Connect with us

খেলাধুলা

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা শেহবাজ শরিফের

Published

on

এশিয়াটিক

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ গ্রুপ ম্যাচ বয়কট করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই নজিরবিহীন সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক বা সীমান্ত বিরোধ নয়, বরং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশকেই মূল কারণ বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদে মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ বিষয়ে এটাই প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে আসন্ন বিশ্বকাপে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না।

শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে, গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু, দেশটির ক্রিকেট বোর্ড ইতোমধ্যে এ ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে আইসিসি এ ব্যাপারে পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ইঙ্গিত দিয়েছে, যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলে, তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এমএন

শেয়ার করুন:-

খেলাধুলা

নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

Published

on

এশিয়াটিক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপুটে জয়রথ অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত থেকেই ফাইনালে পা রাখল পিটার বাটলারের শিষ্যরা। আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। চার দলই একে অন্যের সঙ্গে একবার করে খেলেছে। তিন ম্যাচ শেষে বাংলাদেশ নয় পয়েন্ট নিয়ে সবার উপরে। ভারত ছয় পয়েন্টে দ্বিতীয়, নেপাল তিন ও ভুটান শূন্য পয়েন্টে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী শীর্ষ দুই পয়েন্টধারী দল বাংলাদেশ ও ভারত শিরোপার জন্য লড়বে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠে। বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত হওয়ায় কোচ পিটার বাটলার একাদশে পরিবর্তন আনেন। তবে স্বাগতিক নেপালের বিপক্ষে গোল পেতে সময় লাগেনি। ম্যাচের তৃতীয় মিনিটে মামনি চাকমার কর্ণার নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসে গ্রিপে নিতে পারেননি। বক্সের উপর থাকা প্রতিমা মুন্ডা প্লেসিং করে গোল করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পিছিয়ে পড়ার পর নেপাল খেলায় ফেরার চেষ্টা করে। বাংলাদেশকে চাপে ফেলে কয়েকটি আক্রমণ করে। প্রথমার্ধের মাঝামাঝি সময় কোচ শান্তি মারডি ও আলপি আক্তারকে নামান। আলপি নামার পর আবার খেলায় পরিবর্তন আসে। প্রথমার্ধের ইনজুরি সময়ে আলপির গোলে বাংলাদেশ ২-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

নেপাল দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি। আলপি কাউন্টার অ্যাটাক থেকে দারুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান বাড়ান। এরপর বাংলাদেশ আরেক গোল করলে ব্যবধান ৪-০ হয়। ম্যাচের অন্তিম মুহুর্তে নেপাল দশ জনের দলে পরিণত হয়। বক্সের একটু সামনে আলপির নেয়া ফ্রি কিক নেপাল গোলরক্ষক দারুণভাবে সেভ করায় হ্যাটট্রিক মিস হয়।

বাংলাদেশ অ-১৯ দল তিন ম্যাচে ১৮ গোল করেছে। পক্ষান্তরে কোনো গোল হজম করেনি। ৭ ফেব্রুয়ারি ফাইনালের প্রতিপক্ষ ভারতকে রাউন্ডর রবিন লিগে ২-০ গোলে হারানোর অভিজ্ঞতা থাকায় মানসিকভাবে অর্পিতারা এগিয়ে থাকবেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা, বেতন কি বাড়বে?

Published

on

এশিয়াটিক

প্রতি বছরের শুরুতে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চলতি বছরের (২০২৬ সালের) জন্য এখনও চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

গত বছর বাংলাদেশ জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিল। এবার সেটি বাড়িয়ে উন্নীত করা হবে ২৭–এ। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন চুক্তিতে জায়গা পাবেন। সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামরা প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, নতুন বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এদিকে, এবারের তিন ফরম্যাটের জন্য চুক্তিতে থাকছেন না তাসকিন, কারণ তিনি টেস্ট বাদে বাকি দুই ফরম্যাটে জাতীয় দলের র্জাসিতে খেলছেন। সব ফরম্যাটের চুক্তিতে দেখা যেতে পারে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। এবারের চুক্তিতেও নেই নুরুল হাসান সোহান। এদিকে, গেল বছর বেতন বাড়লেও এবার আগের বেতন অনুযায়ীই ক্রিকেটাররা চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার যারা
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

Published

on

এশিয়াটিক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্ত বদলাতে শেষ চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের পরও আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে পুনরায় চিঠি পাঠিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা হয়ে এই পথ বেছে নেয়।

বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘হ্যাঁ, বিসিবি ডিআরসির কাছে গেছে। তারা সব পথ ব্যবহার করতে চায়। ডিআরসি বিপক্ষে রায় দিলে তখন একমাত্র পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই ঘোষণা দেন, ‘নিরাপত্তাজনিত কারণে’ দল ভারত সফর করবে না। এই অবস্থান আসে সিনিয়র পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইসিসির সংবিধান ও ডিআরসির কার্যপরিধি দেখলে স্পষ্ট হয়, আইসিসি বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এই কমিটির নেই।

আইসিসি বোর্ড ১৪-২ ভোটে বাংলাদেশের ম্যাচ ভারতে রাখার পক্ষে সিদ্ধান্ত নেয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা ‘কম থেকে মাঝারি’ বলা হয়। এরপরও আসিফ নজরুল বলেন, এই সিদ্ধান্ত বিসিবির নয়, সরকারের।

ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় বলা আছে, ‘এই কমিটি আইসিসি বা আইসিসির অধীনে গঠিত কোনো সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে না।’

আইসিসি বোর্ডের এক সূত্র বলেছে, ‘বাংলাদেশ ডিআরসিতে যেতে পারে। কিন্তু নিয়ম অনুযায়ী এই মামলা শোনার সুযোগই নেই। কারণ এটি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে।’

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে নামিবিয়ায় থাকা আইসিসি চেয়ারম্যান জয় শাহ এখন দুবাইয়ে আছেন। শনিবারের মধ্যে বাংলাদেশের বদলি দল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

একটি সূত্র জানায়, ‘আইসিসি বোর্ডের সদস্যরা আমিনুল ইসলাম বুলবুলের ওপর খুবই ক্ষুব্ধ। আইসিসিকে না জানিয়ে কেন সংবাদ সম্মেলন করা হলো, সেটি নিয়ে প্রশ্ন আছে।

ডিআরসি ব্রিটিশ আইন অনুযায়ী কাজ করে। ২০১৮ সালে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি খারিজ করেছিল। তখন ডিআরসি রায়ে বলে, দুই দেশের মধ্যে থাকা নথিটি ছিল শুধু ‘লেটার অব ইনটেন্ট’, বাধ্যতামূলক চুক্তি নয়।

ডিআরসি মূলত দেখে, আইসিসি বোর্ড নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে কি না। এটি কোনো আপিল আদালত নয়।

এই কমিটিতে মাইকেল বেলফ ছাড়াও আছেন মাইক হেরন, বিচারপতি উইনস্টন অ্যান্ডারসন, ডিওন ভ্যান জিল, গ্যারি রবার্টস, গুও কাই, অ্যানাবেল বেনেট, জ্যঁ পলসন, পিটার নিকলসন, বিজয় মালহোত্রা ও স্যালি ক্লার্ক।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরে সুবিচার করেনি: আসিফ নজরুল

Published

on

এশিয়াটিক

কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের একটা পথই খোলা ছিল—হয় ভারতে গিয়ে খেলতে হবে, নয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলা হবে না। এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে না যাওয়ার অবস্থানই ধরে রাখল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলেও উল্লেখ করেছেন আসিফ নজরুল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, স্বভাবত, আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকির কোন পরিবর্তন ঘটেনি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোন বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।

আসিফ নজরুলের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিও জানিয়েছেন, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন।

এদিকে, কট্টরপন্থীদের আন্দোলনের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছিল আইসিসি।

বিসিবি সভাপতি বলেন, মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল। মুস্তাফিজ নিজে সরে যায়নি, মুস্তাফিজের ইনজুরি হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি। নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে বাদ দেয়া হয়েছিল। এরপর আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করি। আমরা বিকল্প ভেন্যুতে খেলতে চাই।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে পিসিবি

Published

on

এশিয়াটিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি যদি আইসিসি না মানে এবং বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটতে পারে পাকিস্তানও। ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার মধ্যে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ ইতোমধ্যে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে তারা তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেও বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং বিশ্বকাপে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জোরালো করে বিসিবি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইসিসি সর্বশেষ বোর্ড মিটিংয়ে বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে। হয় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে নয়তো বিকল্প দেশকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে বলে বার্তা দেওয়া হয়েছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে তা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।

এ অবস্থায় বাংলাদেশের সামনে দুটি কঠিন পথ খোলা রয়েছে—নিজেদের দাবি প্রত্যাহার করে বিশ্বকাপে অংশগ্রহণ অথবা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো। প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার10 minutes ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার26 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার50 minutes ago

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার1 hour ago

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রুয়ারী বিকাল ২টা...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার4 hours ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ১৯৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার4 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো বাংলাদেশ শিপিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৮ ফেব্রুয়ারী বিকাল ৩টায় অনুষ্ঠিত...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার5 hours ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
এশিয়াটিক
পুঁজিবাজার10 minutes ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

এশিয়াটিক
পুঁজিবাজার26 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন

এশিয়াটিক
পুঁজিবাজার50 minutes ago

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ

এশিয়াটিক
আইন-আদালত1 hour ago

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

এশিয়াটিক
পুঁজিবাজার1 hour ago

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

এশিয়াটিক
জাতীয়2 hours ago

স্পিকার না থাকায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

এশিয়াটিক
রাজনীতি2 hours ago

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

এশিয়াটিক
অর্থনীতি3 hours ago

পোশাক খাতের সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ

এশিয়াটিক
খেলাধুলা3 hours ago

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা শেহবাজ শরিফের

এশিয়াটিক
রাজধানী4 hours ago

১২ ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে না মেট্রোরেল: ডিএমটিসিএল

এশিয়াটিক
পুঁজিবাজার10 minutes ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

এশিয়াটিক
পুঁজিবাজার26 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন

এশিয়াটিক
পুঁজিবাজার50 minutes ago

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ

এশিয়াটিক
আইন-আদালত1 hour ago

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

এশিয়াটিক
পুঁজিবাজার1 hour ago

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

এশিয়াটিক
জাতীয়2 hours ago

স্পিকার না থাকায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

এশিয়াটিক
রাজনীতি2 hours ago

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

এশিয়াটিক
অর্থনীতি3 hours ago

পোশাক খাতের সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ

এশিয়াটিক
খেলাধুলা3 hours ago

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা শেহবাজ শরিফের

এশিয়াটিক
রাজধানী4 hours ago

১২ ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে না মেট্রোরেল: ডিএমটিসিএল

এশিয়াটিক
পুঁজিবাজার10 minutes ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

এশিয়াটিক
পুঁজিবাজার26 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন

এশিয়াটিক
পুঁজিবাজার50 minutes ago

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ

এশিয়াটিক
আইন-আদালত1 hour ago

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

এশিয়াটিক
পুঁজিবাজার1 hour ago

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

এশিয়াটিক
জাতীয়2 hours ago

স্পিকার না থাকায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

এশিয়াটিক
রাজনীতি2 hours ago

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

এশিয়াটিক
অর্থনীতি3 hours ago

পোশাক খাতের সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ

এশিয়াটিক
খেলাধুলা3 hours ago

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা শেহবাজ শরিফের

এশিয়াটিক
রাজধানী4 hours ago

১২ ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে না মেট্রোরেল: ডিএমটিসিএল