পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির ৪৮ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৬৫ টি শেয়ার ১১৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৩০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৪ কোটি ২২ লাখ ৯২ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফেডারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা সিমেন্ট মিলস পিএলসির শেয়ার দর ৩ টাকা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস, হামিদ ফেব্রিক্স, এপেক্স ফুডস, মীর আক্তার হোসেন, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, প্রগতি ইন্সুরেন্স পিএলসি এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেডের শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৯৫৬ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৩ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৯৫৬ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১০৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২০১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৯৫৬ কোটি ১ লাখ ৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৮২ কোটি ৪২ লাখ ৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির, বিপরীতে ২২৩ কোম্পানির দর কমেছে। আর ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
রুপালী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ২ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় হয়েছিল।
সূত্র মতে, সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৮ পয়সা, যা আগের বছর টাকা ৩৯ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪১ পয়সা।
আগামী ২৯ জুলাই, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৪ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন



