Connect with us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

Published

on

আরএকে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতটাই বিশাল যে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত সোমবার (২৭ মার্চ) ঘটেছে এই বিস্ফোরণ। যে শোধনাগারে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপণনকারী কোম্পানি ভালেরো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিস্ফোরণের কিছু সময় পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, “ভালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগারটির সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের ওপর এই নির্দেশ প্রজোয্য।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তৃপক্ষ বলেছে, “টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা এবং তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে। ভালেরো’র ওয়েবসাইট থেকে জানা গেছে, বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন এবং প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করে। এছাড়া গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো জ্বালানিও উৎপাদন করা হয় সেই শোধনাগারটিতে।

সূত্র : এএফপি

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

Published

on

আরএকে

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর রয়টার্স ও ট্রিবিউনের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার রাতে বান্নু শহরের উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে হামলা চালানো হলে ফাঁড়ির ছাদ ধসে পড়ে। সে সময় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা হতাহত হন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর জঙ্গিরা ফাঁড়ির ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। পরে সহায়তায় আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ সূত্র জানিয়েছে, হামলায় ড্রোনও ব্যবহার করেছে জঙ্গিরা। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়। বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইত্তেহাদ-উল-মুজাহিদীন নামের একটি জঙ্গি জোট হামলার দায় স্বীকার করেছে।

এ হামলার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে আইআরজিসির

Published

on

আরএকে

ওমান উপসাগরে ইরানের দুটি তেলবাহী জাহাজে কথিত মার্কিন হামলার ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৯ মে) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারে কোনো ধরনের হামলা কিংবা বাধা সৃষ্টি করা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহরে কঠোর পাল্টা আঘাত হানা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানি গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “ইরানি জাহাজ ও তেল ট্যাংকারে আঘাত এলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং শত্রুপক্ষের নৌযানে শক্ত প্রতিশোধ নেওয়া হবে।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। দুই পক্ষই একে অপরের সামরিক স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলার অভিযোগ তোলে।

ইরানের দাবি, মার্কিন বাহিনী সম্প্রতি তাদের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক উদ্যোগ স্থগিত করা হলেও পারস্য উপসাগর অঞ্চলে টানটান উত্তেজনা এখনও বিরাজ করছে।

আইআরজিসির এই হুঁশিয়ারি নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

Published

on

আরএকে

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়। রোববার চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তার নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টিরি কাঝাগাম সরকার গঠন করায় প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় এলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না থাকায় কয়েকদিন ধরে জোট গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা চলে। বিভিন্ন দলের সমর্থন নিশ্চিত করার পর শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-এর কাছে জমা দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই(এম) ও আইইউএমএলসহ কয়েকটি দলের বিধায়করা তার সরকারকে সমর্থন দিচ্ছেন। সব মিলিয়ে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছেছে।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর ক্ষমতায় এমন একটি রাজনৈতিক শক্তি এলো, যারা রাজ্যের ঐতিহ্যবাহী দ্রাবিড় জোট রাজনীতির অংশ নয়। ফলে বিজয়ের শপথকে অনেকেই রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চেন্নাইসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা ও সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনা ঘোষণা করবেন বিজয়।

তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মে’র মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

আড়ালে থেকেই ইরানের ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন মোজতবা

Published

on

আরএকে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হচ্ছে, জনসমক্ষে অনুপস্থিত থাকলেও দেশটির সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তে এখনো প্রভাব বিস্তার করছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গুরুতর আহত হন মোজতবা খামেনি। এরপর থেকেই তিনি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন এবং সরাসরি কোনো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করছেন না। তার নির্দেশ বিশ্বস্ত দূতদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে বলে ধারণা করছে ওয়াশিংটন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে ইরান সরকার এসব দাবিকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন, মোজতবা বর্তমানে সুস্থ আছেন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার দীর্ঘ বৈঠকের তথ্যও প্রকাশ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন প্রশাসনের মতে, ইরানের বর্তমান ক্ষমতা কাঠামো অনেকটাই বিভক্ত ও জটিল হয়ে উঠেছে। কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, তা স্পষ্ট নয়। এ পরিস্থিতি চলমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার পথকে আরও কঠিন করে তুলছে।

গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, ইরানের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করতে মোজতবার নাম ব্যবহার করছে। ফলে বাস্তবে কতটা ক্ষমতা তার হাতে রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সামরিকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়লেও ইরান এখনো পুরোপুরি দুর্বল হয়নি বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। তাদের তথ্য অনুযায়ী, দেশটির ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বড় অংশ এখনো সক্রিয় রয়েছে এবং যুদ্ধবিরতির সময় ব্যবহার করে সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চলছে।

অর্থনৈতিক চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরান আপাতত পিছু হটার বদলে সময় নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে।

বর্তমানে ইরানের রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে উঠে এসেছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। কূটনৈতিক ও সামরিক, দুই ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা পশ্চিমা মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায়ও তিনি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনিকে ঘিরে ধোঁয়াশা যত বাড়ছে, ততই অনিশ্চিত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। একদিকে যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে ইরান যুদ্ধ ও অবরোধ মোকাবিলায় দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোচ্ছে। ফলে পরিস্থিতি দ্রুত সমাধানের বদলে দীর্ঘস্থায়ী উত্তেজনার দিকেই যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া

Published

on

আরএকে

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের তত্ত্বাবধানে সংরক্ষণের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের ব্যবস্থা নিতে মস্কো প্রস্তুত রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতার সময়ও রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে সংরক্ষণ করেছিল। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও একই ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রুশ প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলো ইরানের বাইরে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থান নেয় এবং ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে নেওয়ার প্রস্তাব দেয়। এরপর তেহরানও নিজেদের অবস্থানে অনড় হয়ে পড়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুতিন আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে রাশিয়া নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। চলমান উত্তেজনা দ্রুত কূটনৈতিকভাবে সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

আরএকে আরএকে
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ...

আরএকে আরএকে
পুঁজিবাজার2 hours ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়হীনতাসহ বিভিন্ন কারণে দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে দেরি হচ্ছে বলে...

আরএকে আরএকে
পুঁজিবাজার2 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

আরএকে আরএকে
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৬ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

আরএকে আরএকে
পুঁজিবাজার4 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

আরএকে আরএকে
পুঁজিবাজার4 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

আরএকে আরএকে
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
আরএকে
জাতীয়2 minutes ago

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৪ হাজার প্রার্থীর ডকুমেন্ট যাচাইয়ে পুলিশি তদন্ত

আরএকে
আন্তর্জাতিক11 minutes ago

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

আরএকে
আইন-আদালত21 minutes ago

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আরএকে
জাতীয়26 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

আরএকে
অন্যান্য38 minutes ago

মাতৃত্ব

আরএকে
বিনোদন52 minutes ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

আরএকে
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

আরএকে
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

আরএকে
জাতীয়1 hour ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

আরএকে
পুঁজিবাজার2 hours ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

আরএকে
জাতীয়2 minutes ago

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৪ হাজার প্রার্থীর ডকুমেন্ট যাচাইয়ে পুলিশি তদন্ত

আরএকে
আন্তর্জাতিক11 minutes ago

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

আরএকে
আইন-আদালত21 minutes ago

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আরএকে
জাতীয়26 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

আরএকে
অন্যান্য38 minutes ago

মাতৃত্ব

আরএকে
বিনোদন52 minutes ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

আরএকে
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

আরএকে
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

আরএকে
জাতীয়1 hour ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

আরএকে
পুঁজিবাজার2 hours ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

আরএকে
জাতীয়2 minutes ago

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৪ হাজার প্রার্থীর ডকুমেন্ট যাচাইয়ে পুলিশি তদন্ত

আরএকে
আন্তর্জাতিক11 minutes ago

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

আরএকে
আইন-আদালত21 minutes ago

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আরএকে
জাতীয়26 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

আরএকে
অন্যান্য38 minutes ago

মাতৃত্ব

আরএকে
বিনোদন52 minutes ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

আরএকে
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

আরএকে
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

আরএকে
জাতীয়1 hour ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

আরএকে
পুঁজিবাজার2 hours ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি