Connect with us

রাজধানী

অসাধুচক্রের অবৈধ দখলে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেজমেন্ট

Published

on

কর্ণফুলি

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট-২-এর অবৈধ এবং বেজমেন্টের ৯১১টি দোকান উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পরে তাপসের সময়েই তাঁর লোকজন নকশাবিহীন ২১০টি অবৈধ দোকান নির্মাণ করে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তাদের সাম্রাজ্য বন্ধ হলেও থেমে নেই অসাধুচক্রের অবৈধ চক্রান্ত। নতুন করে মার্কেটের বেজমেন্টের চারটা গেটে তালা লাগিয়ে ভিতরে দোকান নির্মাণ চলছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংশ্লিষ্ট সূত্র মতে, গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর সিটি প্লাজা, নগরপ্লাজা ও জাকের প্লাজার আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে অসাধুচক্র দোকান নির্মাণ করছে। জাকের প্লাজার সি ব্লক আন্ডারগ্রাউন্ডের চারটা গেট সাটার লাগিয়ে ভিতরে দোকান নির্মাণ করা হয়েছে। আর নগর প্লাজা, সিটি প্লাজা বেজমেন্টে সাটার লাগিয়ে রাতের অন্ধকারে ইট-বালু নিয়ে এসে এই তিন মার্কেট কাজ ধরতেছে। তবে নগর প্লাজা মার্কেটের ব্যবসায়িক কমিটিকে না জানিয়ে এই চক্র অবৈধ পন্থায় দোকান নির্মাণ করছে। অবৈধভাবে আদালতের দোহায় দিয়ে সিটি কর্পোরেশনের অনুমোদন বিহীন মার্কেট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করছে এই অসাধুচক্র।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযোগ উঠেছে, এসব কাজে সহযোগী হিসাবে রয়েছে জাকের মার্কেটের তাজুল ইসলাম, মো. হানিফ, রহিম ও মালেক। এছাড়া, নগর প্লাজায় আছে সাবেক আওয়ামী লীগ নেতা বাকের, ইব্রাহিম, মান্নান আরো অনেকে। এদের মূল মাস্টারমাইন জাকের মার্কেট সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কেটের ব্যবসায়িক কমিটির দাবি, ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার চক্রান্ত করতেছে এই চক্র। তারা দোকান মালিক সমিতিকে না জানিয়ে অবৈধ পন্থায় দোকান নির্মাণের কাজ করছে। বিগত আমলের ফ্যাসিবাদের দোসর এই চক্র। ব্যবসায়ীদের স্বার্থে আমরা চাচ্ছি সরকারি এবং সিটি কর্পোরেশন অনুমোদন বিহীন কোন দোকান নির্মাণ না হোক।

ডিএসসিসি সূত্র জানায়, গত জুলাইয়ে কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর সিটি প্লাজা (ব্লক-এ), নগরপ্লাজা (ব্লক-বি) ও জাকের প্লাজা (ব্লক-সি) পরিদর্শন করেন। এই মার্কেটে কর্পোরেশনের বরাদ্দকৃত দোকান আছে এ ব্লকে ১৭৬টি, বি ব্লকে ১৭৬টি ও সি ব্লকে ১৭৯টি। তবে বরাদ্দকৃত দোকানের বাইরে মার্কেট সমিতির নেতারা ও স্থানীয় রাজনীতিবিদরা মিলে মার্কেটের সিঁড়ির নিচে, টয়লেট ভেঙে, লিফটের সামনে, ফাঁকা জায়গায় আরও ২১০টি অবৈধ দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে।

এদিকে গত ২৭ নভেম্বর সিটি মার্কেটের নিচতলার একটি টয়লেট ভেঙে আরও দুটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকার পতনের পরও মার্কেট সমিতি ফাঁকা স্থানে দোকান নির্মাণ করে ২০ লাখ থেকে ৫০ লাখ টাকায় বিক্রি করেছে।

এছাড়া ফুলবাড়িয়া সুপার মার্কেটের এই নগরপ্লাজা ও সিটি প্লাজার ষষ্ঠ তলা থেকে অষ্টম তলা পর্যন্ত করপোরেশন আরও ৬৮৪টি দোকান নির্মাণ করলেও এখন পর্যন্ত এসব দোকান বরাদ্দ দেওয়া হয়নি। তবে এই চক্রটি এসব দোকানের তালা ভেঙে ভাড়া দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এসএম/এমকে

শেয়ার করুন:-

রাজধানী

সবাই মিলে কাজ করলে ছয় মাসেই ঢাকা শহর বদলে যাবে : ডিএসসিসি প্রশাসক

Published

on

কর্ণফুলি

রাজধানীর ১০ অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদযাপিত হয়েছে। আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তা পালিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়তে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণার পর আজ ছিল এর প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন শুরু হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসসিসির ১০ অঞ্চলেই একযোগে পরিচালিত এই পরিচ্ছন্নতা অভিযানে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা (আনিক) সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে এই কর্মসূচির নেতৃত্ব দেন। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। আজকের এই বিশেষ কর্মসূচিতে ডিএসসিসি এলাকার সকল সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্লট মালিকরা নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে শামিল হন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ সকালে ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকায় আধুনিক অন্তর্বর্তীকালীন বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই বদলে যাবে ঢাকা শহর।

জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।’

প্রশাসক জানান, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। এ ছাড়া সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ প্রতি মাসের প্রথম সপ্তাহে অফিস চলাকালীন যেকোনো একদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

তিনি সব রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানান। প্রশাসক এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার অনুরোধ জানান।

তিনি উল্লেখ করেন, কলাবাগান ও মালিবাগের মতো পর্যায়ক্রমে পুরো শহরের সব সেকেন্ডারি বর্জ্য হস্তান্তর কেন্দ্রগুলোকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা হবে।

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডিএসসিসির ‘ক্লিনিং ডে’ নাগরিকদের মধ্যে উত্তম চর্চার প্রসার ঘটাতে এবং পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

Published

on

কর্ণফুলি

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (৬ মে) সকালে আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চলার সময় হঠাৎ করেই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। তবে ঘটনায় কেউ আহত হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

Published

on

কর্ণফুলি

ঢাকা মহানগর এলাকায় মোটরসাইকেলে জ্বালানি তেল বিতরণের ক্ষেত্রে ৬৮টি নির্ধারিত ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রণালয় জানিয়েছে, তালিকার ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কারে জ্বালানি নেওয়ার ক্ষেত্রেও ফুয়েল পাস বাধ্যতামূলক থাকবে। এসব স্টেশনে জ্বালানি গ্রহণের সময় অবশ্যই ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৬৮টি ফিলিং স্টেশনের তালিকা:

১. সোনার বাংলা সার্ভিস স্টেশন, আসাদগেট
২. ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও
৩. গুলশান সার্ভিস স্টেশন, মহাখালী
৪. মেঘনা মডেল পাম্প, শাহবাগ
৫. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, নিকুঞ্জ
৬. খালেক সার্ভিস স্টেশন, দারুস সালাম, মিরপুর
৭. তালুকদার ফিলিং স্টেশন, আসাদগেট, মিরপুর রোড, ঢাকা
৮. করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা
৯. ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী
১০. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা
১১. মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁও শিল্প এলাকা
১২. মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, ইব্রাহিমপুর, মিরপুর
১৩. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, তেজগাঁও
১৪. মেসার্স এস পি ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী
১৫. সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও
১৬. সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা
১৭. স্যাম এসোসিয়েটস, মিরপুর-২
১৮. সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর
১৯. মেসার্স এ হাই অ্যান্ড কোং, হাটখোলা রোড
২০. মেসার্স ডেনসো ফিলিং স্টেশন, দারুস সালাম রোড
২১. মেসার্স কসমো ফিলিং স্টেশন, উত্তরা
২২. মেসার্স উত্তরা ফিলিং স্টেশন, আব্দুল্লাহপুর
২৩. মেসার্স হক ফিলিং স্টেশন, যাত্রাবাড়ী
২৪. মেসার্স সিটি ফিলিং স্টেশন, ডেমরা
২৫. মেসার্স সাদেক ফিলিং স্টেশন, রায়েরবাজার
২৬. মেসার্স জি এফ ট্রেডিং ফিলিং স্টেশন, উত্তরা
২৭. মেসার্স এস আহমেদ ফাউন্ডেশন ফিলিং স্টেশন, শ্যামপুর
২৮. মেসার্স কিকো ফিলিং স্টেশন, বনশ্রী
২৯. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, বনশ্রী
৩০. মেসার্স সিএসডি ফিলিং স্টেশন, ঢাকা সেনানিবাস
৩১. মেসার্স চন্দা মাহজাবীন ফিলিং স্টেশন, মহাখালী
৩২. মেসার্স আলহাজ্ব নূর ফিলিং স্টেশন, কেরানীগঞ্জ
৩৩. মেসার্স মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, ডেমরা
৩৪. মেসার্স জে এম এক্সপ্রেস ফিলিং স্টেশন, রায়েরবাজার
৩৫. আল মাহমুদ ফিলিং স্টেশন, মিরপুর
৩৬. সান্টু ফিলিং স্টেশন, মাতুয়াইল
৩৭. রাজধানী ফিলিং স্টেশন, মাতুয়াইল
৩৮. মুক্তি ফিলিং স্টেশন, মাতুয়াইল
৩৯. মেসার্স আসমা আলী সিএনজি ফিলিং স্টেশন, যাত্রাবাড়ী
৪০. রাসেল ফিলিং স্টেশন, ডেমরা
৪১. ইস্ট-ওয়েস্ট ফিলিং স্টেশন-১, তুরাগ
৪২. সাদি ফিলিং স্টেশন, পল্লবী
৪৩. শান্ত ফিলিং স্টেশন, মুগদা
৪৪. মেসার্স মালিবাগ অটো সার্ভিস, খিলগাঁও
৪৫. মেসার্স কমফোর্ট ফিলিং স্টেশন, মিরপুর
৪৬. মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মতিঝিল
৪৭. মেসার্স পথের বন্ধু, নীলক্ষেত
৪৮. মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশন, তেজগাঁও
৪৯. মেসার্স এ এস ফিলিং স্টেশন, শেরে বাংলা নগর
৫০. মেসার্স মক্কা সিএনজি ফিলিং স্টেশন, গুলশান
৫১. মেসার্স ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন, তেজগাঁও
৫২. মেসার্স পৌর ফিলিং স্টেশন, সায়েদাবাদ
৫৩. মেসার্স এইচ কে ফিলিং স্টেশন, ঢাকা
৫৪. মেসার্স রাজারবাগ সার্ভিস স্টেশন, ঢাকা
৫৫. মেসার্স রহমান অ্যান্ড কোং, এলিফ্যান্ট রোড
৫৬. মেসার্স সাহিল ফিলিং স্টেশন, শ্যামলী
৫৭. মেসার্স মোহনা ফিলিং স্টেশন, গাবতলী
৫৮. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, তেজগাঁও
৫৯. মেসার্স মাহতাব মোটরস, হাজারীবাগ
৬০. মেঘলা মডেল সার্ভিস সেন্টার, মতিঝিল
৬১. বিনিময় সার্ভিস স্টেশন, মতিঝিল
৬২. পূর্ণিমা ফিলিং স্টেশন, টয়েনবি সার্কুলার রোড
৬৩. রমনা পেট্রল পাম্প, রমনা
৬৪. কিউ জি সামদানী অ্যান্ড কোং, ধানমন্ডি
৬৫. মেঘলা মডেল সার্ভিস সেন্টার-১, ধানমন্ডি
৬৬. সোবহান ফিলিং স্টেশন, কাফরুল
৬৭. রয়েল ফিলিং স্টেশন, মহাখালী
৬৮. সিটিজেন সিএনজি ফিলিং স্টেশন, বাড্ডা

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এসব স্টেশনে জ্বালানি গ্রহণের সময় ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

Published

on

কর্ণফুলি

টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আটকরা হলেন- ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Published

on

কর্ণফুলি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার50 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার1 hour ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার4 hours ago

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি এ পি...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার4 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার4 hours ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

কর্ণফুলি কর্ণফুলি
পুঁজিবাজার5 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
কর্ণফুলি
জাতীয়2 minutes ago

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলি
জাতীয়18 minutes ago

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: হুমায়ুন কবির

কর্ণফুলি
অর্থনীতি29 minutes ago

গ্রামীণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের ১০০০ কোটি টাকার তহবিল, ৫% সুদে মিলবে ঋণ

কর্ণফুলি
অর্থনীতি40 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কর্ণফুলি
পুঁজিবাজার50 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

কর্ণফুলি
কর্পোরেট সংবাদ57 minutes ago

বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী

কর্ণফুলি
পুঁজিবাজার1 hour ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

ভিসা বন্ডের অর্থ পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

কর্ণফুলি
ধর্ম ও জীবন2 hours ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

কর্ণফুলি
আন্তর্জাতিক2 hours ago

বিশ্ববাজারে কমল সোনার দাম

কর্ণফুলি
জাতীয়2 minutes ago

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলি
জাতীয়18 minutes ago

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: হুমায়ুন কবির

কর্ণফুলি
অর্থনীতি29 minutes ago

গ্রামীণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের ১০০০ কোটি টাকার তহবিল, ৫% সুদে মিলবে ঋণ

কর্ণফুলি
অর্থনীতি40 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কর্ণফুলি
পুঁজিবাজার50 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

কর্ণফুলি
কর্পোরেট সংবাদ57 minutes ago

বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী

কর্ণফুলি
পুঁজিবাজার1 hour ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

ভিসা বন্ডের অর্থ পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

কর্ণফুলি
ধর্ম ও জীবন2 hours ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

কর্ণফুলি
আন্তর্জাতিক2 hours ago

বিশ্ববাজারে কমল সোনার দাম

কর্ণফুলি
জাতীয়2 minutes ago

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলি
জাতীয়18 minutes ago

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: হুমায়ুন কবির

কর্ণফুলি
অর্থনীতি29 minutes ago

গ্রামীণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের ১০০০ কোটি টাকার তহবিল, ৫% সুদে মিলবে ঋণ

কর্ণফুলি
অর্থনীতি40 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কর্ণফুলি
পুঁজিবাজার50 minutes ago

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

কর্ণফুলি
কর্পোরেট সংবাদ57 minutes ago

বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী

কর্ণফুলি
পুঁজিবাজার1 hour ago

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স

কর্ণফুলি
অর্থনীতি1 hour ago

ভিসা বন্ডের অর্থ পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

কর্ণফুলি
ধর্ম ও জীবন2 hours ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

কর্ণফুলি
আন্তর্জাতিক2 hours ago

বিশ্ববাজারে কমল সোনার দাম