পুঁজিবাজার
তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ১২ শতাংশ নগদ এবং বাকী ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
এমএন
পুঁজিবাজার
বেগম বদরুন্নেসা কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
বুধবার (৬ মে) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদা ইয়াসমিন। এছাড়া ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক শামসুন্নাহার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক তাহেরা বেগম, অ্যাকাউন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. শফিউল আযমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
বিআইসিএমের পক্ষ থেকে প্রভাষক ফাইমা আক্তার, গৌরব রায় এবং মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন। এ সময় বিআইসিএমের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমাও উপস্থিত ছিলেন।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এ আয়োজন করা হয়।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৬ মে) কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ৪৫ হাজার ৮২৮ টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এনসিসি ব্যাংকের ৭ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার ও তৃতীয় স্থানে সায়হাম কটনের ৩ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৬ মে) ডিএসইতে সর্বোচ্চ ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৭ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৬.৫২ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.৯৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৭৯ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৫৬ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৪.৪০ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মুন্নু সিরামিক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৬ মে) ডিএসইতে সর্বোচ্চ মুন্নু সিরামিক লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্সের ৭.৪৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.২৯ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ, টেকনো ড্রাগডসের ৫.৭৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৭২ শতাংশ, এপক্স ট্যানারীর ৪.৭২ শতাংশ ও জেএমআই হসপিটালের ৪.৩০ শতাংশ দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৬ মে) ডিএসইতে সবোর্চ্চ মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৮ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৯৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, উত্তরা ব্যাংক পিএলসি এবং মীর আক্তার হোসেন লিমিটেড।
এমএন




