Connect with us

সারাদেশ

বিজয় দিবসে সড়কে ঝরলো ৯ প্রাণ

Published

on

স্যালভো

মহান বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা এবং মা ও ছেলেসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া, সাতক্ষীরা, হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও শরিয়তপুরের পদ্মা সেতু এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিহতরা হলেন: পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)। মোজাহারুল রংপুর জেলার পীরগাছা থানার বাসিন্দা এবং কয়েস উদ্দিন রাজশাহীর তানোর থানার বাসিন্দা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন তারা। লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জহেদুর রহমান জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

সাতক্ষীরায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা ও ছেলে নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতরা হলেন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (৩০) ও তার ছেলে মোস্তাকিন (১২)। ছেলের বার্ষিক পরীক্ষা শেষে শারমিন খাতুন তালা উপজেলার খলিলনগর গ্রাম থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি নসিমন একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার হেমু করিচড় ব্রিজ ও হরিপুর ৭ নম্বর কূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।

নিহতরা হলেন– বাসের হেলপার জিহাদ ও আনসার সদস্য মোস্তফা মিয়া। জিহাদ নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজিগঞ্জ গ্রামের নুরুল হক নূরার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে জাফলংগামী ‘এশিয়া ট্রান্সপোর্ট’ পরিবহনের একটি বাসে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ধাক্কা দিলে বাসের হেলপার জিহাদ নিহত হন। অন্যদিকে, দুপুর ১২টার দিকে হরিপুর এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে সড়কের পাশে দায়িত্ব পালনরত আনসার সদস্য মোস্তফা মিয়া চাপা পড়ে মারা যান।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হবিগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে আতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হন।

নিহত শরিফ হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ রঞ্জন দাশ জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর ঢাকার মিরপুর এলাকার মনিরামপুরের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মোটরসাইকেলে করে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন আকবর। পথে অজ্ঞাত একটি যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় হেলপার নিহত
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় তোফায়েল মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে অর্থাৎ বিজয় দিবসের প্রথম প্রহরে সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, ঢাকাগামী পদ্মা স্পেশাল পরিবহন হঠাৎ থেমে গেলে পেছনে থাকা বসুমতী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন:-

সারাদেশ

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

Published

on

স্যালভো

বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (২৫ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিরাই উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করার চেষ্টা করা হবে; কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাময়িক এ অসুবিধার জন্য দিরাই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হলে দ্রুতই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়নকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং: বাণিজ্যমন্ত্রী

Published

on

স্যালভো

গ্যাস সংকটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে এখনো দেশের বড় নির্ভরতা গ্যাসের ওপর, যা বর্তমানে বড় একটি চ্যালেঞ্জ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়, কিন্তু চাহিদা পূরণে অতিরিক্ত প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। তবে অর্থের সংস্থান থাকলেও নানা সমস্যার কারণে প্রয়োজন অনুযায়ী গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না। এর ফলেই লোডশেডিং বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ খাতে নানা অব্যবস্থাপনা ও অরাজকতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকার মাত্র দুই মাসের হলেও এসব সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হলেও এর প্রভাব মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য হবে না। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম এবং সতর্কতার সঙ্গে এই মূল্য সমন্বয় করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম পড়ে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০০ কিলোমিটার পণ্য পরিবহনে একটি ট্রাকের ক্ষেত্রে কেজিপ্রতি পণ্যমূল্য মাত্র ৩০ পয়সা বাড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে তেমন প্রভাব ফেলবে না। এমনকি উচ্চমূল্যে জ্বালানি আমদানি করলেও সরকার তা দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাত ঝুঁকিতে পড়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এ সময় তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। এর প্রস্তুতির অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়।

বাসিয়া খাল খনন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ খালের মধ্যে ২৩ কিলোমিটার খনন করা হবে। সিলেট সদরের মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত এই খনন কাজ চলবে। এর ফলে অন্তত ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

দেশে জ্বালানি তেলের সংকট নেই, ২-৩ দিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

স্যালভো

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, সাময়িক সমস্যা দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর এবং ঢাকা জেলা শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সভায় সংশ্লিষ্ট সকল পক্ষ ঈদকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শ্রমমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

সভায় কারখানা মালিকরা নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এবং জেনারেটরের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় যোগ দেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ফারুক সরকারের কুলখানিতে দোয়া ও মিলাদ মাহফিল

Published

on

স্যালভো

শরীয়তপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ইউনুস সরকারের ছোট ভাই মরহুম ফারুক সরকারের কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুলখানি উপলক্ষে প্রায় ১৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। খাবার পরিবেশনের আগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দোয়া পরিচালনা করেন তারাবুনিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু সালেহ। কবর জিয়ারত করেন গোরীপুর আমিরাবাদ শাজলিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা মিজানুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রায় ২০০ জন হাফেজ, আলেম-ওলামা অংশ নেন এবং মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণও লক্ষ্য করা যায়, যা এলাকায় সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

পদ্মায় ধরা দুই কাতলের দাম ৮৮ হাজার টাকা

Published

on

স্যালভো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকারের কাতল মাছ ৮৮ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার ভীড়।

মাছ ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে পদ্মা-যমুনার মোহনায় মাছ ধরতে যান জেলে জীবন হালদার ও গফুর প্রামাণিক। তারা পৃথকভাবে জাল ফেলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে তাদের জালে ধরা পড়ে দুটি বড় কাতল মাছ। এর মধ্যে জীবন হালদারের জালে ওঠে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল এবং গফুর প্রামাণিকের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের আরেকটি কাতল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার সকালে জীবন হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের মতে, এ ধরনের বড় মাছ এখন খুব কম দেখা যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সপ্তাহ ধরে পদ্মায় বড় আকারের কাতল মাছ ধরা পড়ার প্রবণতা কিছুটা বেড়েছে বলেও তারা জানান।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি বিক্রি করা হয়। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মাছটি ৩১ হাজার ২০০ টাকায় ক্রয় করেন।

অপরদিকে, ২৫ কেজি ওজনের কাতলটি তিনি সরাসরি জেলের কাছ থেকে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে ৫২ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

পরে দুপুরের দিকে সিলেটের এক অস্ট্রেলিয়া প্রবাসী তার কাছ থেকে ৮৮ হাজার ১৫০ টাকা দিয়ে মাছ দুটি ক্রয় করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা চলায় নদীতে অন্যান্য প্রজাতির মাছ বাড়ার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল ও বাগাড়সহ বড় মাছ বেশি ধরা পড়ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

স্যালভো স্যালভো
পুঁজিবাজার2 hours ago

স্যালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

স্যালভো স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইনটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার...

স্যালভো স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং প্রতিষ্ঠানটির চার কর্মকর্তাকে মোট ৬৬ লাখ টাকা জরিমানা করেছে...

স্যালভো স্যালভো
পুঁজিবাজার4 hours ago

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

স্যালভো স্যালভো
পুঁজিবাজার4 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২২ কোটি...

স্যালভো স্যালভো
পুঁজিবাজার4 hours ago

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড...

স্যালভো স্যালভো
পুঁজিবাজার5 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১৫৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
স্যালভো
আন্তর্জাতিক22 minutes ago

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন

স্যালভো
কর্পোরেট সংবাদ31 minutes ago

উদ্যোক্তাবান্ধব নীতিমালায় জোর, আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানোর দাবি

স্যালভো
অর্থনীতি49 minutes ago

এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার

স্যালভো
জাতীয়58 minutes ago

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন

স্যালভো
অর্থনীতি1 hour ago

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে চীনা জাহাজ

স্যালভো
আবহাওয়া1 hour ago

রাত ৯টার মধ্যে ১৬ জেলায় কালবৈশাখীর আভাস

স্যালভো
অর্থনীতি2 hours ago

প্রাইভেটকারেও বাধ্যতামূলক হচ্ছে ‘ফুয়েল পাস’

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

স্যালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইনটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা

স্যালভো
আন্তর্জাতিক22 minutes ago

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন

স্যালভো
কর্পোরেট সংবাদ31 minutes ago

উদ্যোক্তাবান্ধব নীতিমালায় জোর, আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানোর দাবি

স্যালভো
অর্থনীতি49 minutes ago

এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার

স্যালভো
জাতীয়58 minutes ago

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন

স্যালভো
অর্থনীতি1 hour ago

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে চীনা জাহাজ

স্যালভো
আবহাওয়া1 hour ago

রাত ৯টার মধ্যে ১৬ জেলায় কালবৈশাখীর আভাস

স্যালভো
অর্থনীতি2 hours ago

প্রাইভেটকারেও বাধ্যতামূলক হচ্ছে ‘ফুয়েল পাস’

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

স্যালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইনটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা

স্যালভো
আন্তর্জাতিক22 minutes ago

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন

স্যালভো
কর্পোরেট সংবাদ31 minutes ago

উদ্যোক্তাবান্ধব নীতিমালায় জোর, আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানোর দাবি

স্যালভো
অর্থনীতি49 minutes ago

এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার

স্যালভো
জাতীয়58 minutes ago

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন

স্যালভো
অর্থনীতি1 hour ago

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে চীনা জাহাজ

স্যালভো
আবহাওয়া1 hour ago

রাত ৯টার মধ্যে ১৬ জেলায় কালবৈশাখীর আভাস

স্যালভো
অর্থনীতি2 hours ago

প্রাইভেটকারেও বাধ্যতামূলক হচ্ছে ‘ফুয়েল পাস’

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

স্যালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইনটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্যালভো
পুঁজিবাজার2 hours ago

ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা