Connect with us

অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

Published

on

দরপতনের

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে সোনার দম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান

Published

on

দরপতনের

মুনাফা হেয়ারকাট বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মানববন্ধনের পর তারা বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে অবস্থান নেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একসঙ্গেই গ্রাহকরা কোনো বাধ্যবাধকতা না রেখে একীভূত পাঁচ ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবি জানান। তারা বলেন, ব্যাংকে যথেষ্ট টাকা থাকলেও রমজানে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেক শাখায় দু লাখ টাকা তোলার সময়ও বিধিনিষেধের কারণে সমস্যায় পড়ছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাদের দাবি, ব্যাংকের ঘাটতি পূরণ করতে এবং আমানতকারীদের অর্থ ফেরাতে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকে ফেরত আনতে হবে।

গত বছরের ৩০ নভেম্বর সরকারের অনুমোদন পেয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক, যা দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে চালু হয়। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করা হয় এবং সরকার ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম, বাড়তে পারে দেশেও!

Published

on

দরপতনের

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংঘাত এবং মার্কিন ডলারের দর পতনের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতার দিকে ছুটছে। মাত্র এক দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব সরাসরি পড়তে পারে বাংলাদেশের বাজারেও।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৭৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আগামী এপ্রিলে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৬ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন ডলারের মূল্য কমায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য গ্রিনব্যাক-মূল্যের স্বর্ণের দামও সমর্থিত হয়েছে। এদিকে, সংঘাতের পটভূমিতে, বুধবার মার্কিন সাবমেরিন শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়, এতে কমপক্ষে ৮০ জন নিহত হন। একই সময়ে ন্যাটো বিমান প্রতিরক্ষা বাহিনী তুরস্কের দিকে ছোড়া একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ঘটনার পর মার্কিন-ইরান যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে। ইরানের নিহত সর্বোচ্চ নেতার শক্তিশালী পুত্র তার উত্তরসূরি হিসেবে এগিয়ে আসায় উত্তেজনা আরও বাড়ে, যা ইঙ্গিত দেয় যে তেহরান চাপের কাছে নতি স্বীকার করবে না। সামরিক অভিযান শুরু হওয়ার পাঁচ দিন পরই এই সংঘাত বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

ঐতিহ্যগতভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত স্বর্ণের দাম এই বছর এখনও প্রায় ২০ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এটি ধারাবাহিকভাবে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আনুষ্ঠানিকভাবে প্রাক্তন ফেডারেল রিজার্ভ গভর্নর কেভিন ওয়ার্শকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এর ফলে রাষ্ট্রপতি সুদের হার কমানোর জন্য উপযুক্ত ফেড প্রধান নিয়োগে আরও এক ধাপ এগিয়ে গেছেন।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার এখন আশা করছে ১৮ মার্চের দুই দিনের বৈঠকের পর ফেড সুদের হার স্থিতিশীল রাখা হবে। বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন সাপ্তাহিক মার্কিন বেকার দাবির তথ্য এবং শুক্রবার প্রকাশিত ফেব্রুয়ারি মাসের মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের জন্য।

এছাড়া, স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৮৪ দশমিক ৪৩ ডলার, স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৩ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮৩ ডলার হয়েছে।

এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে।

এর আগে সবশেষ গত ৪ মার্চ সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে দেশে স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

শুল্ক-ভ্যাট কমলেও কমেনি এলপিজির দাম, বাজারে চলছে রশিদ জালিয়াতি ও নৈরাজ্য

Published

on

দরপতনের

সরকার আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর ঘোষণা দিলেও এর সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা। এলপি গ্যাসের (এলপিজি) বাজারে এখনো কাটেনি নৈরাজ্য। ১২ কেজি সিলিন্ডারের জন্য গ্রাহকদের সরকারি নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে দেড় হাজার টাকা বেশি দিতে হচ্ছে। বাজারজাতকরণের প্রতিটি ধাপে বাড়তি দাম নেওয়া হলেও রশিদ জালিয়াতির মাধ্যমে আড়াল করা হচ্ছে এই অনিয়ম।

১২ কেজি সিলিন্ডারের সরকারি দাম ১৩৪১ টাকা হলেও, জায়গা ভেদে গ্রাহককে ১৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। রাজধানীর উত্তরার একটি হোটেলের কর্মীরা জানান, মাসে ৪৫ কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের জন্য ২০টির বেশি সিলিন্ডার কিনতে হয়। প্রতিটিতে দেড় হাজার টাকা বাড়তি খরচ হওয়ায় মাসিক খরচ ৩০ হাজার টাকার বেশি হয়ে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাধারণ গ্রাহকরাও একই সমস্যার মুখোমুখি। মূলত এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমলেও, সাধারণ ভোক্তাদের খুব একটা উপকার হয়নি। এর ফলে তারা প্রশ্ন করছেন, বাজারের শৃঙ্খলা ফেরার জন্য কতদিন অপেক্ষা করতে হবে?

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভুক্তভোগী জেসমিন বলেন, ‘একটি সিলিন্ডারের জন্য আমার কাছ থেকে ১৮৫০ টাকা নেয়া হয়েছে। এভাবে চললে সাধারণ মানুষের জন্য জীবন চালানো খুবই কঠিন হয়ে যাবে। আমরা কীভাবে পরিবার নিয়ে চলবো?’

আরেক ক্রেতা জয়নাল বলেন, ‘একটি সিলিন্ডারে ৬০০ টাকা বেশি লাগছে। কী করব, কিনতে তো হবেই। কারণ চুলা জ্বালাতে তো গ্যাস লাগবেই। আর চুলা না জ্বললে খাব কি?’

ক্রেতা আফিদা খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ। সরকার যদি সাহায্য না দেয়, আমরা কীভাবে চলবো? ভাত কিনব নাকি এত দামের গ্যাস কিনব?’

আরেক ক্রেতা হাসিব বলেন, ‘১২ কেজি সিলিন্ডারের জন্য আমাকে ২০০০ টাকা দিতে হয়েছে। সরকারি নির্ধারিত দামের সঙ্গে মিল নেই। বিক্রেতারা সরকারি দাম মানছে না, নিজের মতো করে ব্যবসা করছে।’

এদিকে, উৎপাদক, ডিলার, পরিবেশক হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত চার দফায়। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম। আর এই কারসাজি সম্পন্ন হয় রশিদ জালিয়াতির মাধ্যমে।

খুচরা বিক্রেতারা জানান, সরকার নির্ধারিত রেটের থেকে ১০০ টাকা বেশি খরচ নিয়ে ডিলাররা সিলিন্ডার তাদের কাছে দেয়, রশিদ দেয় না। যেসব অতিরিক্ত টাকা নেয়া হয়, সেটাও কোনোভাবেই রশিদে লেখা হয় না। ফলে ভোক্তারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সহ-সভাপতি হুমায়ুন রশীদ বলেন, যারা লাইসেন্সধারী তারা বিইআরসির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করেন না। কিন্তু খুচরা পর্যায়ে এই দাম আরও বাড়িয়ে বিক্রি হচ্ছে, ফলে সাধারণ ভোক্তারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিও তাদের সীমাবদ্ধতা এবং লোকবল ঘাটতি স্বীকার করেছে। সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা জেলা প্রশাসনের সহায়তা পুনরায় নেব। এলপিজি বাজারে নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেয়া হবে।’

শুধু দাম নির্ধারণ করলেই সমস্যা সমাধান হবে না; ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারের কঠোর তদারকি অপরিহার্য বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

নতুন সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ দেখছে সিপিডি

Avatar of মো: নাইম ইসলাম

Published

on

দরপতনের

মূল্যস্ফীতির হার কমার প্রবণতা দেখা গেলেও এর গতি শ্লথ। বিপরীতে মজুরি বৃদ্ধির হার প্রায় স্থবির অবস্থায় রয়েছে; যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

বুধবার (৪ মার্চ) ‘বাংলাদেশের উন্নয়নের দিকে নজর: স্বল্প থেকে মধ্যমেয়াদে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব তথ্য তুলে ধরেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের যে প্রস্তাব রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ড. ফাহমিদা খাতুন আরও বলেন, এলডিসি গ্রাজুয়েশন পেছানো হবে কি না; তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গ্রাজুয়েশনের প্রস্তুতি নেয়া। স্মুথ ট্রানজেশন স্ট্রাটেজি বাস্তবায়নে জোর পদক্ষেপ নিতে হবে। বাজারে পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

Published

on

দরপতনের

দেশের বাজারে টানা ছয় দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বর্ণের দামে বড় ধরনের পতন এসেছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত মঙ্গলবার (৩ মার্চ) সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল মঙ্গলবার সকাল ১০ টা থেকেই।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

দরপতনের দরপতনের
পুঁজিবাজার8 minutes ago

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার24 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার46 minutes ago

শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার1 hour ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

Southeast bank Southeast bank
পুঁজিবাজার3 hours ago

১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৬ সালের ৬ মাসের (১১ মার্চ-১০ সেপ্টেম্বর)ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার3 hours ago

এনআরবি ব্যাংকের সচিবের পদত্যাগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসির কোম্পানি সচিব মো. রেজাউল করিম ব্যাংক থেকে পদত্যাগ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার4 hours ago

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ১৬৭ কোম্পানির

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
দরপতনের
পুঁজিবাজার8 minutes ago

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার24 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

দরপতনের
পুঁজিবাজার46 minutes ago

শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দরপতনের
পুঁজিবাজার1 hour ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

দরপতনের
জাতীয়1 hour ago

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দরপতনের
সারাদেশ1 hour ago

প্রতিমন্ত্রীর পরিদর্শনে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি

দরপতনের
আইন-আদালত2 hours ago

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী তাহমিনার ২০ লাখ টাকা অবরুদ্ধ

দরপতনের
জাতীয়2 hours ago

ঈদের ছুটি বাড়ল একদিন

দরপতনের
খেলাধুলা2 hours ago

ক্রিকেট পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার

দরপতনের
জাতীয়2 hours ago

নিকার গঠন করে প্রজ্ঞাপন, আছেন যারা

দরপতনের
পুঁজিবাজার8 minutes ago

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার24 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

দরপতনের
পুঁজিবাজার46 minutes ago

শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দরপতনের
পুঁজিবাজার1 hour ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

দরপতনের
জাতীয়1 hour ago

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দরপতনের
সারাদেশ1 hour ago

প্রতিমন্ত্রীর পরিদর্শনে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি

দরপতনের
আইন-আদালত2 hours ago

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী তাহমিনার ২০ লাখ টাকা অবরুদ্ধ

দরপতনের
জাতীয়2 hours ago

ঈদের ছুটি বাড়ল একদিন

দরপতনের
খেলাধুলা2 hours ago

ক্রিকেট পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার

দরপতনের
জাতীয়2 hours ago

নিকার গঠন করে প্রজ্ঞাপন, আছেন যারা

দরপতনের
পুঁজিবাজার8 minutes ago

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার24 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

দরপতনের
পুঁজিবাজার46 minutes ago

শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দরপতনের
পুঁজিবাজার1 hour ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

দরপতনের
জাতীয়1 hour ago

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দরপতনের
সারাদেশ1 hour ago

প্রতিমন্ত্রীর পরিদর্শনে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি

দরপতনের
আইন-আদালত2 hours ago

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী তাহমিনার ২০ লাখ টাকা অবরুদ্ধ

দরপতনের
জাতীয়2 hours ago

ঈদের ছুটি বাড়ল একদিন

দরপতনের
খেলাধুলা2 hours ago

ক্রিকেট পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার

দরপতনের
জাতীয়2 hours ago

নিকার গঠন করে প্রজ্ঞাপন, আছেন যারা