Connect with us

ধর্ম ও জীবন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

Published

on

ব্লক

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শবে মেরাজের দিন বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি। তবে এবার শবে মেরাজ পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় উপদেষ্টা জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য সোমবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্যরা।

‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এবছর সেই রাতটি পড়েছে আগামী ১৬ জানুয়ারি।

শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।

এমকে

শেয়ার করুন:-

ধর্ম ও জীবন

আজ পবিত্র শবে বরাত

Published

on

ব্লক

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের মুসলমানদের কাছে‘সৌভাগ্যের রাত’ হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

‘শবেবরাত’ ফারসি শব্দ। এখানে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হাদিসের ভাষ্য অনুযায়ী, এ মহিমান্বিত রাতে আল্লাহ তায়ালা তাঁর অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ায় মগ্ন থাকেন। অতীত জীবনের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মোনাজাত করেন তারা। একই সঙ্গে মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হাদিসে এ রাতের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫)

শবেবরাতের আগের দিন বা পরের দিন রোজা রাখা সুন্নত। এ কারণে অনেক মুসলমান দুই দিন নফল রোজা পালন করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এদিন দেশের সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই শুরু হয় মাহে রমজান। তাই এ রাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ধর্ম ও জীবন

একমাসে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

Published

on

ব্লক

সৌদির ভেতর ও বাইরে থেকে রজব মাসে এ পর্যন্ত ওমরাহ আদায় করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

দেখা গেছে, শুধু রজব মাসে বিদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশ করেছেন ২০ লাখের বেশি মুসল্লি। তারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশসহ নানা অঞ্চল থেকে এসেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কর্তৃপক্ষ বলছে, ওমরাহ পালনকারীর এই উল্লেখযোগ্য বৃদ্ধি সৌদি আরবের আধুনিক ও দক্ষ সেবাব্যবস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি হাজি ও মুসল্লিদের জন্য গড়ে তোলা উন্নত সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনার কার্যকারিতাও তুলে ধরে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিসা ও ভ্রমণ প্রক্রিয়ায় ডিজিটাল সেবা চালু করা, অনলাইন বুকিং, স্মার্ট অ্যাপ ব্যবহার এবং সমন্বিত পরিবহন ও আবাসন ব্যবস্থার কারণে মুসল্লিদের যাতায়াত ও ইবাদত আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এতে স্বল্প সময়ে বেশি মানুষ নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কাজ করে যাচ্ছে সরকার। এর উদ্দেশ্য হলো দুই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশ সহজ করা এবং যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করা।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সেবার মান আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল সিস্টেমের আরও আধুনিকায়ন, ভিড় ব্যবস্থাপনা জোরদার করা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সেবার সম্প্রসারণ।

কর্তৃপক্ষের আশা, এসব পদক্ষেপের ফলে আগামী দিনে ওমরাহ ও হজ পালনকারীদের সংখ্যা আরও বাড়বে এবং মুসল্লিরা আরও স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জানা গেল শবে বরাত কবে

Published

on

ব্লক

দেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় জানানো হয়, সোমবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২০ জানুয়ারি (মঙ্গলবার) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২১ জানুয়ারি (বুধবার) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ৩ ফেব্রুয়ারি রাতে শবে বরাত পালিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, উপ-ওয়াকফ প্রশাসক মো. আকবর হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুল্লাহ ফারুক ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ধর্ম ও জীবন

হজযাত্রীদের সেবায় ১০০ হজ গাইড নিয়োগ দিলো সরকার

Published

on

ব্লক

চলতি বছরে সরকারি মাধ্যমের হজযাত্রীদের সেবা দেওয়ার উদ্দেশ্যে শর্তসাপেক্ষে ১০০ জনকে হজ গাইড হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালার শর্তাবলী পরিপালন সাপেক্ষে ২০২৬ সালের সরকারি মাধ্যমের সৌদি আরবের মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফাসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে শর্তসাপেক্ষে ১০০ জনকে হজ গাইড হিসাবে নিয়োগ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হজ গাইড এর দায়িত্ব-কর্তব্য ও নিয়োগের শর্তাবলী প্রসঙ্গে বলা হয়, এই নিয়োগ আদেশ জারির পর হজ গাইডকে হজ অফিস, ঢাকায় নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে; হজ গাইড হিসেবে দায়িত্ব পালনকালে অনাকাঙ্খিত দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং এজন্য কোনো প্রকার ক্ষতিপূরণ দাবি করা যাবে না; মনোনীত গাইডকে আবশ্যিকভাবে প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে; হজ গাইডকে ৪৬ জন (কম/বেশি) হজযাত্রীর হজে গমন থেকে প্রত্যাগমন পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আরও বলা হয়, হজযাত্রীর নামের তালিকা পাওয়ার পর হজ গাইড সকলকে সংযুক্ত করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন। গ্রুপের মাধ্যমে সকল ধরনের যোগাযোগ রাখবেন এবং গ্রুপের সকলকে একত্রিত করে হজের প্রয়োজনীয় পরামর্শ দেবেন; হজ ভিসা প্রক্রিয়াকরণের জন্য বায়োমেট্রিক সম্পাদন, টিকা গ্রহণ ও পাসপোর্ট সংগ্রহ করে হজযাত্রীদের ভিসার আবেদন নির্ধারিত সময়ের মধ্যে পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকায় দাখিল এবং বিমানের টিকিট সংগ্রহে সহায়তা করবেন; হজযাত্রীদের হজের আরকান-আহকাম সম্পর্কে তা’লিম দেবেন; সৌদি আরবে হজ প্রশাসনিক দল/ কাউন্সেলর (হজ)/ সহকারী মৌসুমী হজ অফিসারের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতে হবে।

দায়িত্ব-কর্তব্য ও নিয়োগের শর্তে বলা হয়, হজগাইড কোনো হজযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না; হজ গাইড খাবার ক্রয় বা অন্য কোনো আর্থিক লেনদেনে জড়িত হবেন না; হজযাত্রীদের সাথে নম্র ও ভদ্র আচরণ করবেন; সরকার বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে জড়িত না হওয়া; হজযাত্রীদের জন্য আয়োজিত প্রশিক্ষণে গ্রুপের সকল হজযাত্রীর উপস্থিতি নিশ্চিত করা; হাজী হারানো গেলে তাৎক্ষণিকভাবে অবহিত করা ও অসুস্থ হাজীদের চিকিৎসা কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা; জেদ্দা, মক্কা ও মদীনায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন; নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও সফরের সময় দৃশ্যমানভাবে জাতীয় পতাকা বহন করবেন; হজযাত্রীদের নিজস্ব ব্যয়ে মক্কা ও মদিনায় জিয়ারার ব্যবস্থা করবেন; বাংলাদেশে প্রত্যাবর্তনের পর হজ সংক্রান্ত সার্বিক কার্যক্রম উল্লেখ করে একটি প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে জমা দেবেন।

চাকুরিরত হজ গাইডদের সৌদি আরব অবস্থানকাল কর্মকাল (অন ডিউটি) হিসেবে গণ্য হবে। প্রার্থীকে তার নিজ কর্তৃপক্ষের ছাড়পত্র দাখিল করতে হবে। প্রত্যেক হজ গাইড গ্রুপের হজযাত্রীর মতো সুযোগ-সুবিধা এবং সৌদি আরবে মোবাইল ও আনুষঙ্গিক ব্যয় বাবদ নির্ধারিত অর্থ পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ধর্ম ও জীবন

রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ

Published

on

ব্লক

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের খরচ দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো।

বিশেষ করে রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন ও আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে জানানো হয়েছে। খবর খালিজ টাইমসের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম হলেও আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই ব্যয় দুই হাজার দিরহামেরও বেশি হয়ে যাবে। সংশ্লিষ্টরা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আকাশপথে ওমরাহর ক্ষেত্রে খরচ আরও বেশি বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজ শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। মসজিদুল হারাম থেকে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

এছাড়া, হজের প্রস্তুতির কারণে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে। তাই খরচ ও সময়-দুটো বিষয় মাথায় রেখে আগেভাগে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির ৩১ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে শাশা ডেনিমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৮৯ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

সূচক বাড়লেও সামান্য কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৪৯ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

গ্রামীনফোনের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেড গত ৩১ শে ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্লক
রাজনীতি12 hours ago

ইশতেহারে সরকারি চাকরি নিয়ে যে ঘোষণা দিল জামায়াতে ইসলামী

ব্লক
রাজনীতি13 hours ago

বাংলাদেশকে ৩৫তম থেকে ২০তম অর্থনীতিতে নিতে চায় জামায়াত

ব্লক
জাতীয়13 hours ago

সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার, প্রমাণিত হলে ব্যবস্থা

ব্লক
রাজনীতি13 hours ago

২৬ বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ‘জনতার ইশতেহার’

ব্লক
স্বাস্থ্য14 hours ago

দেশে নতুন প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস ‘পিআরভি’ শনাক্ত

ব্লক
আন্তর্জাতিক14 hours ago

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

ব্লক
জাতীয়14 hours ago

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ব্লক
খেলাধুলা14 hours ago

নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

ব্লক
জাতীয়15 hours ago

নির্বাচনে সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ব্লক
জাতীয়15 hours ago

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল নয়: ইসি

ব্লক
রাজনীতি12 hours ago

ইশতেহারে সরকারি চাকরি নিয়ে যে ঘোষণা দিল জামায়াতে ইসলামী

ব্লক
রাজনীতি13 hours ago

বাংলাদেশকে ৩৫তম থেকে ২০তম অর্থনীতিতে নিতে চায় জামায়াত

ব্লক
জাতীয়13 hours ago

সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার, প্রমাণিত হলে ব্যবস্থা

ব্লক
রাজনীতি13 hours ago

২৬ বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ‘জনতার ইশতেহার’

ব্লক
স্বাস্থ্য14 hours ago

দেশে নতুন প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস ‘পিআরভি’ শনাক্ত

ব্লক
আন্তর্জাতিক14 hours ago

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

ব্লক
জাতীয়14 hours ago

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ব্লক
খেলাধুলা14 hours ago

নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

ব্লক
জাতীয়15 hours ago

নির্বাচনে সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ব্লক
জাতীয়15 hours ago

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল নয়: ইসি

ব্লক
রাজনীতি12 hours ago

ইশতেহারে সরকারি চাকরি নিয়ে যে ঘোষণা দিল জামায়াতে ইসলামী

ব্লক
রাজনীতি13 hours ago

বাংলাদেশকে ৩৫তম থেকে ২০তম অর্থনীতিতে নিতে চায় জামায়াত

ব্লক
জাতীয়13 hours ago

সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার, প্রমাণিত হলে ব্যবস্থা

ব্লক
রাজনীতি13 hours ago

২৬ বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ‘জনতার ইশতেহার’

ব্লক
স্বাস্থ্য14 hours ago

দেশে নতুন প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস ‘পিআরভি’ শনাক্ত

ব্লক
আন্তর্জাতিক14 hours ago

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

ব্লক
জাতীয়14 hours ago

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ব্লক
খেলাধুলা14 hours ago

নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

ব্লক
জাতীয়15 hours ago

নির্বাচনে সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ব্লক
জাতীয়15 hours ago

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল নয়: ইসি