Connect with us

জাতীয়

আজ বিশ্ব ক্যানসার দিবস, সচেতনতায় কমতে পারে মৃত্যুঝুঁকি

Published

on

সূচকের

আজ বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিবছর (৪ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মরণব্যাধি ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এই রোগে আক্রান্তদের সহায়তা করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ব ক্যানসার দিবস পালন শুরু হয়েছিল ২০০০ সালে। ফ্রান্সের প্যারিসে ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে এ প্রচেষ্টা শুরু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দিবসটি পালনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এ রোগ সম্পর্কে জণসাধারণের কাছে সচেতনতা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এ রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণে রয়েছে এই ক্যানসারের নাম। তাই ক্যানসার-সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্বজুড়ে বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়।

গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ক্যানসার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ২০২২ সালে দেশে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং একই বছরে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করেন। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তবে তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

এমএন

শেয়ার করুন:-

জাতীয়

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

Published

on

সূচকের

দেশের বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও কার্যকর করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে বাস্তবভাবে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস চালু ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক শিল্প বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি হলো লজিস্টিক ব্যয় কমানো। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও উল্লেখ করেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো-সহজ শর্তে ঋণ সুবিধা হারানো এবং আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বিশেষ বাণিজ্য সুবিধা কমে যাওয়া। এসব পরিস্থিতি মোকাবিলায় দেশের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Published

on

সূচকের

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠকে রাজনৈতিক উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ১ মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, মাদক ও অনলাইন জুয়া বন্ধে নতুন আইন করার কথা জানান মন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর সে দেশে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে, সে জন্য আগাম সতর্কতা হিসেবে সীমান্তে বিজিবিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, “বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা আশা করি পুশইনের মতো কোনো ঘটনা ঘটবে না। তবুও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে দুপুরের সেশনে রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা, লাইসেন্সকৃত অবৈধ হওয়া অস্ত্র উদ্ধার, জুলাই আন্দোলনের সময়ের মামলা তালিকা করতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে। ঈদ যাত্রা নিরাপদ করতেও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা জানানো হয় বৈঠকে। এছাড়া, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘সড়ক-মহাসড়ক ও রেললাইনের জাল-জালিয়াতিরোধে বডি ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। এবং জাল টাকা শনাক্তেও মেশিন দেয়া হবে। ৭ দিন আগে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেরিঘাটে বাস থেকে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠতে হবে; এ বিষয়ে নজরদারি করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়াসহ প্রযুক্তি ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে, সেগুলো দমনে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতি: মির্জা ফখরুল

Published

on

সূচকের

দেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে সরকারি সংস্থাগুলোর ধীরগতিকে দায়ী করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমলাতন্ত্রকে কার্যকর ও গতিশীল করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) রাজধানীর বনানী এলাকায় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী বলেন, সরকারি সংস্থাগুলোর ধীরগতির কারণে অনেক বিনিয়োগকারী হতাশ হয়ে পড়েন, যা দেশের বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও দ্রুতগতিসম্পন্ন করার ওপর জোর দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী আরও বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি দূর না হলেও অনেকাংশে স্থিতিশীলতা ফিরে এসেছে। সরকার এই স্থিতিশীলতাকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায়।

তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট এখনও একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে সংলাপ শুরু হয়েছে, যা সমাধানের পথে অগ্রসর হতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি খাতের সংকটের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তা জোরদার করার ওপরও জোর দেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

Published

on

সূচকের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। বুধবার সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সঞ্চালনা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জাল নোট লেনদেন ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে

Published

on

সূচকের

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জাল নোটের লেনদেন ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি জানান, জাল নোট চক্র শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তের জন্য বিশেষ মেশিন স্থাপন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হাটের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও জানান, গাবতলী পশুর হাট ও এর আশপাশের সড়কজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হাটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সূচকের সূচকের
পুঁজিবাজার13 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

সূচকের সূচকের
পুঁজিবাজার1 hour ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার...

সূচকের সূচকের
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী সিকিউরিটিজ লিমিটেডের নিয়ম লঙ্ঘনের দায়ে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা পুঁজিবাজারে লেনদেনের সদস্যপদ বাতিল করেছে...

সূচকের সূচকের
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন × ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

সূচকের সূচকের
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সূচকের সূচকের
পুঁজিবাজার23 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি...

সূচকের সূচকের
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
সূচকের
পুঁজিবাজার13 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

সূচকের
জাতীয়23 minutes ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

সূচকের
সারাদেশ33 minutes ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

সূচকের
জাতীয়49 minutes ago

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূচকের
স্বাস্থ্য60 minutes ago

দেশে পৌঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

সূচকের
পুঁজিবাজার1 hour ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

সূচকের
অর্থনীতি2 hours ago

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

সূচকের
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

সূচকের
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

সূচকের
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

সূচকের
পুঁজিবাজার13 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

সূচকের
জাতীয়23 minutes ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

সূচকের
সারাদেশ33 minutes ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

সূচকের
জাতীয়49 minutes ago

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূচকের
স্বাস্থ্য60 minutes ago

দেশে পৌঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

সূচকের
পুঁজিবাজার1 hour ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

সূচকের
অর্থনীতি2 hours ago

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

সূচকের
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

সূচকের
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

সূচকের
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

সূচকের
পুঁজিবাজার13 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

সূচকের
জাতীয়23 minutes ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

সূচকের
সারাদেশ33 minutes ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

সূচকের
জাতীয়49 minutes ago

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূচকের
স্বাস্থ্য60 minutes ago

দেশে পৌঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

সূচকের
পুঁজিবাজার1 hour ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

সূচকের
অর্থনীতি2 hours ago

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

সূচকের
পুঁজিবাজার2 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

সূচকের
পুঁজিবাজার2 hours ago

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

সূচকের
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ