পুঁজিবাজার
উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে বিনিয়োগকারীদের খোলা চিঠি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজার সঠিক পথেই আছে। শেয়ারবাজার আমাদের একটা মেজর ফোকাস। কারন আমরা ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে চাই না। একইসাথে তিনি বলেন, যারা মিছিল করছে তারা সবাই কিন্তু রেগুলোর লোক না। যারা টাকা বানিয়েছিল এবং মাঝখানে টাকা বানানো বন্ধ হয়ে গেছে। তারা যেটা করছে তাদের নিজেদের স্বার্থের জন্য। শেয়ারবাজারে চুরি সব ওরাই করেছে।
অর্থ উপদেষ্টার এ ব্যক্তব্য প্রত্যাখ্যান করে খোলা চিঠি দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মানিক স্বাক্ষরিত খোলা চিঠিতে অর্থ উপদেষ্ঠার ব্যক্তব্যকে প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন।
খোলা চিঠিতে বলা হয়, সাধারণ বিনিয়োগকরীদের হাত ধরে গড়ে উঠা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) জন্মলগ্ন থেকে বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে” পুঁজিবাজরে বিনিয়োকারীদের স্বার্থ সংরক্ষণ। এ প্রয়াসে বিসিএমআইএ বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বিসিএমআইএ পুঁজিবাজারের সকল অংশীজনকে সংগঠিত করে যৌক্তিক দাবি উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয় সকল পর্যায়ে গ্রহণযোগ্যতা পেয়েছে বলেও দাবি করা হয় চিঠিতে।
এতে উল্লেখ করা হয়, অর্থ উপদেষ্টা আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিক পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি নিজেদের ব্যর্থতাকে পাশ কাটিয়ে পুঁজিবাজারের আন্দোলনকারী সংগঠনের উপর মিথ্যা অপবাদ দেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনুমান নির্ভর মিথ্যাচার জনমনে অসন্তোষের জন্ম দিয়েছে। আমরা চাই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তার বক্তব্যের যথার্থতা যাচাই করা হোক।
চিঠিতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এবং মিথ্যাচার বিসিএমআইএ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। দুঃখজনক হলেও সত্য তিনি নিজের এবং বিএসইসি’র ব্যর্থতার দায় না নিয়ে প্রায় এক বছর যাবৎ অনুমান ও গুজব নির্ভর কথা বলে আসছেন। আজ পর্যন্ত বিসিএমআইএ’র দায়িত্বশীল প্রতিনিধিদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। স্পষ্ট ভাষায় বলতে চাই কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ সংগঠন আন্দোলন করে না। আমাদের আন্দোলন সাধারণ বিনিয়োগকারী ও সু-শাসন প্রতিষ্ঠার জন্য।
সেইসাথে প্রতিনিয়ত আন্দোলনকারী সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অব্যাহত থাকলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হুশিঁয়ারি দেওয়া হয়েছে। চিঠিতে বিনিয়োগকারী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে, সকল অন্যায়, দুর্নীতি জনস্বার্থ বিরোধী অনৈতিক কর্মকান্ডের বিরদ্ধে বিসিএমআইএ সর্বদাই সোচ্চার। সর্বোপরি, সরকার, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ দেশের সর্বস্তরের জনগনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন, সু-শাসন, সংস্কার-দেশের উন্নয়নে-অংশগ্রহণে আমরা হই একই পথের পথিক।
পুঁজিবাজার
মেঘনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল।
সূত্র মতে, সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৭১ পয়সা, যা আগের বছর ১ টাকা ৯৫ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৯ পয়সা।
আগামী ২৩ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৭ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি ৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩৯ পয়সা।
এমএন
পুঁজিবাজার
রানার অটোমোবাইলসের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক তার মালিকানাধীন সম্পূর্ণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক তাসলিম উদ্দিন আহমেদ কোম্পানিতে তার মালিকানাধীন ২৭ লাখ ৯ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি শেয়ার সম্পূর্ণ অংশ বিক্রি করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার বিক্রয় করবে এই উদ্যোক্তা পরিচালক । আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেয়ার বিক্রয় করবে প্রতিষ্ঠানটি।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৬৫ টি শেয়ার ১১৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৩০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৪ কোটি ২২ লাখ ৯২ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফেডারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা সিমেন্ট মিলস পিএলসির শেয়ার দর ৩ টাকা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস, হামিদ ফেব্রিক্স, এপেক্স ফুডস, মীর আক্তার হোসেন, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির দর কমেছে।
এমএন



