাতীয়1 hour ago

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা