পুঁজিবাজার
এসজেআইবিএল মুদারাবার ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-বি’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির কারণ জানে না সিকদার ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, (৬ মে) কোম্পানিটির শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।
ডিএসই নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এমএন
পুঁজিবাজার
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
পুঁজিবাজার
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৫১ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৪৫১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬২ ও ২০০৫ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
বেগম বদরুন্নেসা কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
বুধবার (৬ মে) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদা ইয়াসমিন। এছাড়া ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক শামসুন্নাহার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক তাহেরা বেগম, অ্যাকাউন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. শফিউল আযমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
বিআইসিএমের পক্ষ থেকে প্রভাষক ফাইমা আক্তার, গৌরব রায় এবং মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন। এ সময় বিআইসিএমের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমাও উপস্থিত ছিলেন।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এ আয়োজন করা হয়।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৬ মে) কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ৪৫ হাজার ৮২৮ টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এনসিসি ব্যাংকের ৭ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার ও তৃতীয় স্থানে সায়হাম কটনের ৩ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন




