পুঁজিবাজার
ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (২৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, ফাস্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি, রেনউইক যজ্ঞেশ্বর এবং অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ৯৮ হাজার ১৪৮ টি শেয়ার ৯০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ৮ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকার এবং তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৩ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ফীড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর ০ দশমিক ০০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স পিএলসি।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দি প্রিমিয়ার ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি।
এমএন
পুঁজিবাজার
পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক পিএলসি কোম্পানিটি ৩০ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৮টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৭৯০ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১০৯৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ২০৫৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৯০ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৪৬ কোটি ১৬ লাখ ৯৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৮টি কোম্পানির, বিপরীতে ৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



