পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ২৮৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৮ ডিসেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রহিমা ফুডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড, রহিম টেক্সটাইল, এসবিএসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
রানার অটোমোবাইলসের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক তার মালিকানাধীন সম্পূর্ণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক তাসলিম উদ্দিন আহমেদ কোম্পানিতে তার মালিকানাধীন ২৭ লাখ ৯ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি শেয়ার সম্পূর্ণ অংশ বিক্রি করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার বিক্রয় করবে এই উদ্যোক্তা পরিচালক । আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেয়ার বিক্রয় করবে প্রতিষ্ঠানটি।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৬৫ টি শেয়ার ১১৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৩০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৪ কোটি ২২ লাখ ৯২ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফেডারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা সিমেন্ট মিলস পিএলসির শেয়ার দর ৩ টাকা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস, হামিদ ফেব্রিক্স, এপেক্স ফুডস, মীর আক্তার হোসেন, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, প্রগতি ইন্সুরেন্স পিএলসি এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেডের শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির ৪৮ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমএন



