Connect with us

লাইফস্টাইল

শীতকালে গলা ব্যথা এড়াতে যেসব খাবার এড়িয়ে চলা জরুরি

Published

on

দর বৃদ্ধি

চিকিৎসকদের মতে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাশতা। বিশেষ করে শীতকালে সকালে কী খাচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুষম নাশতা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। তবে ভুল ধরনের খাবার খেলে গোটা শীতকালজুড়ে গলার সমস্যা বা খুশখুশ ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শীতকালে খালি পেটে কিছু খাবার খেলে শরীরের ইমিউন সিস্টেম সাময়িকভাবে দুর্বল হয়ে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে সহজেই ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি বা গলা ব্যথার সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে কিছু খাবার এড়ানো উচিত। চলুন, জেনে নিই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফ্রিজের খাবার ও ঠাণ্ডা দুধ: খালি পেটে খেলে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, যা ঠাণ্ডা লাগা এবং গলা ব্যথার ঝুঁকি বাড়ায়।

টক খাবার: যেমন লেবুর রস বা ভিনেগারযুক্ত পানীয়, খালি পেটে গলার সংবেদনশীলতা বাড়াতে পারে এবং ঠাণ্ডা লাগার আশঙ্কা বাড়ায়।

চিনি বা মিষ্টি খাবার: সকালের শুরুতেই খেলে ইমিউন সিস্টেম দুর্বল হয় এবং ভাইরাল সংক্রমণের ঝুঁকি বাড়ে।

সূত্র: এই সময়

শেয়ার করুন:-

লাইফস্টাইল

যে ৫ জাদুকরী গুণ লুকিয়ে আছে আমলকীতে

Published

on

দর বৃদ্ধি

আয়ুর্বেদে আমলকীকে মহৌষধ বলা হয়। এ শাস্ত্রে উল্লেখ রয়েছে, প্রতিদিন আমলকী খাওয়ার অভ্যাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একইসাথে এটি অনেক রোগ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বর্তমান সময়ের বিশেষজ্ঞরাও বলছেন, আমলকী খাওয়ার অভ্যাসে একাধিক রোগ ও সংক্রমণের ঝুঁকি কমে যায়। সাধারণ ঠান্ডা লাগা, হার্টের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও কমাতে পারে আমলকী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আসুন এক নজরে জেনে নেই আমলকীর ৫ উপকারিতা সম্পর্কে-

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১. রোগ প্রতিরোধ: আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি সংক্রমণের ঝুঁকি কমায়। রোগের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করে শরীরকে। চিকিৎসকদের মতে, মৌসুমি রোগবালাই থেকে দূরে থাকতে ভিটামিন সি অনবদ্য ভূমিকা নেয়। তাই প্রতিদিন একটি করে আমলকী খেলে শারীরিকভাবে সুস্থ থাকা সহজ হবে।

২. মানসিক অবসাদ দূর: এই ফলটি শরীরের পাশাপাশি মনেরও যত্ন নেয়। পলিফেনলস এবং ফ্ল্যাভোনয়েড উপাদান সমৃদ্ধ আমলকী মানসিক চাপ কমায়। চিকিৎসকদের মতে, উদ্বেগ অবসাদের অন্যতম কারণ হলো অক্সিডেটিভ হরমোনের অত্যধিক ক্ষরণ। আর এই হরমোন ক্ষরণে রাশ টানে আমলকী।

৩. ত্বক এবং চুলের সমস্যা সমাধান: ত্বকের আর্দ্রতা ও চুল ঝরে পড়া সমস্যার অধিকাংশ সমাধান লুকিয়ে আছে আমলকীতে। প্রতিদিন ডায়েটে আমলকী রাখলে যত্নে থাকে ত্বক। চুলের গোড়া মজবুত করতেও আমলকী খাওয়া জরুরি।

৪. হজমের সমস্যা দূর: আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। হজমের সমস্যা ঠেকাতে ফাইবারের জুড়ি মেলা ভার। হজমের গোলমাল ও গ্যাসের সমস্যা সমাধানেও আমলকী কার্যকরী।

৫. দৃষ্টিশক্তি বাড়াতে: চোখ ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে আমলকীর রস সাহায্য করে। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের যত্ন নেয়। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করেতে পারে আমলকী।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

সিদ্ধ ডিম কত সময়ের মধ্যে না খেলে শরীরে ক্ষতি হতে পারে?

Published

on

দর বৃদ্ধি

দামে সস্তা ও মজাদার ও পুষ্টিকর খাবারের তালিকায় একেবারে প্রথমদিকে রয়েছে ডিমের নামটি। ডিমকে বিভিন্নভাবেই রান্না করে খাওয়া যায়। তবে সবচেয়ে বেশি সহজ উপায়ে ডিম খাওয়ার উপায় হলো ডিম সিদ্ধ করে খাওয়া। তবে আপনি কি জানেন সিদ্ধ ডিম ঠিক কতক্ষণ খাওয়ার জন্য নিরাপদ?

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সঠিক পুষ্টি পাওয়ার একটি সহজ মাধ্যম হলো ডায়েটে ডিম রাখা। দরিদ্র থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা ধনী যাই বলুন না কেন সবারই ডিম রয়েছে প্রিয় খাবারের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, ডিম সিদ্ধ অবস্থায় খেলে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাধারণত সকালের নাশতায় বাড়িতে, অফিসে এবং স্কুলের টিফিনের জন্য ডিম সিদ্ধ খাওয়া হয়ে থাকে। ডিম সিদ্ধ করে সঙ্গে সঙ্গে খাওয়া হলে তা সবচেয়ে নিরাপদ বলে মনে করছেন পুষ্টিবিদরা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে অনেকেই ডিম সিদ্ধ করে তা সঙ্গে সঙ্গে খান না। রেখে দেন পরে খাওয়ার জন্য। অনেকে বাসা থেকে ডিম সিদ্ধ করে দিচ্ছেন স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য। নিজের জন্য অফিসেও নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে খাওয়াটা কতোটা স্বাস্থ্যসম্মত বলে মনে করছেন আপনি?

পুষ্টিবিদরা বলছেন, ডিম সংরক্ষণ করতে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা প্রয়োজন। তাই ডিম সিদ্ধ করার ২ থেকে ৩ ঘন্টার মধ্যে তা খেয়ে ফেলা ভালো। তা না হলে এতে জীবাণুর উপস্থিতি দেখা যায়।

যদি কোনো কারণে সিদ্ধ করার পরপরই ডিম খেতে না পারেন তবে খোসা ছাড়াবেন না। ২ তেকে ৩ ঘণ্টা পার হওয়ার আগেই খেয়ে ফেলতে চেষ্টা করুন। ফ্রিজে সংরক্ষণ করলেও খোসাসহ সিদ্ধ ডিম ফ্রিজে সংরক্ষণ করুন। ফ্রিজে খোসা সহ সিদ্ধ ডিম ২ থেকে ৩ দিন ভালো থাকতে পারে। তবে দুই তিন দিনের সংরক্ষিত সিদ্ধ ডিম সরাসরি না খেয়ে তা তরকারি রান্না করে খেলেই বেশি ভালো বলে মনে করছেন পুষ্টিবিদরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

কিডনিতে পাথর তৈরি করে যেসব খাবার

Published

on

দর বৃদ্ধি

আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সুস্থতা ও অসুস্থতা—দুটোর ওপরই বড় প্রভাব ফেলে। বিশেষ করে কিডনিতে পাথর তৈরি হওয়া অনেকটাই নির্ভর করে আমরা কী খাচ্ছি তার ওপর। চিকিৎসকদের মতে, ক্যালসিয়াম অক্সালেট ধরনের পাথর তৈরিতে খাদ্যের অক্সালেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পালং শাক, বিট, বিভিন্ন ধরনের বাদাম, চকোলেট, চা এবং সয়া জাতীয় খাবারে অক্সালেটের পরিমাণ বেশি থাকে। এসব খাবার অতিরিক্ত খেলে শরীরে অক্সালেটের মাত্রা বেড়ে যায়, যা পরে মূত্রের মাধ্যমে নির্গত হয়। মূত্রে অক্সালেট বেশি হলে তা ক্যালসিয়ামের সঙ্গে মিশে স্ফটিক তৈরি করে এবং ধীরে ধীরে পাথরে পরিণত হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে এসব খাবার সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, অক্সালেটযুক্ত খাবারের সঙ্গে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার একসঙ্গে খেলে অন্ত্রে অক্সালেটের শোষণ কমে যেতে পারে, ফলে পাথর তৈরির ঝুঁকিও কমে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কিডনিতে পাথর প্রতিরোধে শুধু খাবারের ধরন নয়, পুরো খাদ্যাভ্যাসই গুরুত্বপূর্ণ। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, সুষম ক্যালসিয়াম গ্রহণ এবং অতিরিক্ত লবণ ও প্রাণিজ প্রোটিন কম খাওয়া—এসব বিষয় বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত।

এছাড়া ফলমূল ও শাকসবজির মতো ক্ষারধর্মী খাবার মূত্রের pH স্বাভাবিক রাখতে এবং সাইট্রেটের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা পাথর গঠন প্রতিরোধে সহায়ক। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় এসব খাবার রাখা প্রয়োজন।

ওজন নিয়ন্ত্রণ ও শরীরের বিপাক প্রক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ স্থূলতা ও ইনসুলিন প্রতিরোধের সঙ্গে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকির সম্পর্ক রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমাতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

বিয়ের আগে যেসব প্রশ্নের উত্তর জানা জরুরি

Published

on

দর বৃদ্ধি

সম্পর্কে এমন অনেক মুহূর্ত আসে, যখন বাইরে থেকে সবকিছু ঠিক মনে হলেও ভেতরে কোথাও একটা অস্বস্তি কাজ করে। সম্পর্ক রাখবেন, না ভাঙবেন—মুশকিল। ঠিক কী সমস্যা, তা কাউকে ঠিকমতো বোঝানো যায় না, কিন্তু অনুভব করা যায়—কথার ফাঁকে, নীরবতা কিংবা সঙ্গীর সামনে নিজের আচরণে। সেই অনুভূতিগুলো এড়িয়ে যাওয়া ঠিক নয়। তাতে নিজের মনের মধ্যে বাড়তে থাকে অস্বস্তি। এই ভালোবাসা কি আপনি প্রতিদিনের জীবনে গ্রহণ করতে চান? আপনি সেই মানুষটার সঙ্গে সারাজীবন কাটাতে চান? তাহলে বিয়ের আগে নিজেকে প্রশ্ন করুন?

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একটা সময় আসে, যখন নিজের মনে হয়, ‘আমি কি আদৌ তাকে ভালোবাসি?’ তবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো— সঙ্গী আপনাকে কিভাবে ভালোবাসেন? আপনার কঠিন সময়ে কীভাবে পাশে থাকেন? তার ব্যবহার, চেষ্টা ও নিয়মাবর্তিতা—এসবই আসল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কিছু সম্পর্ক আমাদের বড় করে তোলে, আবার কিছু সম্পর্ক আমাদের ছোট করে দেয়। এই সম্পর্কে আপনি কেমন হয়ে উঠছেন। আপনি কি শান্ত, আত্মবিশ্বাসী এবং নিজের মতো? নাকি সবসময় দ্বিধায় ভোগেন, নিজেকে বারবার প্রশ্ন করুন। এই পরিবর্তনই সম্পর্কের প্রকৃত চিত্র তুলে ধরে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আপনার সঙ্গী কি সত্যিই আপনাকে বোঝে? শুনতে হালকা লাগলেও, এ বিষয়টি বড্ড গভীর। হাসি-ঠাট্টা ও মজা—এসবের মাধ্যমে আমরা সবচেয়ে সহজে বোঝাপড়া অনুভব করি। আপনার রসিকতা, চিন্তাভাবনা বা ছোট ছোট অদ্ভুত বিষয়গুলোতে সে কীভাবে প্রতিক্রিয়া দেয়, তা থেকেই বোঝা যায়, সে আপনাকে কতটা চিনতে পেরেছে। বোঝাপড়া ভালো থাকলে, সেই সম্পর্কের ঘনিষ্ঠতাও অনেক বেশি হয়, বন্ধন দৃঢ় হয়।

যদি কিছুই না বদলায়, তবে কি সম্পর্ক টিকে থাকবে?—এমন একটি প্রশ্ন, যা অনেকেই এড়িয়ে যান। ভবিষ্যতের আশা বা পরিবর্তনের স্বপ্ন নয়—আজকের বাস্তবতা। যদি কিছুই না বদলায়, তাহলে কি আপনি সেই সম্পর্ক বেছে নেবেন? কারণ বাস্তবে মানুষ খুব কমই আমাদের প্রত্যাশা অনুযায়ী বদলায়।

আপনি আসলে কী খুঁজছেন? যদি এই প্রশ্নগুলো আপনার মনে আসে—একটু থামুন। আপনি কি সেই সম্পর্কে থাকার জন্য ভরসাস্থল খুঁজছেন, নাকি বেরিয়ে আসার অনুমতি চাইছেন? যে অনুভূতিটাকে আপনি চেপে রাখছেন, সেটাই অনেক সময় আগে সত্যিটা বুঝে ফেলে। তাই নিজে কী চাইছেন, সেটিও শতবার ভাবুন। কারণ জীবনটা আপনারই, বাকি জীবন একসঙ্গে কাটানোর জন্য আপনাকেই ভাবতে হবে—সঙ্গীকে নিজের জীবনে জড়িয়ে নিলে একছাদে থাকা যাবে কিনা।

কারণ সম্পর্কে স্বচ্ছতা একদিনে হঠাৎ করে আসে না। তা ধীরে ধীরে তৈরি হয়। সেই প্রশ্নগুলোর মাধ্যমে, যেগুলোর সঠিক উত্তর দিতে আমরা দ্বিধা করি। অনেক সময় সবচেয়ে কঠিন বিষয়, না বোঝা নয়। বরং মেনে নেওয়া যে আপনি আগেই সত্যটা জানতেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া

Published

on

দর বৃদ্ধি

মিষ্টি কুমড়া একটি অতিপরিচিত দেশীয় সবজি। ভিটামিনে ভরপুর এই সবজি সহজলভ্য। শীতকালীন এ সবজিতে ভিটামিন ‘এ’ ছাড়াও যে অন্যান্য পুষ্টিগুণে ভরপুর তা অনেকেই হয়তো জানি না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুষ্টি উপাদান: যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার’স ফুড ডেটা সেন্ট্রাল বিভাগের তথ্য অনুযায়ী, এক কাপ বা ২৪৫ গ্রাম রান্না বা সেদ্ধ করা (লবণ ছাড়া) মিষ্টি কুমড়ায় রয়েছে- ১.৭৬ প্রোটিন, ২.৭ গ্রাম আঁশ, ৪৯ ক্যালরি, ০.১৭ গ্রাম ফ্যাট, ১২ গ্রাম কার্বোহাইড্রেট। এতে কোলেস্টেরল নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও এতে রয়েছে- ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, রিবোফ্লোবিন, পটাশিয়াম, কপার, ম্যাংগানিজ, থায়ামিন, ভিটামিন বি৬, ফলিত, প্যানটোথেনিক অ্যাসিড, নিয়াসিন, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফসফরাস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মিষ্টি কুমড়ার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা-

১. আগেই বলেছি মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। বিটাক্যারোটিন সমৃদ্ধ এই সবজি চোখের জন্য খুবই ভালো। ভিটামিন এ-এর অভাবজনিত অন্যান্য রোগেও মিষ্টি কুমড়া উপকারী।

২. মিষ্টি কুমড়াতে রয়েছে ৩৩ মিলিগ্রাম বিটাক্যারোটিন। বিটাক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের ফ্রি রেডিকেলের ক্ষতি প্রতিরোধে মিষ্টি কুমড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি কুমড়া ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। আর্টারির দেয়ালে চর্বির স্তর জমতে বাধা দেয়। ফলে মিষ্টি কুমড়া নিয়মিত খেলে হৃদরোগও প্রতিরোধ করা যায়।

৪. মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি-কাশি, ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে।

৫. মিষ্টি কুমড়াতে থাকা প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম হাইপারটেনশন এবং হৃদরোগ দূরে রাখে।

৬.মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার10 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার10 hours ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দর পতনের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে মার্কেন্টাইল ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার10 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার11 hours ago

বিদায়ী সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৯৭ শতাংশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মে) সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও কমেছে। সপ্তাহজুড়ে...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার1 day ago

ডিএসইর বাজার মূলধন কমলো ৫ হাজার ১২৪ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (৩ মে থেকে ৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার1 day ago

পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ডিএসই

দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার1 day ago

রবির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালনের দাবি দলীলভিত্তিক নয়: বায়তুল মোকাররমের খতিব

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

দর বৃদ্ধি
রাজধানী5 hours ago

সবাই মিলে কাজ করলে ছয় মাসেই ঢাকা শহর বদলে যাবে : ডিএসসিসি প্রশাসক

দর বৃদ্ধি
রাজনীতি5 hours ago

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: বিরোধীদলীয় নেতা

দর বৃদ্ধি
আইন-আদালত6 hours ago

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

দর বৃদ্ধি
আন্তর্জাতিক6 hours ago

৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?

দর বৃদ্ধি
অর্থনীতি6 hours ago

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক, কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি শিল্পমন্ত্রীর

দর বৃদ্ধি
রাজনীতি6 hours ago

সরকারের ভালো কাজে আমাদের পূর্ণ সমর্থন থাকবে : গোলাম পরওয়ার

দর বৃদ্ধি
সারাদেশ7 hours ago

শরীয়তপুরে ভাঙা হাতলহীন ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন হাজারো মানুষ

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালনের দাবি দলীলভিত্তিক নয়: বায়তুল মোকাররমের খতিব

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

দর বৃদ্ধি
রাজধানী5 hours ago

সবাই মিলে কাজ করলে ছয় মাসেই ঢাকা শহর বদলে যাবে : ডিএসসিসি প্রশাসক

দর বৃদ্ধি
রাজনীতি5 hours ago

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: বিরোধীদলীয় নেতা

দর বৃদ্ধি
আইন-আদালত6 hours ago

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

দর বৃদ্ধি
আন্তর্জাতিক6 hours ago

৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?

দর বৃদ্ধি
অর্থনীতি6 hours ago

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক, কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি শিল্পমন্ত্রীর

দর বৃদ্ধি
রাজনীতি6 hours ago

সরকারের ভালো কাজে আমাদের পূর্ণ সমর্থন থাকবে : গোলাম পরওয়ার

দর বৃদ্ধি
সারাদেশ7 hours ago

শরীয়তপুরে ভাঙা হাতলহীন ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন হাজারো মানুষ

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালনের দাবি দলীলভিত্তিক নয়: বায়তুল মোকাররমের খতিব

দর বৃদ্ধি
জাতীয়4 hours ago

একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

দর বৃদ্ধি
রাজধানী5 hours ago

সবাই মিলে কাজ করলে ছয় মাসেই ঢাকা শহর বদলে যাবে : ডিএসসিসি প্রশাসক

দর বৃদ্ধি
রাজনীতি5 hours ago

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: বিরোধীদলীয় নেতা

দর বৃদ্ধি
আইন-আদালত6 hours ago

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

দর বৃদ্ধি
আন্তর্জাতিক6 hours ago

৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?

দর বৃদ্ধি
অর্থনীতি6 hours ago

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক, কর্মসংস্থান সৃষ্টিতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি শিল্পমন্ত্রীর

দর বৃদ্ধি
রাজনীতি6 hours ago

সরকারের ভালো কাজে আমাদের পূর্ণ সমর্থন থাকবে : গোলাম পরওয়ার

দর বৃদ্ধি
সারাদেশ7 hours ago

শরীয়তপুরে ভাঙা হাতলহীন ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন হাজারো মানুষ