Connect with us

সারাদেশ

বিএলসি’র সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক তালেব

Published

on

ব্লক

বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের (বিএলসি) সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৬–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. রফিকুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু তালেব আকন্দ।

বুধবার (০৫ নভেম্বর) সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ খন্দকার হাফিজুর রহমান, মো. আব্দুস সাত্তার মোল্লাহ ও মো. জালাল উদ্দিন মানিক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কার্যকরী কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মাহমুদুল হাসান সৈয়দ, সৈয়দ মুহাম্মদ আব্দুল মতিন, মো. মাসুদুর রহমান মাসুদ ও মো. আবুল কাশেম। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. খন্দকার মোজাম্মেল হক, মো. ডাজ উখিন এবং মো. সাইদুল ইসলাম খান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. ছনরুল ইসলাম, আর সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুল আওয়াল। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজিম উদ্দিন এবং প্রচার সম্পাদক হয়েছেন মুফতি মো. শহিদুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন মো. শামিম হোসেন, তার সহকারী হিসেবে দায়িত্বে আছেন মো. ইমরুল হাসান ইমন।

সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মো. তারিকুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মো. মামুনুর রশিদ এবং আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম মল্লিক।

এছাড়া, মহিলা সম্পাদিকার দায়িত্বে আছেন ইলোরা কাবেরী ইলা, আর সহমহিলা সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে সিমু খাতুনকে।

শেয়ার করুন:-

সারাদেশ

বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদের তদন্তে দুদককে চিঠি

Published

on

ব্লক

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদনের এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদের উৎস খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযুক্ত ১৫ কর্মচারী হলেন—মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ ইব্রাহিম খোকন, মোহাম্মদ ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মোহাম্মদ হুমায়ুন কবির (২), মোহাম্মদ শাকিল রায়হান, মানিক মিঝি, মোহাম্মদ শামসু মিয়া, মোহাম্মদ লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল, মোহাম্মদ রাব্বানী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

​বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ১৫ কর্মচারী বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে বদলি হয়ে মোংলা ও পায়রা বন্দরে সংযুক্ত রয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, উক্ত কর্মচারীরা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত ছিলেন এবং বর্তমানে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত চলাকালীন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

দুদক চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে বন্দর কর্তৃপক্ষ একটি বিশেষ কলাম যুক্ত করে জানিয়েছে, অভিযুক্তদের অর্জিত সম্পদের পরিমাণ ও উৎস নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তাই তাদের নামে-বেনামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পদের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

​উল্লেখ্য, এই কর্মচারীরা প্রকৌশল, ট্রাফিক, মেরিন ও ইলেকট্রিক্যালসহ বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত ছিলেন। সম্প্রতি বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নিল কর্তৃপক্ষ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

শরীয়তপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের শীতবস্ত্র বিতরণ

Published

on

ব্লক

শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে অসহায়, দুস্থ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রায় ১৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটির আয়োজন করে শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম মৃধা, সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মালসহ জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া কিরণ নগরের শিক্ষকবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম মৃধা বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাগবে মানবিক দিক বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।

আরও জানান, এটি কেবল একটি সাময়িক কর্মসূচি নয়, বরং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

Published

on

ব্লক

শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি দিনভর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. সোবহান মুন্সি এবং প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ। ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আসাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল আমিন সুমন মাঝী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মামুন সরকার এবং সাবেক সভাপতি ইমরান সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ অনুষ্ঠান আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ও বাহারি পিঠা উৎসব। এর মধ্যে নজর কেড়েছে বিবিখানা পিঠা, কফির পুডিং, রোল পিঠা, কাপ কেক, বাহারি পাটিসাপটা, ডিম সুন্দরী, ইলিশ পিঠা, নকশি পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, ঝিকুর পিঠা, জামাই পিঠা, শিমের ফুল পিঠা, চাঁদ পিঠা, মিলন পিঠা, ক্ষীর মালাই ও শালুক পিঠা। দেশীয় ঐতিহ্যের এমন সমাহার দেখতে উৎসবে ভিড় জমায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

দীর্ঘ এক মাস পর উৎপাদনে ফিরেছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

Published

on

ব্লক

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর

Published

on

ব্লক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কড়া হুশিয়ারি উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতিতে নেমেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিচালনাকারী এই সমুদ্রবন্দর।

সকাল থেকে বন্দরের বিভিন্ন প্রবেশপথে পণ্য ডেলিভারি নিতে আসা শতশত ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও প্রায় সব ধরনের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে কন্টেইনার হ্যান্ডলিংসহ সব অপারেশন কার্যত বন্ধ হয়ে গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আহার বলেন, ‘শনিবার সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। বন্দরের সব ইকুইপমেন্ট বন্ধ থাকায় কন্টেইনার হ্যান্ডলিং অপারেশন সম্পূর্ণভাবে থেমে আছে।’ তিনি জানান, শ্রমিকরা বন্দরের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আরেক শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, ‘ধর্মঘট শতভাগ সফল। শ্রমিকরা কর্তৃপক্ষের অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।’ তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল রবিবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার20 hours ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির ১৩কোটি ৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন...

ব্লক ব্লক
অন্যান্য21 hours ago

দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল...

ব্লক ব্লক
পুঁজিবাজার21 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১২৩ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্লক ব্লক
পুঁজিবাজার22 hours ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার22 hours ago

শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার22 hours ago

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রুয়ারী বিকাল ২টা...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্লক
ধর্ম ও জীবন5 minutes ago

জুমার দিন যেসব আমলে গুনাহ মাফ হয়

ব্লক
সারাদেশ18 minutes ago

বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদের তদন্তে দুদককে চিঠি

ব্লক
রাজনীতি36 minutes ago

বিএনপির ইশতেহার ঘোষণা বিকেলে, গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্লক
জাতীয়44 minutes ago

নবম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

ব্লক
জাতীয়1 hour ago

হাদি হত্যা তদন্তে এবার জাতিসংঘকে প্রস্তাব দিচ্ছে সরকার

ব্লক
অর্থনীতি1 hour ago

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা

ব্লক
অন্যান্য2 hours ago

তারাবুনিয়ার কৃতি সন্তান ডা. সাইফুলের প্রাণি চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন

ব্লক
রাজনীতি2 hours ago

টেকনাফে বিএনপির প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ ৩ শিশুসহ ৫

ব্লক
জাতীয়14 hours ago

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

ব্লক
রাজনীতি18 hours ago

ন্যায়ভিত্তিক সমাজ ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী কামাল হোসেনের

ব্লক
ধর্ম ও জীবন5 minutes ago

জুমার দিন যেসব আমলে গুনাহ মাফ হয়

ব্লক
সারাদেশ18 minutes ago

বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদের তদন্তে দুদককে চিঠি

ব্লক
রাজনীতি36 minutes ago

বিএনপির ইশতেহার ঘোষণা বিকেলে, গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্লক
জাতীয়44 minutes ago

নবম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

ব্লক
জাতীয়1 hour ago

হাদি হত্যা তদন্তে এবার জাতিসংঘকে প্রস্তাব দিচ্ছে সরকার

ব্লক
অর্থনীতি1 hour ago

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা

ব্লক
অন্যান্য2 hours ago

তারাবুনিয়ার কৃতি সন্তান ডা. সাইফুলের প্রাণি চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন

ব্লক
রাজনীতি2 hours ago

টেকনাফে বিএনপির প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ ৩ শিশুসহ ৫

ব্লক
জাতীয়14 hours ago

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

ব্লক
রাজনীতি18 hours ago

ন্যায়ভিত্তিক সমাজ ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী কামাল হোসেনের

ব্লক
ধর্ম ও জীবন5 minutes ago

জুমার দিন যেসব আমলে গুনাহ মাফ হয়

ব্লক
সারাদেশ18 minutes ago

বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদের তদন্তে দুদককে চিঠি

ব্লক
রাজনীতি36 minutes ago

বিএনপির ইশতেহার ঘোষণা বিকেলে, গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্লক
জাতীয়44 minutes ago

নবম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

ব্লক
জাতীয়1 hour ago

হাদি হত্যা তদন্তে এবার জাতিসংঘকে প্রস্তাব দিচ্ছে সরকার

ব্লক
অর্থনীতি1 hour ago

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা

ব্লক
অন্যান্য2 hours ago

তারাবুনিয়ার কৃতি সন্তান ডা. সাইফুলের প্রাণি চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন

ব্লক
রাজনীতি2 hours ago

টেকনাফে বিএনপির প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ ৩ শিশুসহ ৫

ব্লক
জাতীয়14 hours ago

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

ব্লক
রাজনীতি18 hours ago

ন্যায়ভিত্তিক সমাজ ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী কামাল হোসেনের