Connect with us

আন্তর্জাতিক

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

Published

on

ব্লক

ইরানে গত মাসের রক্তক্ষয়ী সরকারবিরোধী বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই নতুন করে শুরু হয়েছে ধরপাকড়। এবার রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে চারজন শীর্ষস্থানীয় সংস্কারপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তারা হলেন- রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। অপর ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিচার বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির সময় গ্রেপ্তারকৃতরা রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সংগঠিত কার্যক্রমের পেছনে ছিল। রাস্তায় নামা দাঙ্গাবাজদের কর্মকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরতে তারা চেষ্টা করেছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানের রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, বিচারিক আদেশের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বাহিনী আজার মানসুরিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি তাদের ডেপুটি চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সেক্রেটারি বদরাল সাদাত মোফিদিসহ আরও কয়েকজন শীর্ষ নেতাকেও তলব করেছে।

এমএন

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল সোনার দাম

Published

on

ব্লক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অগ্রগতি না হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। খবর রয়টার্স।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (১১ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৭ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৫৭ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৬৫ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে প্রায় ১০ সপ্তাহ ধরে চলা সংঘাত দ্রুত শেষ হওয়ার আশা কমে যায়। এই সংঘাতে ইরান ও লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তাৎক্ষণিক শান্তি চুক্তির আশা ভেঙে পড়েছে। একই সঙ্গে অপরিশোধিত তেলের দাম আবার বাড়তে শুরু করায় স্বর্ণের বাজার চাপের মুখে পড়েছে।

হরমুজ প্রণালি কার্যত অচল থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে এবং এর প্রভাবে তেলের দাম বেড়েছে।

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে হতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

মার্কিন ফেডারেল রিজার্ভের শুক্রবার প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ এবং এর কারণে তেল সরবরাহ ও দামের ওপর ধাক্কা এখন বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি হয়ে উঠেছে।

এদিকে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস তাদের সুদের হার কমানোর পূর্বাভাসও পিছিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন ধারণা করছে মার্কিন ফেড ডিসেম্বর ২০২৬ এবং মার্চ ২০২৭-এ সুদের হার কমাতে পারে। এর আগে তারা চলতি বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরেই হার কমানোর পূর্বাভাস দিয়েছিল। উচ্চ জ্বালানি মূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে রাখবে বলেই এ পরিবর্তন আনা হয়েছে।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে নজর রাখছেন, যা চলতি সপ্তাহে প্রকাশ হওয়ার কথা রয়েছে। এটি ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে নতুন ইঙ্গিত দিতে পারে।

অন্যদিকে, চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনের স্বর্ণ উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। নিরাপত্তা পরিদর্শনের কারণে কয়েকটি গলন কারখানায় উৎপাদন সাময়িক বন্ধ রাখায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

টিম ওয়াটারার বলেন, ‘স্বল্প ও মধ্যমেয়াদে স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৮০০ ডলারের মধ্যেই ওঠানামা করতে পারে, কারণ যুদ্ধবিরতি থাকলেও এখনো কোনো শান্তি চুক্তি হয়নি।’

এদিকে স্বর্ণের সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আন্তর্জাতিক বাজারে কমেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৮০ দশমিক ১৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ২ হাজার ২৯ দশমিক ৯৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৪৮১ দশমিক ৯ ডলারে দাঁড়িয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

Published

on

ব্লক

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে। দেশটি বলেছে, যুদ্ধ বন্ধ করতে মার্কিনিদের করা দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সোমবার (১১ মে) ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে সরাসরি নাকচ করে দেন। এরপরই তেহরান জোরালো প্রতিক্রিয়া জানায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই সংবাদ সম্মেলনে বলেন, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই সংঘাত ও অস্থিরতার মূল কারণ।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যেসব দাবি করেছে তা একেবারেই অযৌক্তিক। অন্যদিকে ইরান যেসব শর্ত দিয়েছে, সেগুলো পুরোপুরি যৌক্তিক।’

ইসমাঈল বাঘেই জানান, ইরান যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জলদস্যুতা বন্ধ এবং ইরানের জব্দকৃত অর্থ ও সম্পদ মুক্তির দাবি জানিয়েছে। এসব দাবি ইরানের দৃষ্টিতে সম্পূর্ণ ন্যায্য।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু পরের দিনই ট্রাম্প ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেন। ইরান বলছে, কোনো চুক্তিতে আসতে হলে প্রথমে অবরোধ তুলে নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিক।

দুই পক্ষের মধ্যে এই কঠিন অবস্থানের কারণে বর্তমানে উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না বালেন্দ্র শাহ

Published

on

ব্লক

ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নির্ধারিত কাঠমান্ডু সফর হঠাৎ স্থগিত করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (১১ মে) দুই দিনের সফরে বিক্রম মিশ্রির কাঠমান্ডু পৌঁছানোর কথা ছিল। নতুন সরকার গঠনের পর নেপালের অগ্রাধিকার ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লিপুলেখ সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক ভারত-নেপাল উত্তেজনাকে এই সিদ্ধান্তের পেছনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বালেন্দ্র শাহ মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করছেন না বলেও জানিয়েছে নেপালের কূটনৈতিক সূত্র।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নেপালের সরকারি সূত্রগুলো জানিয়েছে, ভারত আনুষ্ঠানিকভাবে অন্যান্য ব্যস্ততার কথা উল্লেখ করে সফর স্থগিতের কথা জানালেও প্রকৃত কারণ ভিন্ন। একদিকে প্রধানমন্ত্রী বালেন্দ্র ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি, অন্যদিকে ভারত ও চীনের মধ্যে বিতর্কিত লিপুলেখ হয়ে কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় চালুর সিদ্ধান্তে ক্ষুব্ধ কাঠমান্ডু।

সম্প্রতি ভারত ও চীন লিপুলেখ হয়ে তিব্বতের মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়। নেপাল দাবি করছে, লিপুলেখ তাদের ভূখণ্ডের অংশ। ফলে বিষয়টি নিয়ে কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে।

এর আগে মরিশাসে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর বৈঠকে মিসরির সফর নিয়ে আলোচনা হয়েছিল। সেই অনুযায়ী সফরের প্রস্তুতিও শুরু হয়েছিল দুই দেশে। এমনকি প্রধানমন্ত্রী শাহের জন্য ভারত সফরের আমন্ত্রণপত্রও নিয়ে আসার কথা ছিল মিশ্রির।

নেপালের কূটনৈতিক মহল বলছে, প্রধানমন্ত্রী শাহ সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর নিচের পর্যায়ের কোনও বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করছেন না। এর আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। একই নীতি ভারতীয় পররাষ্ট্র সচিবের ক্ষেত্রেও বজায় রাখা হয়।

এদিকে লিপুলেখ ইস্যুতে নেপাল ভারত ও চীনের কাছে কূটনৈতিক নোট পাঠিয়েছে। জবাবে ভারত বলেছে, সীমান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানে তারা প্রস্তুত। তবে দিল্লি স্পষ্ট করেছে, নেপালের একতরফা ভূখণ্ড দাবি তারা মেনে নেবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জস্বওয়াল বলেন, ভারত ও নেপালের মধ্যে যে কোনো অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে একতরফাভাবে ভূখণ্ড দাবি করা গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে নেপালের শিক্ষামন্ত্রী সসমিত পোখারেল জানিয়েছেন, সীমান্ত ইস্যুতে ইতোমধ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নেপালের দাবি, সুগৌলি চুক্তি অনুযায়ী লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি অঞ্চল দেশটির অবিচ্ছেদ্য অংশ। সরকার এ অবস্থান ভারত ও চীন; উভয় দেশকেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

তবে কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দিল্লি। ভারত বলেছে, বিদ্যমান চুক্তি অনুযায়ী নেপালে জ্বালানি তেল ও রাসায়নিক সার সরবরাহ চালু থাকবে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর

Published

on

ব্লক

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ তথ্য জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় দুপুর ১২টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার।

তিনি বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।

এর আগে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গেল শনিবার শপথগ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। আজকের বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সবরকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।

এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খন্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরইমধ্যে উত্তর প্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, একদিনে নিহত ৫১

Published

on

ব্লক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে পৌঁছালেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। দেশটির বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় হেলথ অথরিটির দুটি স্থাপনায় সরাসরি হামলা চালানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ২ মার্চ নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাতিসংঘের তথ্যমতে, ওই সময়ের পর থেকে লেবাননে ইসরায়েলের ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে লেবানিজ সিভিল ডিফেন্সের প্রধান আলি সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, প্রতিটি মুহূর্তেই তারা হুমকির মধ্যে রয়েছেন। তিনি বলেন, “আমরা প্রতিদিন ভাবি, বেঁচে ফিরব, নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা যেন জীবন আগেই উৎসর্গ করেছি।”

আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিট্টো জানান, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার কথা থাকলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। তার ভাষায়, এখন মূল প্রশ্ন হলো, সহায়তার আহ্বানে সাড়া দেওয়ার মতো কতজন মানুষ টিকে থাকবেন।

গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তাকর্মী ডা. তাহির মোহাম্মদ বলেন, দুই অঞ্চলেই ইসরায়েলি হামলার ধরনে মিল রয়েছে। তিনি জানান, গাজায় যেমন চিকিৎসাকর্মী ও মেডিকেল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন, লেবাননেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে।

তার দাবি, সুযোগ পেলে ইসরায়েল পুরো দক্ষিণ লেবানন দখল করে নিত। মানবজীবনের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় ১২ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তারপরও হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি এ পি...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

এসকে ট্রিমসের কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন × ঢাকা...

ব্লক ব্লক
পুঁজিবাজার6 hours ago

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
ধর্ম ও জীবন2 minutes ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

ব্লক
আন্তর্জাতিক15 minutes ago

বিশ্ববাজারে কমল সোনার দাম

ব্লক
রাজনীতি24 minutes ago

২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে বিএনপি

ব্লক
অর্থনীতি34 minutes ago

জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না

ব্লক
জাতীয়42 minutes ago

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : জুবাইদা রহমান

ব্লক
আন্তর্জাতিক50 minutes ago

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

ব্লক
জাতীয়56 minutes ago

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী

ব্লক
কর্পোরেট সংবাদ1 hour ago

পিরোজপুরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্মুক্ত বিনিয়োগ বিতরণ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না বালেন্দ্র শাহ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর

ব্লক
ধর্ম ও জীবন2 minutes ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

ব্লক
আন্তর্জাতিক15 minutes ago

বিশ্ববাজারে কমল সোনার দাম

ব্লক
রাজনীতি24 minutes ago

২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে বিএনপি

ব্লক
অর্থনীতি34 minutes ago

জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না

ব্লক
জাতীয়42 minutes ago

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : জুবাইদা রহমান

ব্লক
আন্তর্জাতিক50 minutes ago

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

ব্লক
জাতীয়56 minutes ago

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী

ব্লক
কর্পোরেট সংবাদ1 hour ago

পিরোজপুরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্মুক্ত বিনিয়োগ বিতরণ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না বালেন্দ্র শাহ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর

ব্লক
ধর্ম ও জীবন2 minutes ago

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

ব্লক
আন্তর্জাতিক15 minutes ago

বিশ্ববাজারে কমল সোনার দাম

ব্লক
রাজনীতি24 minutes ago

২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে বিএনপি

ব্লক
অর্থনীতি34 minutes ago

জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না

ব্লক
জাতীয়42 minutes ago

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : জুবাইদা রহমান

ব্লক
আন্তর্জাতিক50 minutes ago

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

ব্লক
জাতীয়56 minutes ago

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী

ব্লক
কর্পোরেট সংবাদ1 hour ago

পিরোজপুরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্মুক্ত বিনিয়োগ বিতরণ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না বালেন্দ্র শাহ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর