পুঁজিবাজার
এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ১০ পয়সা।
আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
পুঁজিবাজার
কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭০ পয়সা।
পুঁজিবাজার
১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। সোমবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৭ পয়সা। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ১৮ পয়সায়, যা আগের বছর ছিল ৭৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৩ পয়সা।
আগামী ২৫ আগস্ট রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুন।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি ০৯ লাখ ১২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ৫৫ হাজার ১৩৯ টি শেয়ার ৯২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ০৯ লাখ ১২ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফেডারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে মেঘনা পেটের ২ কোটি ৫২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইতে সর্বোচ্চ সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর ৯ পয়সা বা ৭ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৯৭ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪১ শতাশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৫.৩৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ শেয়ার দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডি অটোকারের ৮.৭২ শতাংশ, আমান ফিডের ৭.৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.০৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ ও দেশ গার্মেন্টেসের ৫.৯১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন




