Connect with us

কর্পোরেট সংবাদ

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের ২৪তম বার্ষিক সাধারণ সভা

Published

on

এক

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় মতিঝিলে কাউন্সিল কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলের চেয়ারম্যান মুহতারাম অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভাপতিত্ব করেন এবং সেক্রেটারী জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ সভা সঞ্চালনা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০২৪ সালের অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ২০২৫ সালের অডিটর নিয়োগ এবং ২০২৬ সালের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বঙ্গভবন জামে মসজিদের খতীব ও আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ. ন. ম. রফীকুর রহমান মাদানী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের সদস্য সাইয়্যেদ জারীর জাফরী মাদানী উপস্থিত ছিলেন।

এছাড়াও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারী জেনারেল আবুল কালাম আজাদ, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন, এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলামসহ সদস্য কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ শরীয়াহভিত্তিক বীমা খাতের সুষ্ঠু ও নৈতিক পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী বীমা শিল্পের উন্নয়ন ও প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

বিএবি’র নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির

Published

on

এক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। নবনির্বাচিত এই দুই ভাইস চেয়ারম্যান বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাশেদ আহমেদ চৌধুরী বর্তমানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং শরীফ জহির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন এবং বিএবি’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রাজধানীর নিকুঞ্জে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

Published

on

এক

গ্রাহকদের সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা দিতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় নতুন এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে এই এটিএম বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. এবতাদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিবিএলের এমডি ও সিইও মো. আব্দুল মোতালেব, সিসিবিএলের ভারপ্রাপ্ত এমডি ও সিইও এ.এস.এম খায়রুজ্জামান এবং অ্যারিস্টোক্র্যাট অ্যাডভাইজার্স অ্যান্ড অ্যারেঞ্জার্সর চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজসহ অন্যান্য অতিথি, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন এই এটিএম বুথ চালুর ফলে নিকুঞ্জ ও আশপাশের এলাকার গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ করা ও পিন পরিবর্তন সহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যেই আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করে আসছে।

উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক টাওয়ারে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

Published

on

এক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়াওে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) মহড়ায় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) কে এফ এ সোহেলসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন ও আশেক আল মারুফ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে মোকাবিলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ঈদে ‘রিয়া’ মানি ট্রান্সফার থেকে বিকাশে রেমিটেন্সে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

Published

on

এক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের যেকোনো দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘রিয়া মানি ট্রান্সফার’ এর মাধ্যমে পাঠানো রেমিটেন্স বিকাশে গ্রহণ করলে মিলছে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই অফারের আওতায় সরকারি ২.৫ শতাংশ প্রণোদনা বাদে ন্যূনতম ২০ হাজার টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করলে গ্রাহকরা একবারের জন্য ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিটেন্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই রিয়া মানি ট্রান্সফার ও বিকাশ এই যৌথ ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১লা মে এবং চলবে ২৫ মে ২০২৬ পর্যন্ত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রিয়া মানি ট্রান্সফার ও এর অ্যাপের মাধ্যমে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের বিকাশ অ্যাকাউন্টে একাধিকবার রেমিটেন্স পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রবাসীরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২৫০,০০০ টাকা পাঠাতে পারছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রিয়া মানি ট্রান্সফার থেকে বৈধপথে পাঠানো রেমিটেন্সের উপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। পাশাপাশি, রিয়া মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠিয়ে দেয়া যাচ্ছে সেরা এক্সচেঞ্জ রেটে। এসব সুবিধার কারণে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে বিকাশ-এ রেমিটেন্স পাঠানোর এই সেবা দ্রুতই প্রবাসী ও তাঁর স্বজনদের কাছে নির্ভরতা ও আস্থা অর্জন করেছে।

এদিকে, রেমিটেন্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা।

এছাড়া, ক্যাশ আউট না করেও প্রবাসীর প্রিয়জনরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, ব্যাংকে সেভিংস খোলা, যাত্রার টিকেট-টোল, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারছেন ঘরে বসেই।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী

Published

on

এক

এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি দ্যা প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিন দশকেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সফলভাবে কাজ করে নেতৃত্ব ও পেশাদারিত্বের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে দীর্ঘ আট বছরেরও অধিক সময় কর্মরত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরবর্তীতে তিনি সাউথইস্ট ব্যাংকে দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে প্রিন্সিপাল ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এবং ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২৩ সালের জানুয়ারিতে দ্যা প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন এবং সাফল্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ।

দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং পেশায় আবদুল কাইয়ুম চৌধুরী পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, কার্যকর নেতৃত্ব প্রদান ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি সম্পদের গুণগত মান নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান উল্লেখযোগ্য। ব্যাংকিং খাতে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং একাধিকবার সেরা ব্যবস্থাপকের সম্মাননা অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

এক এক
পুঁজিবাজার12 hours ago

এক হাজার কোটি টাকার টেকসই বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

দেশের বেসরকারি খাতের ব্যাংক ব্যাংক এশিয়া ১ হাজার কোটি টাকার পরিবেশবান্ধব টেকসই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের মূলধন ভিত্তি আরও...

এক এক
পুঁজিবাজার14 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৪ কোটি...

এক এক
পুঁজিবাজার14 hours ago

দরপতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।...

এক এক
পুঁজিবাজার15 hours ago

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

এক এক
পুঁজিবাজার15 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

এক এক
পুঁজিবাজার15 hours ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, দর কমেছে ১৯৮ কোম্পানির

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

এক এক
পুঁজিবাজার16 hours ago

ইউসিবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক
আন্তর্জাতিক10 hours ago

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, মমতাকে অব্যাহতি

এক
আন্তর্জাতিক10 hours ago

ইসরায়েলকে হুমকি দিলে জীবন ঝুঁকিতে পড়বে : নেতানিয়াহু

এক
আন্তর্জাতিক11 hours ago

দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই মন্ত্রীর মৃত্যুদণ্ড

এক
জাতীয়11 hours ago

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

এক
আইন-আদালত11 hours ago

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

এক
আন্তর্জাতিক11 hours ago

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

এক
অর্থনীতি11 hours ago

র‍্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা

এক
ধর্ম ও জীবন11 hours ago

আকিকার পরিবর্তে টাকা দান করলে কি আকিকা আদায় হবে?

এক
জাতীয়11 hours ago

পুলিশের আধুনিকায়নে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এক
রাজনীতি11 hours ago

সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: হাসনাত

এক
আন্তর্জাতিক10 hours ago

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, মমতাকে অব্যাহতি

এক
আন্তর্জাতিক10 hours ago

ইসরায়েলকে হুমকি দিলে জীবন ঝুঁকিতে পড়বে : নেতানিয়াহু

এক
আন্তর্জাতিক11 hours ago

দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই মন্ত্রীর মৃত্যুদণ্ড

এক
জাতীয়11 hours ago

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

এক
আইন-আদালত11 hours ago

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

এক
আন্তর্জাতিক11 hours ago

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

এক
অর্থনীতি11 hours ago

র‍্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা

এক
ধর্ম ও জীবন11 hours ago

আকিকার পরিবর্তে টাকা দান করলে কি আকিকা আদায় হবে?

এক
জাতীয়11 hours ago

পুলিশের আধুনিকায়নে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এক
রাজনীতি11 hours ago

সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: হাসনাত

এক
আন্তর্জাতিক10 hours ago

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, মমতাকে অব্যাহতি

এক
আন্তর্জাতিক10 hours ago

ইসরায়েলকে হুমকি দিলে জীবন ঝুঁকিতে পড়বে : নেতানিয়াহু

এক
আন্তর্জাতিক11 hours ago

দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই মন্ত্রীর মৃত্যুদণ্ড

এক
জাতীয়11 hours ago

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

এক
আইন-আদালত11 hours ago

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

এক
আন্তর্জাতিক11 hours ago

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

এক
অর্থনীতি11 hours ago

র‍্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা

এক
ধর্ম ও জীবন11 hours ago

আকিকার পরিবর্তে টাকা দান করলে কি আকিকা আদায় হবে?

এক
জাতীয়11 hours ago

পুলিশের আধুনিকায়নে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এক
রাজনীতি11 hours ago

সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: হাসনাত