Connect with us

রাজনীতি

বিএনপির নির্বাচনি থিম সং’র উদ্বোধন আজ

Published

on

পিই রেশিও

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অফিসিয়াল থিম-সং উদ্বোধন করবে বিএনপি। যেখানে থাকবে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার কথা।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং এর উদ্বোধন করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ প্রার্থীদের প্রতীক দেবে নির্বাচন কমিশন (ইসি)। আর প্রতীক হাতে পাওয়ার বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

Published

on

পিই রেশিও

রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত বুধবার (২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, গতকাল শুক্রবার গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে তিনি বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। কোনো অপশক্তির কাছেই নতি স্বীকার করব না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের মুক্তির সনদ। যারা এই আন্দোলনের চেতনাকে নস্যাৎ করতে চায় এবং শহীদদের রক্তের অবমাননা করে পর্দার আড়াল থেকে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করা হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

Published

on

পিই রেশিও

বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জনপ্রিয় সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে দলটির। এই লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি মামলায় আদালত থেকে তিনি খালাসও পান।

সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেয়া মহিউদ্দিন রনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি তার জনপ্রিয় সামাজিক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে পরিচিত মুখ। নতুন রাজনৈতিক এই প্ল্যাটফর্মে তাদের অন্তর্ভুক্তি এনসিপিকে আরও চাঙা করবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ছাত্রদলকে ‘হায়েনা’র মতো লেলিয়ে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

Published

on

পিই রেশিও

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে শিক্ষার্থীদের ওপর ‘হায়েনার মতো’ লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বর্তমান সরকার পুরোনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চাইছে, তবে দেশের জনগণ তা আর মেনে নেবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে। আমরা আর রক্ত দিতে চাই না। এই সরকার কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথে ফিরে যাওয়ার কাজ শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের হায়েনার মতো লেলিয়ে দেয়া হচ্ছে। জনগণ কর্তৃত্ববাদী শাসন আর মেনে নেবে না।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আজকে যারা জামায়াত-শিবিরকে গুপ্ত বলে, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিএনপির গুপ্ত উপদেষ্টারা ছিল, যারা এই সরকারের মন্ত্রী হয়েছে। কাজেই জনগণ জানে আসল গুপ্ত কারা।’

তিনি আরও বলেন, ‘ঝিনাইদহের মাটি শহীদের রক্তে ভেজা জনপদ। বছরের পর বছর এ অঞ্চলের মানুষ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনামলে বাড়িতে ঘুমাতে পারেনি। জীবনের বিনিময়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করা হয়েছে। কিন্তু আমাদের সামনে নতুন করে কর্তৃত্ববাদী শাসন ফেরার চেষ্টা চলছে। জনগণ আর কখনো সরকারকে কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ দেবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘বগুড়ায় একটি সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন জামায়াতের ওপর নাকি স্বৈরাচারের আত্মা ভর করেছে। আমরা বলতে চাই, বিএনপি সরকারকে ভূতে ধরেছে। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে এই সরকারকে। যে কারণে সরকার চাইলেও সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সরকার এখন ছলচাতুরি শুরু করেছে।’

জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের আয়োজনে নির্বাচনের আগে চার মাস ধরে দফায় দফায় সংলাপ হয়েছে। ৩৩টি রাজনৈতিক দল সংবিধান সংস্কারে ঐকমত্যে পৌঁছায়। দুঃখের বিষয়, বিএনপি সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে নোট অব ডিসেন্ট দেয়। অধিকাংশ দল সংবিধান সংস্কারে ঐকমত্যে পৌঁছালেও বিএনপি তার বিরোধিতা করেছে। এখন তারা গণভোটের রায়কে বাতিল করতে চায়। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি সরকার ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা বহু রক্ত দিয়েছি, দেশের মানুষ বারবার জীবন দিয়েছে। আমরা আর রক্তের বিনিময়ে পরিবর্তনের পথে হাঁটতে চাই না। সরকার জনগণের গণভোটের ম্যান্ডেট যদি মূল্যায়ন না করে, জনগণই আবার রাস্তায় নেমে আসবে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। রাজপথে কীভাবে আন্দোলন করতে হয় আমরা জানি। দেশের মানুষ জানে। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।’

ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এই সম্মেলনে কেন্দ্রীয় জামায়াত নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

Published

on

পিই রেশিও

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ইসলামী জলসা ও মসজিদের জন্য অনুদান চাওয়াকে কেন্দ্র করে এক বিএনপি নেতার সঙ্গে কলেজ শিক্ষিকার হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে বহিষ্কারের বিষয়ে আকবর আলী বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তার দাবি, ঘটনার দিন এলাকার মুরব্বিরা দাওয়াতপত্র নিয়ে কলেজে গিয়েছিলেন। এ সময় শিক্ষিকা হীরা তাদের উদ্দেশে প্রশ্ন করেন, তারা কেন এসেছেন এবং টাকা নিতে এসেছেন কি না। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষ, এক শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের গণসমাবেশ

Published

on

পিই রেশিও

গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর সমাবেশ শুরু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সমাবেশে অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। বাস, লঞ্চ ও ট্রেনে করে তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গণসমাবেশে দলটির শীর্ষ নেতারা ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন৷

গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা৷

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। গণসমাবেশে যোগ দিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা৷

নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়। আয়োজকদের দাবি গণসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে কয়েক লক্ষ লোক জড়ো হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ বিদায়ী সপ্তাহে (১৯–২৩ এপ্রিল) সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (১৯–২৩ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং

বিদায়ী সপ্তাহে (১৯–২৩ এপ্রিল) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং। ডিএসইর সাপ্তাহিক বাজার...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (১৯–২৩ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

মুনাফা বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ৩১ ডিসেম্বর সমাপ্ত জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার20 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৯১৯ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার23 hours ago

পিপলস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পিই রেশিও
জাতীয়12 minutes ago

নির্যাতন বন্ধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন: মাহমুদুর রহমান

পিই রেশিও
আইন-আদালত29 minutes ago

নারী নির্যাতনের ৯০ শতাংশ মামলাই মিথ্যা: আইনমন্ত্রী

পিই রেশিও
জাতীয়32 minutes ago

জনমুখী প্রশাসনই উন্নত রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী

পিই রেশিও
জাতীয়43 minutes ago

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে ১৩ জেলা

পিই রেশিও
আন্তর্জাতিক45 minutes ago

হরমুজ অবরোধে পানামা খাল দিয়ে যাতায়াতে খরচ বেড়েছে

পিই রেশিও
জাতীয়2 hours ago

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা : সড়কমন্ত্রী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

ঢাকায় থাকবে গরমের দাপট, বৃষ্টির আভাস নেই

পিই রেশিও
কর্পোরেট সংবাদ3 hours ago

শুরু হল বাংলার সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি ২০২৬’

পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

পিই রেশিও
জাতীয়12 minutes ago

নির্যাতন বন্ধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন: মাহমুদুর রহমান

পিই রেশিও
আইন-আদালত29 minutes ago

নারী নির্যাতনের ৯০ শতাংশ মামলাই মিথ্যা: আইনমন্ত্রী

পিই রেশিও
জাতীয়32 minutes ago

জনমুখী প্রশাসনই উন্নত রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী

পিই রেশিও
জাতীয়43 minutes ago

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে ১৩ জেলা

পিই রেশিও
আন্তর্জাতিক45 minutes ago

হরমুজ অবরোধে পানামা খাল দিয়ে যাতায়াতে খরচ বেড়েছে

পিই রেশিও
জাতীয়2 hours ago

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা : সড়কমন্ত্রী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

ঢাকায় থাকবে গরমের দাপট, বৃষ্টির আভাস নেই

পিই রেশিও
কর্পোরেট সংবাদ3 hours ago

শুরু হল বাংলার সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি ২০২৬’

পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

পিই রেশিও
জাতীয়12 minutes ago

নির্যাতন বন্ধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন: মাহমুদুর রহমান

পিই রেশিও
আইন-আদালত29 minutes ago

নারী নির্যাতনের ৯০ শতাংশ মামলাই মিথ্যা: আইনমন্ত্রী

পিই রেশিও
জাতীয়32 minutes ago

জনমুখী প্রশাসনই উন্নত রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী

পিই রেশিও
জাতীয়43 minutes ago

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে ১৩ জেলা

পিই রেশিও
আন্তর্জাতিক45 minutes ago

হরমুজ অবরোধে পানামা খাল দিয়ে যাতায়াতে খরচ বেড়েছে

পিই রেশিও
জাতীয়2 hours ago

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা : সড়কমন্ত্রী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

ঢাকায় থাকবে গরমের দাপট, বৃষ্টির আভাস নেই

পিই রেশিও
কর্পোরেট সংবাদ3 hours ago

শুরু হল বাংলার সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি ২০২৬’

পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে