পুঁজিবাজার
লোকসান থেকে মুনাফায় হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হলেও আলোচ্য প্রান্তিকে আয় হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ১৪ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭ টাকা ৩১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৪ টাকা ৪৮ পয়সা।
কাফি
পুঁজিবাজার
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৮ পয়সা। গত হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৯৫ পয়সা।
অন্যদিকে হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১১ পয়সা। গত হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ টাকা ৩৮ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৫ টাকা ৪৫ পয়সা।
এমএন
পুঁজিবাজার
সোনার বাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। যার মাঝে ০৫ শতাংশ নগদ এবং ০৫ শতাংশ বোনাস।
বৃহস্পতিবার (০৭ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা।। আগের বছর শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ০২ পয়সা।
আগামী ১৩ আগস্ট, ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।
এমএন
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক
গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২.৩৫ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের দর বৃদ্ধির তালিকায় মুন্নু সিরামিকের পরেই রয়েছে সিকদার ইন্স্যুরেন্স, যার শেয়ার দর বেড়েছে ৩১.০১ শতাংশ। এছাড়া মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ২৭.২৭ শতাংশ, কপারটেকের ১৯.২৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১৫.৩৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৫.১১ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ১৪.৮১ শতাংশ, অলটেক্সের ১৪.০০ শতাংশ, টেকনো ড্রাগসের ১২.৯৯ শতাংশ এবং ড্যাফেডিল কম্পিউটার্সের শেয়ার দর বেড়েছে ১২.৮২ শতাংশ।
পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক
গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দর পতনের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে মার্কেন্টাইল ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৪৫ শতাংশ। একই সঙ্গে টপটেন লুজার তালিকার ৮০ শতাংশ জুড়েই রয়েছে ব্যাংক খাতের কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের দর পতনের তালিকায় মার্কেন্টাইল ব্যাংকের পরে রয়েছে সিটি ব্যাংক, যার শেয়ার দর কমেছে ১৮.১৮ শতাংশ। এছাড়া এবি ব্যাংকের ১৩.২১ শতাংশ, ইস্টার্ণ ব্যাংকের ১২.৭৭ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১২.২৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১.১১ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ১০.১১ শতাংশ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১০.০৭ শতাংশ।
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ
বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে কেবল ১০টি কোম্পানির শেয়ারেই লেনদেন হয়েছে মোট লেনদেনের ২৩.৯২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে মোট ৩৯২টি কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি মিলে সপ্তাহের মোট লেনদেনের প্রায় এক-চতুর্থাংশ দখলে রেখেছে।
সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজের শেয়ারে। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.৭৭ শতাংশ।
শীর্ষ ১০ কোম্পানির বাকিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক ৩.১০ শতাংশ, লাভেলো আইসক্রীম ২.৭৩ শতাংশ, মুন্নু সিরামিক ২.৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২.৪৭ শতাংশ, সিটি ব্যাংক ২.০৭ শতাংশ, মীর আখতার ১.৯৩ শতাংশ, বেক্সিমকো ফার্মা ১.৮৪ শতাংশ, জিকিউ বলপেন ১.৮৩ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স ১.৬৯ শতাংশ লেনদেন করেছে।




