Connect with us

খেলাধুলা

টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

Published

on

এক

উইকেটে বেশ জমে গিয়েছিল নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের জুটি। ঠিক তখনই ভাঙল ১৭০ রানের জুটিটা। তবে তার আগে শান্ত করে ফেলেছেন নিজের ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগের দুই সিরিজে যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার মধ্যে গল টেস্টে টানা দুই ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়েছিলেন শান্ত। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ যখন উইকেটে এলেন, পাক পেসাররা রীতিমতো ত্রাস ছড়াচ্ছিলেন। তিনি এসেই প্রতি-আক্রমণে ভেঙেদেন পাক পেসারদের কৌশল। সেঞ্চুরিটাও পেয়ে গেছেন অনেকটা ওয়ানডে মেজাজে খেলেই। ১২৯ বলেই সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে এর আগে ৫ টেস্ট খেলেছেন শান্ত। তবে সেঞ্চুরির দেখা আর পাননি, এবারই প্রথম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরের বলেই তাকে বিদায় নিতে হয়। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি করার ঠিক পরেই তার হঠাৎ লাফিয়ে ওঠা বলটা প্যাডে লাগে শান্তর। আম্পায়ার সাড়া দেননি, রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট খোয়ায় ২০১ রানে।

তার বিদায়ের পর মুশফিকুর রহিম এসেছেন ক্রিজে। তবে মোহাম্মদ আব্বাসের সে ওভার শেষ হতেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়ার।

শেয়ার করুন:-

খেলাধুলা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

Published

on

এক

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে ফিফা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফিফা জানিয়েছে, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের আগে সেটিকে চূড়ান্ত স্কোয়াড হিসেবে ধরা হবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা।

পরবর্তীতে সেই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। এর মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বিপিএল ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ ৫ জনকে নিষেধাজ্ঞা বিসিবির

Published

on

এক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অভিযোগ অনুযায়ী, তাদের বিরুদ্ধে বেটিং (জুয়া), দুর্নীতিমূলক কর্মকাণ্ড, তদন্তে অসহযোগিতা এবং তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার এবং চলমান ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা অমিত মজুমদার, নোয়াখালী ফ্র‍্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির ও চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। তবে সামিনুর রহমানকে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ দেওয়ায় তার আত্মপক্ষ সমর্থনের কোনো অধিকার নেই। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৯ মাদ ব্যাপী তদন্তের পর একই বছরের অক্টোবরে বিসিবির কাছে ৯০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। তদন্তের মূল বিষয়গুলো ছিল বেটিং সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, কোডের ধারা ৪.৩-এর অধীনে ইস্যু করা ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থতা, সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার (ডিএসিও) সাথে তদন্তে সহযোগিতা না করা।

তদন্ত কমিটির সেই রিপোর্ট পরবর্তীতে যাচাই-বাছাই করেন বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। সেই যাচাই-বাছাইয়ে পাওয়া প্রমাণের ভিত্তিতেই এবার নিষিদ্ধ হলেন এই পাঁচ জন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

সূর্যবংশীকে খেলানোয় রাজস্থানের বিরুদ্ধে শিশুশ্রমের অভিযোগ

Published

on

এক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই চার-ছক্কার রোমাঞ্চ আর নতুন তারাদের উত্থান। তবে এবারের আসরে রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণকে ‘শিশুশ্রম আইন লঙ্ঘনের’ অভিযোগ এনেছেন কর্ণাটকের এক সমাজকর্মী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সি এম শিবকুমার নায়েক নামের ওই সমাজকর্মী বৈভব সূর্যবংশীর আইপিএলে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, এত অল্প বয়সে একটি বাণিজ্যিক টুর্নামেন্টে খেলা আইনতভাবে প্রশ্নবিদ্ধ এবং এটি ‘শিশুশ্রম’-এর নামান্তর। এই বিষয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভিডিওতে শিবকুমার নায়েক স্পষ্ট করে বলেছেন যে, পেশাদার ক্রিকেট ব্যবস্থার মাধ্যমে কিশোর সূর্যবংশীকে ‘শোষণ’ করা হচ্ছে। তিনি শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিবকুমার নায়েক ভিডিওতে আরও বলেন, “রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে কেবলই এক শিশু, বয়স মাত্র ১৫। এই বয়সেই তাকে আইপিএলের মতো পেশাদার ক্রিকেটে নিয়ে আসা হয়েছে। এটি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বড় একটি লিগে তারা একজন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে কীভাবে খেলাতে পারে? এই অল্প বয়সে ক্রিকেট খেলার বদলে তার উচিত পড়াশোনা করা, স্কুলে যাওয়া এবং নিজের শিক্ষা সম্পন্ন করা।”

শিবকুমার মনে করেন, এই ঘটনা দেশের তরুণ প্রজন্মের জন্য একটি ‘খুবই খারাপ নজির’ তৈরি করছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

বিতর্ক যাই থাকুক না কেন, বৈভব সূর্যবংশী ব্যাট হাতে আইপিএলে নিজের জাত চিনিয়েছেন। ২০২৫ সালের এপ্রিলে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে তার আইপিএল অভিষেক হয়। এরপর থেকে তিনি বিধ্বংসী ব্যাটিংয়ে নিয়মিত রেকর্ড বই ওলট-পালট করে দিচ্ছেন। ২০২৫ এবং ২০২৬ আইপিএলের দুই আসর মিলিয়ে ১৭ ম্যাচে তার সংগ্রহ ৬৫৬ রান। এই সময়ে তার গড় ৩৮.৫৯ এবং স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২২৪.৬৬! এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।

২০২৫ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েন। মাত্র ৩৫ বলে করা সেই সেঞ্চুরিটি ছিল আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম তিন অঙ্কের ইনিংস।

সাফল্যের এই ধারা তিনি ২০২৬ আইপিএলেও ধরে রেখেছেন, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের আরেকটি বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি।

আইপিএলের বাইরেও সূর্যবংশী তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি আলো ছড়ান, ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলে ভারতকে শিরোপা জেতান। এই টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন।

এছাড়াও, ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম বয়সে লিস্ট ‘এ’ সেঞ্চুরি এবং বিহারের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৫০ রানের ইনিংস খেলার রেকর্ডও এখন সূর্যবংশীর দখলে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২০ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের জন্য সর্বনিম্ন বয়সের নিয়ম চালু করে। আইসিসির নিয়ম অনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটেও অংশ নিতে হলে একজন খেলোয়াড়ের বয়স অন্তত ১৫ বছর হতে হবে। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ম চালু করা হয়েছিল।

তবে, এই নিয়ম শুধু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রযোজ্য। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ক্ষেত্রে আইসিসির এই নীতিমালা বাধ্যতামূলক নয়। ফলে, আইপিএলের মতো ঘরোয়া লিগে ১৫ বছর বয়সী খেলোয়াড়ের অংশগ্রহণের ক্ষেত্রে আইসিসির সরাসরি কোনো বিধিনিষেধ নেই। এই বিষয়টিই বর্তমান বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে নৈতিকতা ও আইনের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তামিম

Published

on

এক

তামিম ইকবাল বলেছেন, শুধুমাত্র আয়োজনের জন্য জোড়াতালি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) করতে চান না তারা। বিশেষ করে গেল ২০২৫ সালে ফিক্সিং ইস্যু এবং পেমেন্ট ইস্যু নিয়ে আলোচনা ছিল বেশি। সর্বশেষ আসরেও ছিল দল নিয়ে সমালোচনাসহ নানা অব্যবস্থাপনার কথা বলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৬ মে) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমার মনে হয় বিপিএল করা উচিত না। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, নিয়মিত বিপিএল আয়োজন হওয়া প্রয়োজন হলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তামিম আরও বলেন, ‘আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।’

সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা বলেন, ‘দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়‍্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করব। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

Published

on

এক

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে। জুন মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরপর দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ করেই বাংলাদেশে আসবে তারা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

এক এক
পুঁজিবাজার22 hours ago

এক হাজার কোটি টাকার টেকসই বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

দেশের বেসরকারি খাতের ব্যাংক ব্যাংক এশিয়া ১ হাজার কোটি টাকার পরিবেশবান্ধব টেকসই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের মূলধন ভিত্তি আরও...

এক এক
পুঁজিবাজার24 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৪ কোটি...

এক এক
পুঁজিবাজার1 day ago

দরপতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।...

এক এক
পুঁজিবাজার1 day ago

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

এক এক
পুঁজিবাজার1 day ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

এক এক
পুঁজিবাজার1 day ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, দর কমেছে ১৯৮ কোম্পানির

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

এক এক
পুঁজিবাজার1 day ago

ইউসিবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক
রাজনীতি6 minutes ago

গত ১৫ বছরে অনেক আলেমের ওপর নির্যাতন হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এক
অর্থনীতি14 minutes ago

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এক
জাতীয়19 minutes ago

বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম

এক
আন্তর্জাতিক25 minutes ago

কিউবায় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জাতিসংঘের উদ্বেগ

এক
আইন-আদালত39 minutes ago

বিচারকদের বদলি-পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

এক
রাজনীতি47 minutes ago

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্রের অংশ: রিজভী

এক
রাজনীতি54 minutes ago

এনসিপির ঢাকা উত্তরে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

এক
রাজনীতি1 hour ago

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

এক
খেলাধুলা1 hour ago

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

এক
অর্থনীতি1 hour ago

দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

এক
রাজনীতি6 minutes ago

গত ১৫ বছরে অনেক আলেমের ওপর নির্যাতন হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এক
অর্থনীতি14 minutes ago

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এক
জাতীয়19 minutes ago

বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম

এক
আন্তর্জাতিক25 minutes ago

কিউবায় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জাতিসংঘের উদ্বেগ

এক
আইন-আদালত39 minutes ago

বিচারকদের বদলি-পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

এক
রাজনীতি47 minutes ago

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্রের অংশ: রিজভী

এক
রাজনীতি54 minutes ago

এনসিপির ঢাকা উত্তরে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

এক
রাজনীতি1 hour ago

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

এক
খেলাধুলা1 hour ago

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

এক
অর্থনীতি1 hour ago

দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

এক
রাজনীতি6 minutes ago

গত ১৫ বছরে অনেক আলেমের ওপর নির্যাতন হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এক
অর্থনীতি14 minutes ago

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এক
জাতীয়19 minutes ago

বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম

এক
আন্তর্জাতিক25 minutes ago

কিউবায় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জাতিসংঘের উদ্বেগ

এক
আইন-আদালত39 minutes ago

বিচারকদের বদলি-পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

এক
রাজনীতি47 minutes ago

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্রের অংশ: রিজভী

এক
রাজনীতি54 minutes ago

এনসিপির ঢাকা উত্তরে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

এক
রাজনীতি1 hour ago

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

এক
খেলাধুলা1 hour ago

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

এক
অর্থনীতি1 hour ago

দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম