পুঁজিবাজার
একমির এজিএমে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা কোম্পানির ৪৯ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিলুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, পরিচালক তানভীর সিনহা, পরিচালক সাবরিনা জুনেদ, পরিচালক ফাহিম সিনহা, স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্রসাদ (নিরীক্ষা কমিটি ও নমিনেশন এণ্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান), স্বতন্ত্র পরিচালক এহসান উল ফাত্তাহ, স্বতন্ত্র পরিচালক কাজী ছানাউল হক, মনোনীত পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল অডিট এন্ড কম্পায়েন্স মো. হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা কাজী মোহাম্মদ বদরুদ্দিন, সিনিয়র জি.এম. মো. আরশাদুল কবির এবং কোম্পানি সচিব মো. মাসুদুর রহমান ভূঁইয়া এফসিএস উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন।
সভায় কোম্পানির ২০২৪-২০২৫ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কম্পায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত ও অনুমোদিত হয়।
অনুষ্ঠানে যোগদান করে ৪৯ বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমকে
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি ০৯ লাখ ১২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ৫৫ হাজার ১৩৯ টি শেয়ার ৯২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ০৯ লাখ ১২ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফেডারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে মেঘনা পেটের ২ কোটি ৫২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইতে সর্বোচ্চ সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর ৯ পয়সা বা ৭ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৯৭ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪১ শতাশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৫.৩৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ শেয়ার দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডি অটোকারের ৮.৭২ শতাংশ, আমান ফিডের ৭.৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.০৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ ও দেশ গার্মেন্টেসের ৫.৯১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইতে সবোর্চ্চ মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৬ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৯৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এপেক্স ফুটওয়ার, স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ, আমান ফীড, রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ও মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭১৪ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৭১৪ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১০৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২২ পয়েন্ট কমে ১৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৭১৪ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭২৭ কোটি ৪৫ লাখ ৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৬টি কোম্পানির, বিপরীতে ১৮৯ কোম্পানির দর কমেছে। আর ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




