Connect with us

জাতীয়

পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

বেগম

কুমিল্লায় লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার এক বিবৃতিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতের প্রতি শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসব দুঘটনার পেছনের কারণ ও পরিবহনব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জনের প্রাণহানি হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে তিনি দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এসব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরো ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক।

প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

তিনি আরো বলেন, ‘জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।’

লেভেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহনব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ আছে।

শেয়ার করুন:-

জাতীয়

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

Published

on

বেগম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে এই সুপারিশ বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বিপুল অংকের আর্থিক সংশ্লেষ থাকায় প্রথম ধাপে সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, প্রথম ধাপে মূলত নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রমতে, নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এই অর্থ দিয়ে প্রস্তাবিত বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, যারা ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারী, মুদ্রাস্ফীতির বাজারে তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতেই প্রথম কিস্তির বড় অংশ ব্যয় হবে। কমিশন সর্বনিম্ন ধাপের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার যে সুপারিশ করেছে, তার একটি বড় অংশ শুরুতেই কার্যকর করার চিন্তা রয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা তাৎক্ষণিক স্বস্তি পাবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন বেতন কাঠামোর সুপারিশে সবচেয়ে মানবিক দিকটি হলো পেনশনভোগীদের জন্য বিন্যাস। যারা বর্তমানে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, নতুন স্কেল কার্যকর করার প্রথম ধাপেই এই ক্ষুদ্র পেনশনভোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে, যারা উচ্চ অংকের পেনশন পান, তাদের বৃদ্ধির হার তুলনামূলক কম (৫৫ থেকে ৭৫ শতাংশ) রাখা হয়েছে, যাতে বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত হয়।

প্রস্তাবিত কাঠামোতে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বিদ্যমান ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই পরিবর্তনটি প্রথম ধাপেই কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া সকল পর্যায়ের কর্মচারীদের বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার বিষয়টিও শুরুর অগ্রাধিকার তালিকায় রয়েছে।

সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে সরকারি কর্মচারীদের কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের জন্য মাসিক দুই হাজার টাকা ভাতার প্রস্তাব করেছে কমিশন। অর্থ বিভাগ এই মানবিক প্রস্তাবটিকে প্রথম ধাপেই কার্যকর করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। এটি সরাসরি কার্যকর হলে সরকারি চাকুরিজীবী পরিবারের একটি বিশেষ অংশ সরাসরি উপকৃত হবে।

কেবল নিম্নস্তর নয়, সরকারি চাকরিতে মেধাবীদের ধরে রাখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের পরিকল্পনাও সরকারের রয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চপদের বড় অংকের সুযোগ-সুবিধাগুলো পরবর্তী দুই অর্থবছরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ইচ্ছাকৃত ভুয়া তথ্য ছড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়: ডেপুটি স্পিকার

Published

on

বেগম

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই এই স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাক্ষাতে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডেপুটি স্পিকার আরও বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা উপকৃত হচ্ছে। তিনি সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন।

এ সময় ইউনেস্কো প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা একযোগে কাজ করতে আগ্রহী।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কার্যকর হচ্ছে নতুন হার

Published

on

বেগম

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে বাসের পর এবার লঞ্চের ভাড়ার হারও বাড়ানো হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় বুধবার (৬ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে লঞ্চের এই নতুন ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রীর জন্য কম দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বের ক্ষেত্রে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসাবে কম দূরত্বের লঞ্চ ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্প্রতি সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় পরিবহন ব্যয় বেড়ে যায়। বাসের ভাড়া আগেই সমন্বয় করা হলেও লঞ্চ মালিকদের দাবির মুখে আজ নৌপরিবহন মন্ত্রণালয় এই নতুন ভাড়ার হার চূড়ান্ত করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লঞ্চ মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের দাম বাড়ায় পুরোনো ভাড়ায় লঞ্চ চালানো সম্ভব ছিল না। তবে যাত্রী সাধারণের কথা মাথায় রেখেই মন্ত্রণালয় এই সহনীয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য

Published

on

বেগম

বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, দক্ষ জনবল গড়ে তোলা এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়ন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের জন্য শক্তিশালী রিসোর্স পুল গঠন এবং ট্রেড ল ও ডব্লিউটিও বিষয়ক ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে আরও বিস্তৃত সহায়তা কামনা করেন।

এ সময় তিনি উল্লেখ করেন, দেশে বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি অর্থায়নে বড় প্রকল্প বাস্তবায়িত হলেও প্রকল্প পরিচালকদের (পিডি) দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে। এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণে বিশ্বব্যাংকের সহায়তা চান তিনি।

বৈঠকে গেইল মার্টিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ইসিফোর প্রকল্পকে সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভ্যালু ক্রিয়েশনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন হচ্ছে: তথ্য উপদেষ্টা

Published

on

বেগম

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মান ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার নতুন নীতিমালা ও আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উপদেষ্টা বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক গণমাধ্যম সহজেই চালু করা গেলেও সেগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালার অভাব রয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধি নির্ধারণের প্রস্তাব এসেছে। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় একটি রেগুলেটরি কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরকারের স্বচ্ছতা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং তথ্য গোপনের সংস্কৃতি থেকে সরে আসবে। তিনি জানান, দীর্ঘদিন অকার্যকর থাকা তথ্য কমিশন দ্রুত পুনর্গঠন করা হবে। কমিশনকে এমনভাবে স্বাধীন করা হবে যাতে তথ্যপ্রাপ্তি সংক্রান্ত যে কোনো অভিযোগ ও সমস্যার কার্যকর সমাধান পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘যুক্তি বলে, বর্তমান সরকার তথ্য গোপন করার পথে হাঁটবে না।’

গুজব ও অপতথ্য মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা জানান, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে এরইমধ্যে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে আধুনিক ও সমন্বিত করা হবে। এ ছাড়া বিদ্যমান তথ্যসেবা কাঠামোর দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মীদের ডিজিটাল প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে দেশে একটি উন্মুক্ত ও কার্যকর তথ্যপ্রবাহ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বেগম বেগম
পুঁজিবাজার7 hours ago

বেগম বদরুন্নেসা কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব...

বেগম বেগম
পুঁজিবাজার8 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি...

বেগম বেগম
পুঁজিবাজার8 hours ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড...

বেগম বেগম
পুঁজিবাজার9 hours ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

বেগম বেগম
পুঁজিবাজার9 hours ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

বেগম বেগম
পুঁজিবাজার9 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৬৭ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

বেগম বেগম
পুঁজিবাজার10 hours ago

স্টক লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগবে না উত্তরা ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
বেগম
জাতীয়4 hours ago

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

বেগম
জাতীয়4 hours ago

ইচ্ছাকৃত ভুয়া তথ্য ছড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়: ডেপুটি স্পিকার

বেগম
খেলাধুলা4 hours ago

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো

বেগম
আন্তর্জাতিক5 hours ago

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

বেগম
জাতীয়5 hours ago

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কার্যকর হচ্ছে নতুন হার

বেগম
অর্থনীতি5 hours ago

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: তিতুমীর

বেগম
আন্তর্জাতিক5 hours ago

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ

বেগম
অন্যান্য5 hours ago

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

বেগম
আন্তর্জাতিক5 hours ago

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপ অবৈধ

বেগম
জাতীয়5 hours ago

বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য

বেগম
জাতীয়4 hours ago

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

বেগম
জাতীয়4 hours ago

ইচ্ছাকৃত ভুয়া তথ্য ছড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়: ডেপুটি স্পিকার

বেগম
খেলাধুলা4 hours ago

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো

বেগম
আন্তর্জাতিক5 hours ago

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

বেগম
জাতীয়5 hours ago

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কার্যকর হচ্ছে নতুন হার

বেগম
অর্থনীতি5 hours ago

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: তিতুমীর

বেগম
আন্তর্জাতিক5 hours ago

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ

বেগম
অন্যান্য5 hours ago

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

বেগম
আন্তর্জাতিক5 hours ago

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপ অবৈধ

বেগম
জাতীয়5 hours ago

বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য

বেগম
জাতীয়4 hours ago

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

বেগম
জাতীয়4 hours ago

ইচ্ছাকৃত ভুয়া তথ্য ছড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়: ডেপুটি স্পিকার

বেগম
খেলাধুলা4 hours ago

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো

বেগম
আন্তর্জাতিক5 hours ago

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

বেগম
জাতীয়5 hours ago

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কার্যকর হচ্ছে নতুন হার

বেগম
অর্থনীতি5 hours ago

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: তিতুমীর

বেগম
আন্তর্জাতিক5 hours ago

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ

বেগম
অন্যান্য5 hours ago

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

বেগম
আন্তর্জাতিক5 hours ago

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপ অবৈধ

বেগম
জাতীয়5 hours ago

বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনবল তৈরি অপরিহার্য