Connect with us

কর্পোরেট সংবাদ

বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী

Published

on

কর্ণফুলি

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রোদেলা হাসান। আগামী বছর ছেলেকে স্কুলে দিবেন ভেবে কিছুটা সঞ্চয় করতে চাচ্ছেন। তবে যানজট পার করে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলা কিংবা নিয়মিত যাতায়াত করে টাকা জমা দেওয়ার প্রথাগত পদ্ধতি তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং। একদিন এক বন্ধুর কাছে শুনলেন মোবাইলেই ঘরে বসে কোনো কাগজপত্র ছাড়াই কয়েক মিনিটে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) খোলা যায়। এতে ব্যাংকের মতো মুনাফাও পাওয়া যায়। সাথে সাথেই খুলে ফেললেন একটা ডিপিএস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মোবাইলে আর্থিক সেবাদাতা বা এফএফএস প্রতিষ্ঠান বিকাশ ডিজিটাল সঞ্চয়ের এই সুবিধা দিচ্ছে। সুদভিত্তিক ও ইসলামি ধারার উভয় পদ্ধতিতেই সঞ্চয় করার সুযোগ আছে। বিকাশ হিসাব দিয়ে প্রতি সপ্তাহে সর্বনিম্ন ২৫০ টাকা বা মাসে ৫০০ টাকা থেকে শুরু করা যায় সঞ্চয়। বর্তমানে এমএফএস প্রতিষ্ঠানটির অ্যাপ থেকে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক– এই পাঁচ বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সে ডিপিএস খোলা যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে বিকাশে ৬০ লাখের বেশি ডিপিএস খুলেছেন গ্রাহকেরা। তাঁদের ৩৪ শতাংশই আবার নারী। ডিপিএস খোলা ৪৮ শতাংশ গ্রাহকদের বয়স ৩৫ বছরের নিচে। তার মানে তরুণেরাই তাঁদের সীমিত আয় থেকে ডিজিটাল পদ্ধতিতে বেশি সঞ্চয়ে আগ্রহী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আরও জানিয়েছে, গ্রাহকেরা সাধারণত ভবিষ্যৎ নিরাপত্তা, চিকিৎসা, ব্যবসায়িক মূলধন সংগ্রহ, গৃহস্থালি ও ইলেকট্রনিকস পণ্য কেনা, ভ্রমণ, পড়াশোনার খরচ, যানবাহন কেনাসহ বিভিন্ন কারণে অর্থ সঞ্চয় করেন। এমনকি দেনা বা ঋণ পরিশোধের জন্যও অনেক অর্থ জমান।

আপনি চাইলে সঞ্চয়ের বিবরণী সংগ্রহ করতে পারবেন অ্যাপস থেকে। এই ডিপিএস থেকে মিলবে করছাড়ও। ২০২১ সালে বিকাশের ডিজিটাল সেভিংস বা সঞ্চয়ী সেবা কার্যক্রম শুরু হয়। তখন আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মাধ্যমে মাসিক ভিত্তিতে ডিপিএস সেবা চালু হয়। পরবর্তী সময়ে চারটি ব্যাংক কার্যক্রমে যুক্ত হয়। আর বিকাশ অ্যাপে সাপ্তাহিক ডিপিএস সেবা চালু হয় ২০২৪ সালের শুরুতে। এ ছাড়া ইসলামি শরিয়াহ্‌ অনুসারে সঞ্চয়ের জন্য সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস সেবাও চালু করেছে বিকাশ।

ডিপিএস খুলবেন যেভাবে
বিকাশ অ্যাপে সঞ্চয় অপশনে ক্লিক করে প্রথমেই ডিপিএস, না ইসলামিক ডিপিএস—কোনটা খুলবেন, সেটি চূড়ান্ত করুন। এরপর সাপ্তাহিক নাকি মাসিক, কোন ধরনের ডিপিএস খুলবেন—তা বাছাই করুন। এরপর মেয়াদ ও কোন প্রতিষ্ঠানে ডিপিএস করতে চান, তা ক্লিক করে এগিয়ে যেতে হবে। নমিনির ছবি ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার পর হিসাব খোলা হয়ে যাবে। হিসাবটি খোলা নিশ্চিত হলে আপনার মোবাইলে খুদে বার্তা আসবে।

অ্যাপে প্রতি সপ্তাহে জমা করা যায় ২৫০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। আর মাসিক সঞ্চয় হিসাবে ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যায়। সাপ্তাহিক ডিপিএস ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মেয়াদ এবং মাসিক ডিপিএস ছয় মাস থেকে চার বছর পর্যন্ত মেয়াদে খোলা যায়।

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

পিরোজপুরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্মুক্ত বিনিয়োগ বিতরণ

Published

on

কর্ণফুলি

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং লিড ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনায় পিরোজপুরে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উন্মুক্ত বিনিয়োগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক সরদার মো. জাহিদ হোসেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মো. সরোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন পিরোজপুর শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান।

এ সময় বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Published

on

কর্ণফুলি

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৯ মে) চট্টগ্রামের ও. আর. নিজাম রোডে অবস্থিত বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ২০২৫ সালে স্বল্প ও সুদবিহীন আমানত সংগ্রহ, সিএমএসএমইসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, বৈদেশিক রেমিট্যান্স এবং অটোমেটেড চালান সংগ্রহসহ বিভিন্ন সূচকে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই সঙ্গে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস. এম. দিদারুল ইসলাম।

এ সময় চট্টগ্রাম বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Published

on

কর্ণফুলি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইনও সভায় অংশ নেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

বিএবি’র নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির

Published

on

কর্ণফুলি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। নবনির্বাচিত এই দুই ভাইস চেয়ারম্যান বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাশেদ আহমেদ চৌধুরী বর্তমানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং শরীফ জহির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন এবং বিএবি’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রাজধানীর নিকুঞ্জে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

Published

on

কর্ণফুলি

গ্রাহকদের সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা দিতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় নতুন এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে এই এটিএম বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. এবতাদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিবিএলের এমডি ও সিইও মো. আব্দুল মোতালেব, সিসিবিএলের ভারপ্রাপ্ত এমডি ও সিইও এ.এস.এম খায়রুজ্জামান এবং অ্যারিস্টোক্র্যাট অ্যাডভাইজার্স অ্যান্ড অ্যারেঞ্জার্সর চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজসহ অন্যান্য অতিথি, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন এই এটিএম বুথ চালুর ফলে নিকুঞ্জ ও আশপাশের এলাকার গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ করা ও পিন পরিবর্তন সহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যেই আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করে আসছে।

উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার5 hours ago

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি এ পি...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার5 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার5 hours ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার5 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
কর্ণফুলি
জাতীয়45 minutes ago

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলি
জাতীয়1 hour ago

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: হুমায়ুন কবির

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

গ্রামীণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের ১০০০ কোটি টাকার তহবিল, ৫% সুদে মিলবে ঋণ

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

কর্ণফুলি
কর্পোরেট সংবাদ2 hours ago

বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী

কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

কর্ণফুলি
অর্থনীতি2 hours ago

ভিসা বন্ডের অর্থ পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

কর্ণফুলি
ধর্ম ও জীবন2 hours ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

কর্ণফুলি
আন্তর্জাতিক3 hours ago

বিশ্ববাজারে কমল সোনার দাম

কর্ণফুলি
জাতীয়45 minutes ago

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলি
জাতীয়1 hour ago

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: হুমায়ুন কবির

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

গ্রামীণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের ১০০০ কোটি টাকার তহবিল, ৫% সুদে মিলবে ঋণ

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

কর্ণফুলি
কর্পোরেট সংবাদ2 hours ago

বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী

কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

কর্ণফুলি
অর্থনীতি2 hours ago

ভিসা বন্ডের অর্থ পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

কর্ণফুলি
ধর্ম ও জীবন2 hours ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

কর্ণফুলি
আন্তর্জাতিক3 hours ago

বিশ্ববাজারে কমল সোনার দাম

কর্ণফুলি
জাতীয়45 minutes ago

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলি
জাতীয়1 hour ago

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: হুমায়ুন কবির

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

গ্রামীণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের ১০০০ কোটি টাকার তহবিল, ৫% সুদে মিলবে ঋণ

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

কর্ণফুলি
কর্পোরেট সংবাদ2 hours ago

বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী

কর্ণফুলি
পুঁজিবাজার2 hours ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

কর্ণফুলি
অর্থনীতি2 hours ago

ভিসা বন্ডের অর্থ পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

কর্ণফুলি
ধর্ম ও জীবন2 hours ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

কর্ণফুলি
আন্তর্জাতিক3 hours ago

বিশ্ববাজারে কমল সোনার দাম