Connect with us

লাইফস্টাইল

ঈদের পরে হজম ভালো রাখতে যা করবেন

Published

on

ব্লক

ঈদ মানেই অনেক মুখরোচক আর জিভে জল আনা খাবারের আয়োজন। একদিকে সেসব খাবার দেখে নিজেকে সামলে রাখা দায়, অন্যদিকে সারা মাস রোজা রেখে আমাদের পেট তখন হঠাৎ একসঙ্গে এত এত ভারী আর মসলাদার খাবার খেতে অভ্যস্ত থাকে না। যে কারণে ঈদের পরে অনেকেরই হজমে নানা সমস্যা দেখা দেয়। তাই এসময় হজমশক্তি ভালো রাখতে আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক, ঈদের পরে হজম ভালো রাখতে কী করবেন-

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফিরে আসুন
আপনার শরীরকে হঠাৎ ধাক্কা দেওয়া থেকে বাঁচাতে রোজা থেকে ধীরে ধীরে স্বাভাবিক, দৈনন্দিন খাওয়া-দাওয়ার অভ্যাসে ফিরে আসুন। ঈদের দিন একসঙ্গে অনেক ভারী খাবার খেয়ে ফেলবেন না। অল্প পরিমাণে ও ঘন ঘন খাবার খেয়ে অভ্যাস করুন। এতে আপনার পেটও সময়ের সঙ্গে সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শরীর আর্দ্র রাখুন
স্বাভাবিকভাবেই রমজানে আমাদের শরীরে পানির কিছুটা ঘাটতি তৈরি হয়। রোজা শেষে সেই ঘাটতি পূরণে মনোযোগী হতে হবে। বারবার অল্প অল্প করে খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানিও পান করতে হবে। তবে খাবার ও পানি পানের মধ্যে অন্তত বিশ মিনিটের বিরতি যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই পানি আপনার খাওয়া খাবার হজমে সাহায্য করতে, পুষ্টি শোষণে সহায়তা করতে এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আঁশযুক্ত খাবার গ্রহণ বাড়ান
মলত্যাগ নিয়ন্ত্রণ করতে এবং হজমশক্তি উন্নত করতে শাক-সবজি, ফল এবং শস্যের মতো আঁশযুক্ত খাবার যোগ করুন খাদ্যতালিকায়। এতে মলত্যাগ সহজ হবে এবং আপনার পেটও আরামে থাকবে। তাই ঈদের ভারী খাবারের লোভ এড়িয়ে হলেও এ ধরনের খাবার বেশি করে খেতে হবে। এতে সুস্থ থাকা সহজ হবে।

ভাজা খাবার সীমিত করুন
অতিরিক্ত ভাজা, তৈলাক্ত এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো হজম প্রক্রিয়াকে অনেকটাই ধীর করে দেয় এবং অস্বস্তি সৃষ্টি করে। তাই দেখতে যতই লোভনীয় লাগুক না কেন, নিজেকে সুস্থ রাখার জন্য এ ধরনের খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে, বিশেষ করে সারা মাস রোজা রাখার পর।

হালকা গরম পানি বা চা
ভারী খাবারের পর হালকা গরম পানি বা চা পান করুন, কারণ এটি চর্বি ভাঙতে সাহায্য করে। তাই উৎসবের আয়োজনে অল্প-স্বল্প ভারী খাবার খেলে তার কিছুক্ষণ পর হালকা গরম পানি কিংবা ভেষজ চা পান করুন। এতে বাড়তি চর্বি নিয়ে ভয় অনেকটাই কেটে যাবে।

শেয়ার করুন:-

লাইফস্টাইল

সিদ্ধ ডিম কত সময়ের মধ্যে না খেলে শরীরে ক্ষতি হতে পারে?

Published

on

ব্লক

দামে সস্তা ও মজাদার ও পুষ্টিকর খাবারের তালিকায় একেবারে প্রথমদিকে রয়েছে ডিমের নামটি। ডিমকে বিভিন্নভাবেই রান্না করে খাওয়া যায়। তবে সবচেয়ে বেশি সহজ উপায়ে ডিম খাওয়ার উপায় হলো ডিম সিদ্ধ করে খাওয়া। তবে আপনি কি জানেন সিদ্ধ ডিম ঠিক কতক্ষণ খাওয়ার জন্য নিরাপদ?

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সঠিক পুষ্টি পাওয়ার একটি সহজ মাধ্যম হলো ডায়েটে ডিম রাখা। দরিদ্র থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা ধনী যাই বলুন না কেন সবারই ডিম রয়েছে প্রিয় খাবারের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, ডিম সিদ্ধ অবস্থায় খেলে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাধারণত সকালের নাশতায় বাড়িতে, অফিসে এবং স্কুলের টিফিনের জন্য ডিম সিদ্ধ খাওয়া হয়ে থাকে। ডিম সিদ্ধ করে সঙ্গে সঙ্গে খাওয়া হলে তা সবচেয়ে নিরাপদ বলে মনে করছেন পুষ্টিবিদরা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে অনেকেই ডিম সিদ্ধ করে তা সঙ্গে সঙ্গে খান না। রেখে দেন পরে খাওয়ার জন্য। অনেকে বাসা থেকে ডিম সিদ্ধ করে দিচ্ছেন স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য। নিজের জন্য অফিসেও নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে খাওয়াটা কতোটা স্বাস্থ্যসম্মত বলে মনে করছেন আপনি?

পুষ্টিবিদরা বলছেন, ডিম সংরক্ষণ করতে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা প্রয়োজন। তাই ডিম সিদ্ধ করার ২ থেকে ৩ ঘন্টার মধ্যে তা খেয়ে ফেলা ভালো। তা না হলে এতে জীবাণুর উপস্থিতি দেখা যায়।

যদি কোনো কারণে সিদ্ধ করার পরপরই ডিম খেতে না পারেন তবে খোসা ছাড়াবেন না। ২ তেকে ৩ ঘণ্টা পার হওয়ার আগেই খেয়ে ফেলতে চেষ্টা করুন। ফ্রিজে সংরক্ষণ করলেও খোসাসহ সিদ্ধ ডিম ফ্রিজে সংরক্ষণ করুন। ফ্রিজে খোসা সহ সিদ্ধ ডিম ২ থেকে ৩ দিন ভালো থাকতে পারে। তবে দুই তিন দিনের সংরক্ষিত সিদ্ধ ডিম সরাসরি না খেয়ে তা তরকারি রান্না করে খেলেই বেশি ভালো বলে মনে করছেন পুষ্টিবিদরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

কিডনিতে পাথর তৈরি করে যেসব খাবার

Published

on

ব্লক

আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সুস্থতা ও অসুস্থতা—দুটোর ওপরই বড় প্রভাব ফেলে। বিশেষ করে কিডনিতে পাথর তৈরি হওয়া অনেকটাই নির্ভর করে আমরা কী খাচ্ছি তার ওপর। চিকিৎসকদের মতে, ক্যালসিয়াম অক্সালেট ধরনের পাথর তৈরিতে খাদ্যের অক্সালেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পালং শাক, বিট, বিভিন্ন ধরনের বাদাম, চকোলেট, চা এবং সয়া জাতীয় খাবারে অক্সালেটের পরিমাণ বেশি থাকে। এসব খাবার অতিরিক্ত খেলে শরীরে অক্সালেটের মাত্রা বেড়ে যায়, যা পরে মূত্রের মাধ্যমে নির্গত হয়। মূত্রে অক্সালেট বেশি হলে তা ক্যালসিয়ামের সঙ্গে মিশে স্ফটিক তৈরি করে এবং ধীরে ধীরে পাথরে পরিণত হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে এসব খাবার সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, অক্সালেটযুক্ত খাবারের সঙ্গে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার একসঙ্গে খেলে অন্ত্রে অক্সালেটের শোষণ কমে যেতে পারে, ফলে পাথর তৈরির ঝুঁকিও কমে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কিডনিতে পাথর প্রতিরোধে শুধু খাবারের ধরন নয়, পুরো খাদ্যাভ্যাসই গুরুত্বপূর্ণ। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, সুষম ক্যালসিয়াম গ্রহণ এবং অতিরিক্ত লবণ ও প্রাণিজ প্রোটিন কম খাওয়া—এসব বিষয় বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত।

এছাড়া ফলমূল ও শাকসবজির মতো ক্ষারধর্মী খাবার মূত্রের pH স্বাভাবিক রাখতে এবং সাইট্রেটের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা পাথর গঠন প্রতিরোধে সহায়ক। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় এসব খাবার রাখা প্রয়োজন।

ওজন নিয়ন্ত্রণ ও শরীরের বিপাক প্রক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ স্থূলতা ও ইনসুলিন প্রতিরোধের সঙ্গে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকির সম্পর্ক রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমাতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

বিয়ের আগে যেসব প্রশ্নের উত্তর জানা জরুরি

Published

on

ব্লক

সম্পর্কে এমন অনেক মুহূর্ত আসে, যখন বাইরে থেকে সবকিছু ঠিক মনে হলেও ভেতরে কোথাও একটা অস্বস্তি কাজ করে। সম্পর্ক রাখবেন, না ভাঙবেন—মুশকিল। ঠিক কী সমস্যা, তা কাউকে ঠিকমতো বোঝানো যায় না, কিন্তু অনুভব করা যায়—কথার ফাঁকে, নীরবতা কিংবা সঙ্গীর সামনে নিজের আচরণে। সেই অনুভূতিগুলো এড়িয়ে যাওয়া ঠিক নয়। তাতে নিজের মনের মধ্যে বাড়তে থাকে অস্বস্তি। এই ভালোবাসা কি আপনি প্রতিদিনের জীবনে গ্রহণ করতে চান? আপনি সেই মানুষটার সঙ্গে সারাজীবন কাটাতে চান? তাহলে বিয়ের আগে নিজেকে প্রশ্ন করুন?

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একটা সময় আসে, যখন নিজের মনে হয়, ‘আমি কি আদৌ তাকে ভালোবাসি?’ তবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো— সঙ্গী আপনাকে কিভাবে ভালোবাসেন? আপনার কঠিন সময়ে কীভাবে পাশে থাকেন? তার ব্যবহার, চেষ্টা ও নিয়মাবর্তিতা—এসবই আসল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কিছু সম্পর্ক আমাদের বড় করে তোলে, আবার কিছু সম্পর্ক আমাদের ছোট করে দেয়। এই সম্পর্কে আপনি কেমন হয়ে উঠছেন। আপনি কি শান্ত, আত্মবিশ্বাসী এবং নিজের মতো? নাকি সবসময় দ্বিধায় ভোগেন, নিজেকে বারবার প্রশ্ন করুন। এই পরিবর্তনই সম্পর্কের প্রকৃত চিত্র তুলে ধরে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আপনার সঙ্গী কি সত্যিই আপনাকে বোঝে? শুনতে হালকা লাগলেও, এ বিষয়টি বড্ড গভীর। হাসি-ঠাট্টা ও মজা—এসবের মাধ্যমে আমরা সবচেয়ে সহজে বোঝাপড়া অনুভব করি। আপনার রসিকতা, চিন্তাভাবনা বা ছোট ছোট অদ্ভুত বিষয়গুলোতে সে কীভাবে প্রতিক্রিয়া দেয়, তা থেকেই বোঝা যায়, সে আপনাকে কতটা চিনতে পেরেছে। বোঝাপড়া ভালো থাকলে, সেই সম্পর্কের ঘনিষ্ঠতাও অনেক বেশি হয়, বন্ধন দৃঢ় হয়।

যদি কিছুই না বদলায়, তবে কি সম্পর্ক টিকে থাকবে?—এমন একটি প্রশ্ন, যা অনেকেই এড়িয়ে যান। ভবিষ্যতের আশা বা পরিবর্তনের স্বপ্ন নয়—আজকের বাস্তবতা। যদি কিছুই না বদলায়, তাহলে কি আপনি সেই সম্পর্ক বেছে নেবেন? কারণ বাস্তবে মানুষ খুব কমই আমাদের প্রত্যাশা অনুযায়ী বদলায়।

আপনি আসলে কী খুঁজছেন? যদি এই প্রশ্নগুলো আপনার মনে আসে—একটু থামুন। আপনি কি সেই সম্পর্কে থাকার জন্য ভরসাস্থল খুঁজছেন, নাকি বেরিয়ে আসার অনুমতি চাইছেন? যে অনুভূতিটাকে আপনি চেপে রাখছেন, সেটাই অনেক সময় আগে সত্যিটা বুঝে ফেলে। তাই নিজে কী চাইছেন, সেটিও শতবার ভাবুন। কারণ জীবনটা আপনারই, বাকি জীবন একসঙ্গে কাটানোর জন্য আপনাকেই ভাবতে হবে—সঙ্গীকে নিজের জীবনে জড়িয়ে নিলে একছাদে থাকা যাবে কিনা।

কারণ সম্পর্কে স্বচ্ছতা একদিনে হঠাৎ করে আসে না। তা ধীরে ধীরে তৈরি হয়। সেই প্রশ্নগুলোর মাধ্যমে, যেগুলোর সঠিক উত্তর দিতে আমরা দ্বিধা করি। অনেক সময় সবচেয়ে কঠিন বিষয়, না বোঝা নয়। বরং মেনে নেওয়া যে আপনি আগেই সত্যটা জানতেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া

Published

on

ব্লক

মিষ্টি কুমড়া একটি অতিপরিচিত দেশীয় সবজি। ভিটামিনে ভরপুর এই সবজি সহজলভ্য। শীতকালীন এ সবজিতে ভিটামিন ‘এ’ ছাড়াও যে অন্যান্য পুষ্টিগুণে ভরপুর তা অনেকেই হয়তো জানি না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুষ্টি উপাদান: যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার’স ফুড ডেটা সেন্ট্রাল বিভাগের তথ্য অনুযায়ী, এক কাপ বা ২৪৫ গ্রাম রান্না বা সেদ্ধ করা (লবণ ছাড়া) মিষ্টি কুমড়ায় রয়েছে- ১.৭৬ প্রোটিন, ২.৭ গ্রাম আঁশ, ৪৯ ক্যালরি, ০.১৭ গ্রাম ফ্যাট, ১২ গ্রাম কার্বোহাইড্রেট। এতে কোলেস্টেরল নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও এতে রয়েছে- ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, রিবোফ্লোবিন, পটাশিয়াম, কপার, ম্যাংগানিজ, থায়ামিন, ভিটামিন বি৬, ফলিত, প্যানটোথেনিক অ্যাসিড, নিয়াসিন, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফসফরাস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মিষ্টি কুমড়ার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা-

১. আগেই বলেছি মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। বিটাক্যারোটিন সমৃদ্ধ এই সবজি চোখের জন্য খুবই ভালো। ভিটামিন এ-এর অভাবজনিত অন্যান্য রোগেও মিষ্টি কুমড়া উপকারী।

২. মিষ্টি কুমড়াতে রয়েছে ৩৩ মিলিগ্রাম বিটাক্যারোটিন। বিটাক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের ফ্রি রেডিকেলের ক্ষতি প্রতিরোধে মিষ্টি কুমড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি কুমড়া ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। আর্টারির দেয়ালে চর্বির স্তর জমতে বাধা দেয়। ফলে মিষ্টি কুমড়া নিয়মিত খেলে হৃদরোগও প্রতিরোধ করা যায়।

৪. মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি-কাশি, ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে।

৫. মিষ্টি কুমড়াতে থাকা প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম হাইপারটেনশন এবং হৃদরোগ দূরে রাখে।

৬.মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

লাইফস্টাইল

প্রতিদিন লেবু পানি খেলে যেসব উপকার হয়

Published

on

ব্লক

সব ধরনের চিকিৎসা শাস্ত্রেই রোজ নিয়ম করে লেবু পানি খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শুধুমাত্র ভিটামিন সি-এর কথাই যদি বলি তাহলে একটি লেবুতে রয়েছে ৩০.৭ মিলিগ্রাম ভিটামিন সি। যদিও আমাদের শরীরে ভিটামিন সি-এর দৈনিক চাহিদা পরিমাণ পুরুষদের ৯০ মিলিগ্রাম এবং নারীদের ৭৫ মিলিগ্রাম। যার অনেকটাই পাওয়া যেতে পারে এই লেবু থেকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লেবুর মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এনার্জি জোগায়

লেবুর শরবত খান, ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। রোজ সকালে যদি লেবুর পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, মেজাজ ভালো থাকবে। কাজে এনার্জি পাবেন।

ওজন কমাতে

ওজন কমাতে বা মেদ ঝরাতে লেবুর তুলনা নেই। দ্রুত ও দীর্ঘমেয়াদি কাজ দেয়। হালকা গরম পানিতে, লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে আরও ভালো ফল পাবেন।

অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল

হ্যাঁ, এই দুটি গুণও লেবুর মধ্যে রয়েছে। ফলে ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ এড়াতে লেবুর পানি খেতে পারেন। বিশেষত, ফ্লু, সর্দি, কাশি ও গলাব্যথা হলে।

মস্তিষ্ক সতেজ রাখে

লেবুর মধ্যে রয়েছে অতিমাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। যা শুধু মস্তিষ্ক নয়, স্নায়ুকেও সতেজ রাখতে সাহায্য করে। চিন্তাশক্তি বাড়ায়। শারীরিক ধকল ও বিষণ্ণতা কাটাতেও পাতিলেবুর তুলনা নেই।

ক্যানসার প্রতিরোধক

লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমায়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার46 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার58 minutes ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী সিকিউরিটিজ লিমিটেডের নিয়ম লঙ্ঘনের দায়ে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা পুঁজিবাজারে লেনদেনের সদস্যপদ বাতিল করেছে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
আন্তর্জাতিক5 minutes ago

ইরানের সঙ্গে সমঝোতার লক্ষ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের

ব্লক
আন্তর্জাতিক24 minutes ago

ট্রাম্পের শান্তি চুক্তির ইঙ্গিতে কমলো তেলের দাম

ব্লক
স্বাস্থ্য32 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার46 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার58 minutes ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

ব্লক
সারাদেশ2 hours ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

ব্লক
আন্তর্জাতিক5 minutes ago

ইরানের সঙ্গে সমঝোতার লক্ষ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের

ব্লক
আন্তর্জাতিক24 minutes ago

ট্রাম্পের শান্তি চুক্তির ইঙ্গিতে কমলো তেলের দাম

ব্লক
স্বাস্থ্য32 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার46 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার58 minutes ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

ব্লক
সারাদেশ2 hours ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

ব্লক
আন্তর্জাতিক5 minutes ago

ইরানের সঙ্গে সমঝোতার লক্ষ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের

ব্লক
আন্তর্জাতিক24 minutes ago

ট্রাম্পের শান্তি চুক্তির ইঙ্গিতে কমলো তেলের দাম

ব্লক
স্বাস্থ্য32 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার46 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার58 minutes ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে

ব্লক
সারাদেশ2 hours ago

সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক