Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে ভিন্নধর্মী প্রতিযোগীতা

Published

on

চীনের

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা–২০২৫’ এর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয়ের শাখা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ ও টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে পোস্টার উপস্থাপন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো. ইমতিয়াজ আহম্মেদ ইমন সভাপতিত্বে এবং মো. নাসিম আলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ড. আব্দুল আল মুহিত ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিচারক হিসেবে ছিলেন ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, ইবি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ফারহানা নওসিন তিতলী, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী, জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল তামান্না এবং ইবি শাখা সমন্বয়ক ও গ্রীন ভয়েস-এর সাবেক সভাপতি এস.এম.সুইট।

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা “শিল্পায়ন বনাম পরিবেশ: টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ”, “বায়ুদূষণ নিয়ন্ত্রণ: নিষ্কাশনে আলো সচেতনতা”, “প্লাস্টিক দূষণ: একবার ব্যবহারে শত বছরের ক্ষতি”, “মরুকরণ: মৎস্য ও ভূমি বিজ্ঞানের বৈজ্ঞানিক ভূমিকা”, “কার্বন বাণিজ্য ব্যবস্থা: পরিবেশ রক্ষায় বাজার নীতি”, “অভ্যন্তরীণ নদী অববাহিকা ধ্বংস: বাংলাদেশের শ্রেষ্ঠাপট”, “জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা সংকট” এবং “পারমাণবিক শক্তি: পরিষ্কার জ্বালানি নাকি নতুন হুমকি” ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপনা করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের কর্মসূচি তাঁদের চিন্তাকে আরও পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মিলন রানা মুরাদ বলেন, আজকের পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ-সংকট ও তার সমাধান বিষয়ে যে সৃজনশীল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, তা আমাদের আগামী প্রজন্মের জন্য আশার আলো। গ্রীন ভয়েস ইবি শাখা সবসময়ই পরিবেশ সংরক্ষণ ও মানবিক উন্নয়নের যেকোনো প্রয়াসে পাশে থাকবে।

শাখা গ্রীন ভয়েস-এর সভাপতি মো. ইমতিয়াজ আহম্মেদ ইমন বলেন, পরিবেশ সচেতনতা মূলক বিভিন্ন বিষয়ের উপরে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন প্রতিযোগিতাটি মূলত পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে টেকসই উন্নয়ন, পরিবেশ বান্ধব দেশ বিনির্মানে তরুণদের আগ্রহ জাগিয়ে তোলা। সেইসাথে পরিবেশ নিয়ে আগামীর প্রজন্মকে সবুজ বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

অর্থসংবাদ/সাকিব/এসএম

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

চবির সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আর নেই

Published

on

চীনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বজনরা জানান, বেলা ১১টায় জামিয়াতুল ফালাহ মসজিদে তার প্রথম জানাজা হয়। পরবর্তীতে বাদ আসর উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা হবে।

মো. আনোয়ারুল আজিম আরিফ ১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।

তিনি ২০১১ সালের ১৫ জুন থেকে ২০১৫ সালের ১৪ জুন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ছিলেন মো. আনোয়ারুল আজিম আরিফ। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়াও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

আবাসিক হল থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published

on

চীনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষেে এ মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শিক্ষার্থীর নাম অরুপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ।বিশ্ববিদ্যালয়ের সের-ই বাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. আবু জাফর খান

Published

on

চীনের

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে এই পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১ ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

স্কুলে ভর্তিতে লটারি বাতিল, ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

Published

on

চীনের

শিক্ষার্থীদের স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সমন্বিত ভর্তি পদ্ধতি পুনঃসক্রিয় করা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, অন্য দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে তুলনা করলে দেখা যায়, বরাদ্দ ও সুযোগ-সুবিধা ভিন্ন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, সমন্বিত ভর্তি পদ্ধতি আমরা ২০০১ সালে চালু করেছিলাম। অন্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, তাদের শিক্ষাব্যবস্থায় বরাদ্দ ও সুযোগ-সুবিধা ভিন্ন। আমরা প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর ব্যবস্থা করেছি এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে আরও কাজ করছি।

ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটার লাগাম আমরা টেনে ধরব। খুব সহজভাবে পরীক্ষা নেওয়া হবে। এমন কোনো প্রতিযোগিতা তৈরি করা হবে না, যা প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। প্রাথমিক ধাপে কোনো পরীক্ষা নেওয়া হবে না। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনও পরীক্ষার মাধ্যমেই হতো।

পরবর্তীতে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইউজিসির চেয়ারম্যান পদ ছাড়তে অধ্যাপক ফায়েজের আবেদন

Published

on

চীনের

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ‎

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অধ্যাপক ফায়েজ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‎এ অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ফায়েজ প্রতিষ্ঠানটির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। এস এম এ ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরও সাবেক চেয়ারম্যান। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

চীনের চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে রানার অটোমোবাইলসের চুক্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি কর্তৃপক্ষ চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

চীনের চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টসের সঙ্গে এমকে ফুটওয়্যারের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যারের সঙ্গে চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেডের উৎপাদন ও সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা স্টক...

চীনের চীনের
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন...

চীনের চীনের
পুঁজিবাজার4 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

চীনের চীনের
পুঁজিবাজার4 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১২১টির শেয়ারদর বৃদ্ধি...

চীনের চীনের
পুঁজিবাজার4 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ঢাকা...

চীনের চীনের
পুঁজিবাজার4 hours ago

ঈদের ছুটি শেষে পুঁজিবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
চীনের
জাতীয়2 hours ago

ঢাকার যানজট কমাতে প্রযুক্তির ব্যবহার, ১২০ সিগন্যাল অটোমেশনের ঘোষণা

চীনের
জাতীয়2 hours ago

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

চীনের
জাতীয়2 hours ago

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বাড়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

চীনের
কর্পোরেট সংবাদ3 hours ago

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ

চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে রানার অটোমোবাইলসের চুক্তি

চীনের
জাতীয়3 hours ago

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টসের সঙ্গে এমকে ফুটওয়্যারের চুক্তি

চীনের
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

চীনের
পুঁজিবাজার4 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

চীনের
পুঁজিবাজার4 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

চীনের
জাতীয়2 hours ago

ঢাকার যানজট কমাতে প্রযুক্তির ব্যবহার, ১২০ সিগন্যাল অটোমেশনের ঘোষণা

চীনের
জাতীয়2 hours ago

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

চীনের
জাতীয়2 hours ago

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বাড়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

চীনের
কর্পোরেট সংবাদ3 hours ago

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ

চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে রানার অটোমোবাইলসের চুক্তি

চীনের
জাতীয়3 hours ago

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টসের সঙ্গে এমকে ফুটওয়্যারের চুক্তি

চীনের
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

চীনের
পুঁজিবাজার4 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

চীনের
পুঁজিবাজার4 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

চীনের
জাতীয়2 hours ago

ঢাকার যানজট কমাতে প্রযুক্তির ব্যবহার, ১২০ সিগন্যাল অটোমেশনের ঘোষণা

চীনের
জাতীয়2 hours ago

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

চীনের
জাতীয়2 hours ago

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বাড়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

চীনের
কর্পোরেট সংবাদ3 hours ago

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ

চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে রানার অটোমোবাইলসের চুক্তি

চীনের
জাতীয়3 hours ago

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

চীনের
পুঁজিবাজার3 hours ago

চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টসের সঙ্গে এমকে ফুটওয়্যারের চুক্তি

চীনের
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

চীনের
পুঁজিবাজার4 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

চীনের
পুঁজিবাজার4 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড