পুঁজিবাজার
সিএসই শরিয়াহ্ ইনডেক্স থেকে বাদ ১০ কোম্পানি
সিএসইর তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ১টি কেম্পানি এবং পূর্বের ১০টি কেম্পানি বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ১১২টি কোম্পানি অর্ন্তভুক্ত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে সূচকটি কার্যকর হবে। নতুন করে যুক্ত কোম্পানিটি হলো- হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।
রোববার (৭ ডিসেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো বায়োটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্সে অন্তর্ভুক্ত ১১২ কোম্পানিগুলো হলো:- আমরা নেটওর্য়াকস, আমরা টেকনোলজিস, একমি পেস্টিসাইডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার লিমিটেড, বাটা শু কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ পিএলসি, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড।
এছাড়াও রয়েছে, বার্জার পেইন্টস্ বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্, কপারটেক ইন্ডাসট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস্ পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডোরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং লিমিটেড, ইস্টাণ ক্যাবলস লিমিটেড, ই-জেনারেশন পিএলসি, এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি, ফার কেমিক্যাল ইন্ডাজট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী, ফাইন ফুডস লিমিটেড , ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং ফুডস্ লিমিটেড, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীনফোন লিমিটেড, হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ পিএলসি, হামিদ ফ্যাব্রিক্স পিএলসি, হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামীক ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ পিএলসি, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস, কে এন্ড কিউ (বাংলাদেশ), কেডিএস এক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, লিগেসি ফুটওয়ার লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) , এম.এল. ডাইং, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, মুন্নু সিরামিক্ ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড, নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লি., ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লি., কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএকে সিরামিকস্ (বিডি), রহিমা ফুড কর্পোরেশন লিঃ, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, রবি আক্সিয়াটা পিএলসি।
তালিকায় আরও রয়েছে- সায়হাম কটন মিলস লি, স্যালভো অরগানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সমতা লেদার কমপ্লেক্স লি.,শমরিতা হস্পিটাল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি:, শাহজিবাজার পাওয়ার কো: লি:, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড, সিলকো ফামাসিউটিক্যালস্ লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লি., সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড , সামিট এলায়েন্স পোট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি,দি ডাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং কোম্পানি লিঃ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলস্, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. লি., ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড কোম্পানি লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এবং জাহিন স্পিনিং লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে আয় কমেছে নাহী অ্যালুমিনিয়ামের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২ টাকা ০১ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২ টাকা ১৫ পয়সা।
এমএন
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে এস্কয়ার নিটের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৩ টাকা ৬১ পয়সা।
এমএন
পুঁজিবাজার
জেএমআই সিরিঞ্জের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ০২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮৩ টাকা ৩৪ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৭ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৩৭ হাজার ৭৮৭ টি শেয়ার ১২৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ১০ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে রানার অটোমোবাইলসের ৪ কোটি ৭৯ লাখ ২৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৪ কোটি ১০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন



