Connect with us

আইন-আদালত

৩৫ লাখ টাকার সম্পত্তি কার নাই, প্রশ্ন আবেদ পুত্রের

Published

on

মেঘনা

রিমান্ড আদেশ হওয়ার পর প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম বলেছেন, ‘পঁয়ত্রিশ লাখ টাকার সম্পত্তি কার নাই?’

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি নিয়ে সোমবার তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে প্রিজনভ্যানে তোলার পর তিনি সাংবাদিকদের উদ্দেশে এ প্রশ্ন ছুঁড়ে দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত মঙ্গলবার সিয়ামকে গ্রেপ্তারের তথ্য জানায় দুদক। ওইদিন সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত বৃহস্পতিবার সিয়ামের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করে। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। বেলা সোয়া ১২ টার দিকে রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়।

সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি বলেন, “সিয়ামের বিরুদ্ধে দুদকের ২৭(১) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আবার একই ধারায় মামলা। কতবার আসামি করবেন একই অপরাধে।

“এক মাস আগে দুদক অভিযোগপত্র দিয়ে বলেছে, তার ৩৫ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেছে। মামলাটাও তো একই। রিমান্ডের যৌক্তিকতা নেই। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।”

দুদকের পক্ষে কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, “জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। বিভিন্ন খাত থেকে তার নামে প্রচুর টাকা এসেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। ৩টা ৪৩ মিনিটের দিকে তাকে কারাগারে নিতে প্রিজনভ্যানে তোলা হয়।

তখন সাংবাদিকদের উদ্দেশে সিয়াম বলেন, “৩৫ লাখ টাকা সম্পত্তি বাপ আমারে দিছে। একটা গাড়ি, একটা জায়গা দিছে। ৮ লাখ টাকার জায়গা আর ২৫ লাখ টাকার গাড়ি। আমি কি কামাইছি? বাপে আমারে দিছে।

“এটার জন্য আমি কীভাবে দুদকের মামলার অন্তর্ভুক্ত হলাম। আমার বাবার রিমান্ড চলতেছে। দেখা করতে গেছিলাম, ধরে নিয়ে আসছে। দুদক থেকে চার্জশিট দিক। কয় টাকার দুর্নীতি করছে বিচার করুক, আমার সমস্যা নাই তো।”

তিনি বলেন, “আমার বাবা যদি কোনো অন্যায় করে, সেটার বিচার হবে- আমার সমস্যা নাই তো। সে আমাকে জায়গা দিছে, এটার জন্য কি আমি জেল খাটব? আর ৩৫ লাখ টাকার সম্পত্তি কার নাই?”

পরে তাকে নিয়ে প্রিজনভ্যানটি কারাগারের উদ্দেশে রওনা হয়।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-

আইন-আদালত

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

Published

on

মেঘনা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে গত ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

Published

on

মেঘনা

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্ট মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহ বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। উপযুক্ত সময়ে তিনি সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করবেন।

এর আগে মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

গত ২১ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন।

এর আগে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন। তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

গত ২৬ মার্চ ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

নিপীড়িতদের আইনি সহায়তা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

Published

on

মেঘনা

নিপীড়িত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইনমন্ত্রী মিথ্যা মামলা করার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও জানান, কেউ যদি লিগ্যাল এইড সেবা থেকে বঞ্চিত হন, তাহলে তা আইন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। আদালতে যাওয়ার আগে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।

যৌন নির্যাতনের শিকার হলেও যারা আদালতে যেতে পারেন না, তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলেও আশ্বস্ত করেন আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, মামলা জট কমানোর লক্ষ্যেই লিগ্যাল এইড কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি মামলা চলাকালীন সময়েও চাইলে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

নারী নির্যাতনের ৯০ শতাংশ মামলাই মিথ্যা: আইনমন্ত্রী

Published

on

মেঘনা

নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলাগুলোর ৯০ শতাংশই মিথ্যা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, অনেকক্ষেত্রে স্বামী বা শ্বশুরবাড়ি নিয়ে কোনো নারী অসুখী হলেও মামলা করে দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীতে মানবাধিকার সংগঠন ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় আইনমন্ত্রী তার আইনজীবী জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, আদালতে আসা বেশির ভাগ নারী নির্যাতনের মামলাগুলোর ঘটনা মিথ্যা থাকে। আইনের অপব্যবহার করে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজনসহ যে কারও বিরুদ্ধে মামলা করে দেন অনেকেই।

শুধুমাত্র আইন প্রণয়ন করে নির্যাতন বন্ধ হবে না, এজন্য প্রয়োজন মানুষের সম্পৃক্ততা- এমন মন্তব্য করে সভায় আইনমন্ত্রী বলেন, একসময় আমাদের দেশে এসিড নিক্ষেপের প্রকোপ ছিলো। কিন্তু পরে কঠোর আইন তৈরি ও মানুষকে সচেতন করার মাধ্যমে তা দূর হয়েছে।

সরকার যেকোনো ধরনের পরামর্শকে স্বাগত জানায় বলে আইনমন্ত্রী বলেন, মানবাধিকারের আইনগুলোর অবমাননা চাই না। আমরাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না।

সভায় গত দুই মাসে নেয়া সরকারের নানান পদক্ষেপের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

বিগত সরকারে সুপ্রিম কোর্ট স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে: আইনমন্ত্রী

Published

on

মেঘনা

দেশে স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিগত সরকারের সময়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিল।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় আইনমন্ত্রী বলেন, ‘পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যাচাই-বাছাই করেই সংসদে উত্থাপন করা হবে। পর্যালোচনা এ জন্যই দরকার যে, দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ অনৈতিকতায় ভরপুর বিচার ব্যবস্থা চায় না। আমরা ইন্টেলেকচুয়াল দুর্নীতির পথ বন্ধ‌ করতে চাই।’

মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে। ওইসব অংশ বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করবে।’

দেশে আবারও বিভক্তির রাজনীতি চর্চার চেষ্টা চলছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা ৭১ বা ২৪ নিয়ে কোনো বিভক্তি চাই না। বিভক্তির রাজনীতি থেকে ফিরে আসতে হবে এবং বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলা শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণে কাজ করছে। এ কথাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে এবং সরকারের পাশে দাঁড়াতে হবে।’

আইনজীবী সমিতির এই সভায় আইনমন্ত্রী ঐতিহ্যবাহী যশোর কোর্টকে তার স্বরূপে ফিরিয়ে আনতে এবং বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধির পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বার কাউন্সিল থেকে আইনজীবীরা মৃত্যুর পর যেন এক কোটি টাকা পেতে পারেন, সে বিষয়েও পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

মেঘনা মেঘনা
পুঁজিবাজার17 minutes ago

মেঘনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার43 minutes ago

মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার2 hours ago

রানার অটোমোবাইলসের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক তার মালিকানাধীন সম্পূর্ণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস‌...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

দর বৃদ্ধি শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মেঘনা
খেলাধুলা4 minutes ago

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

মেঘনা
পুঁজিবাজার17 minutes ago

মেঘনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

মেঘনা
জাতীয়28 minutes ago

ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমলো ৬ মাস

মেঘনা
জাতীয়37 minutes ago

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য

মেঘনা
পুঁজিবাজার43 minutes ago

মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

মেঘনা
অর্থনীতি1 hour ago

জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী

মেঘনা
জাতীয়1 hour ago

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই: চিফ হুইপ

মেঘনা
স্বাস্থ্য1 hour ago

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মেঘনা
আইন-আদালত1 hour ago

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

মেঘনা
জাতীয়2 hours ago

ইভিএম প্রকল্পে দুর্নীতি তদন্ত করছে দুদক, সংসদে মির্জা ফখরুল

মেঘনা
খেলাধুলা4 minutes ago

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

মেঘনা
পুঁজিবাজার17 minutes ago

মেঘনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

মেঘনা
জাতীয়28 minutes ago

ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমলো ৬ মাস

মেঘনা
জাতীয়37 minutes ago

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য

মেঘনা
পুঁজিবাজার43 minutes ago

মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

মেঘনা
অর্থনীতি1 hour ago

জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী

মেঘনা
জাতীয়1 hour ago

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই: চিফ হুইপ

মেঘনা
স্বাস্থ্য1 hour ago

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মেঘনা
আইন-আদালত1 hour ago

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

মেঘনা
জাতীয়2 hours ago

ইভিএম প্রকল্পে দুর্নীতি তদন্ত করছে দুদক, সংসদে মির্জা ফখরুল

মেঘনা
খেলাধুলা4 minutes ago

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

মেঘনা
পুঁজিবাজার17 minutes ago

মেঘনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

মেঘনা
জাতীয়28 minutes ago

ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমলো ৬ মাস

মেঘনা
জাতীয়37 minutes ago

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য

মেঘনা
পুঁজিবাজার43 minutes ago

মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

মেঘনা
অর্থনীতি1 hour ago

জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী

মেঘনা
জাতীয়1 hour ago

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই: চিফ হুইপ

মেঘনা
স্বাস্থ্য1 hour ago

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মেঘনা
আইন-আদালত1 hour ago

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

মেঘনা
জাতীয়2 hours ago

ইভিএম প্রকল্পে দুর্নীতি তদন্ত করছে দুদক, সংসদে মির্জা ফখরুল