Connect with us

অর্থনীতি

৩৬ দিনে ২৪ দফা দাম পরিবর্তন, আজ সোনার ভরি কত?

Published

on

এসজেআইবিএল

বছরের শুরু থেকেই চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে সোনার বাজারে। বিশ্ববাজারের উত্থান-পতনের সঙ্গে সমন্বয় বজায় রাখতে গিয়ে দেশের বাজারে ইদানিং ১২ ঘণ্টাও টিকছে না নির্ধারিত দাম; উত্থান-পতন চলছে দিনে রাতে। এমনকি ৫ ঘণ্টার ব্যবধানেও সোনার দামে পরিবর্তন হতে দেখা গেছে। ফলশ্রুতিতে, বছরের প্রথম ৩৬ দিনেই ২৪ দফা সোনার দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোনার দামের অস্থির উত্থান-পতনের এ খেলায় অবশ্য হঠাৎ একটু স্থিরতার দেখা মিলেছে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি)। আগের দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই দফায় বড় দুই লাফের পর এখন পর্যন্ত নতুন করে আর দাম পরিবর্তন করেনি বাজুস। ওইদিন সকালে দেশের বাজারে সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানোর পর বিকেলে আবার ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার কার্যকর হওয়া এ রেটেই আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাজুসের সবশেষ মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন পড়ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) দুই দফায় কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওইদিন ৫ ঘণ্টার ব্যাবধানে দুইবার পরিবর্তন হয়েছিল সোনার দাম।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৪ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফা; কমানো হয়েছে ৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল সোনার দাম; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এমএন

শেয়ার করুন:-

অর্থনীতি

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

Published

on

এসজেআইবিএল

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে সোনা ও রুপার নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৭ মে) সকালে সংগঠনটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠক শেষে জানানো হয়, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য তালিকা বহাল থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৭৫ টাকা। ২১ ক্যারেট সোনা ২ লাখ ৩৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৯৫ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে।

বাজুস আরও জানিয়েছে, জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের নকশা ও মান অনুযায়ী মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে যুক্ত হবে।

সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে ওঠানামার কারণে দেশীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: তিতুমীর

Published

on

এসজেআইবিএল

শিক্ষা, কৃষি গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিতে চায় বাংলাদেশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) সচিবালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিতুমীর বলেন, শিক্ষা, কৃষি গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। এই সহযোগিতার পরিধি আরও বাড়াতে চায় ঢাকা। তার মতে, পারস্পরিক বাণিজ্যচুক্তি সম্পর্ক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শ্রী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন একটি দল গত সোমবার ঢাকায় এসেছে। গতকাল মঙ্গলবার সকালে দলটি বাণিজ্যমন্ত্রী শ্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে প্রথম বৈঠক করে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় থাকবে দলটি।

বৈঠক শেষে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হলো কি না।

জবাবে তিনি বলেন, ‘চুক্তিতে কিছু বিষয় থাকে, যেগুলো আমরা দেখছি দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয় হিসেবে। আমরা চাই যে সম্পর্ক আরও উচ্চতায় যাক। যেকোনো রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিকভাবে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলে সেগুলোকে সম্মান জানাতে হয়।’

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘যে চুক্তির মধ্যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে, সেই কনসালটেশন এবং তার মেকানিজম বাড়িয়ে বাংলাদেশের স্বার্থকে আমরা আরও এগিয়ে নিতে চাই। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার। আমরা চাই এ বাজার আরও বাংলাদেশি পণ্যের বাজার হোক।’

শ্রী ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আমরা অনেক পণ্য নিয়ে কথা বলেছি। নির্দিষ্ট করে বললে ওষুধ। আর অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আমি বিভিন্ন দেশ সফর করছি এবং আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

Published

on

এসজেআইবিএল

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বগতি স্বর্ণের দামে। মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝোঁকার কারণে বুধবার (৬ মে) একদিনেই স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (০৬ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪,৬৪৭.০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪,৬৫৮ ডলারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির খবরে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে ডলারের দুর্বলতা স্বর্ণকে আরও আকর্ষণীয় করেছে।

এদিকে মঙ্গলবার (০৫ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে সামরিক অভিযান তিনি সাময়িকভাবে স্থগিত করছেন। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার পথে অগ্রগতির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে উত্তেজনা থামানোর ইঙ্গিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। সাধারণত তেলের দাম ও ভূরাজনীতির এমন সমীকরণ স্বর্ণের বাজারকে চাঙা করে তোলে। বাজার বিশ্লেষক সংস্থা ওয়ান্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওংয়ের মতে, অনিশ্চয়তা ও ঝুঁকি কিছুটা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও স্বর্ণে মনোনিবেশ করছেন।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বুধবার বিশ্ববাজারে রূপার দাম ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৩ দশমিক ৪ এবং ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, খাদ্যেও চাপ বৃদ্ধি

Published

on

এসজেআইবিএল

দেশে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি আরও বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে। একই সঙ্গে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ, যা এপ্রিল মাসে বেড়ে ০.৩৩ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

খাদ্য খাতে মূল্যস্ফীতি এপ্রিল মাসে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। অর্থাৎ খাদ্য মূল্যস্ফীতিও ০.১৫ শতাংশ পয়েন্ট বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে মার্চ মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৯ শতাংশ থাকলেও এপ্রিলে সেটি বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ২৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮১ শতাংশ।

এপ্রিল মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

Published

on

এসজেআইবিএল

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখযোগ্য বিষয় হলো, এর ঠিক একদিন আগে ৫ মে একই পরিমাণ অর্থে সোনার দাম কমানো হয়েছিল। সেই কমানোর ২৪ ঘণ্টার মধ্যেই আবার সমপরিমাণে দাম বাড়ানো হলো।

নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে ৫ মে সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার দাম কমিয়ে রাখা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। অন্যান্য ক্যারেটেও একইভাবে দাম হ্রাস করা হয়েছিল এবং আজ সকাল পর্যন্ত সেই দামেই বিক্রি চলছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা। ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা। সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে বারবার দামের ওঠানামায় বাজারে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

এসজেআইবিএল এসজেআইবিএল
পুঁজিবাজার4 minutes ago

এসজেআইবিএল মুদারাবার ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন × ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

এসজেআইবিএল এসজেআইবিএল
পুঁজিবাজার15 minutes ago

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ...

এসজেআইবিএল এসজেআইবিএল
পুঁজিবাজার49 minutes ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৫১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

এসজেআইবিএল এসজেআইবিএল
পুঁজিবাজার19 hours ago

বেগম বদরুন্নেসা কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব...

এসজেআইবিএল এসজেআইবিএল
পুঁজিবাজার21 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি...

এসজেআইবিএল এসজেআইবিএল
পুঁজিবাজার21 hours ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড...

এসজেআইবিএল এসজেআইবিএল
পুঁজিবাজার21 hours ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এসজেআইবিএল
পুঁজিবাজার4 minutes ago

এসজেআইবিএল মুদারাবার ক্রেডিট রেটিং সম্পন্ন

এসজেআইবিএল
পুঁজিবাজার15 minutes ago

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

এসজেআইবিএল
আইন-আদালত32 minutes ago

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এসজেআইবিএল
আবহাওয়া42 minutes ago

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা

এসজেআইবিএল
অর্থনীতি45 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

এসজেআইবিএল
পুঁজিবাজার49 minutes ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৫১ কোটি টাকা

এসজেআইবিএল
জাতীয়54 minutes ago

হরমুজ সংকটের পর দেশে এলো জ্বালানি তেলের বড় চালান

এসজেআইবিএল
জাতীয়16 hours ago

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

এসজেআইবিএল
জাতীয়17 hours ago

ইচ্ছাকৃত ভুয়া তথ্য ছড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়: ডেপুটি স্পিকার

এসজেআইবিএল
খেলাধুলা17 hours ago

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো

এসজেআইবিএল
পুঁজিবাজার4 minutes ago

এসজেআইবিএল মুদারাবার ক্রেডিট রেটিং সম্পন্ন

এসজেআইবিএল
পুঁজিবাজার15 minutes ago

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

এসজেআইবিএল
আইন-আদালত32 minutes ago

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এসজেআইবিএল
আবহাওয়া42 minutes ago

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা

এসজেআইবিএল
অর্থনীতি45 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

এসজেআইবিএল
পুঁজিবাজার49 minutes ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৫১ কোটি টাকা

এসজেআইবিএল
জাতীয়54 minutes ago

হরমুজ সংকটের পর দেশে এলো জ্বালানি তেলের বড় চালান

এসজেআইবিএল
জাতীয়16 hours ago

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

এসজেআইবিএল
জাতীয়17 hours ago

ইচ্ছাকৃত ভুয়া তথ্য ছড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়: ডেপুটি স্পিকার

এসজেআইবিএল
খেলাধুলা17 hours ago

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো

এসজেআইবিএল
পুঁজিবাজার4 minutes ago

এসজেআইবিএল মুদারাবার ক্রেডিট রেটিং সম্পন্ন

এসজেআইবিএল
পুঁজিবাজার15 minutes ago

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

এসজেআইবিএল
আইন-আদালত32 minutes ago

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এসজেআইবিএল
আবহাওয়া42 minutes ago

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা

এসজেআইবিএল
অর্থনীতি45 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল সোনা-রুপার দাম

এসজেআইবিএল
পুঁজিবাজার49 minutes ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৫১ কোটি টাকা

এসজেআইবিএল
জাতীয়54 minutes ago

হরমুজ সংকটের পর দেশে এলো জ্বালানি তেলের বড় চালান

এসজেআইবিএল
জাতীয়16 hours ago

নতুন পে স্কেলের প্রথম ধাপে গুরুত্ব পাবেন যারা

এসজেআইবিএল
জাতীয়17 hours ago

ইচ্ছাকৃত ভুয়া তথ্য ছড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়: ডেপুটি স্পিকার

এসজেআইবিএল
খেলাধুলা17 hours ago

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো