Connect with us

সারাদেশ

ভেদরগঞ্জে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published

on

ইনফরমেশন

বর্ণিল আয়োজনে শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে উদযাপিত হয়েছে দেশের বহুল জনপ্রিয় দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সখিপুর প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সময় কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি এম. এম. জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং কালবেলার উপজেলা প্রতিনিধি শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরীয়তউল্লাহ কলেজের অধ্যক্ষ অশোক চন্দ্র ঠিকাদার, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ, শহীদ সিরাজ সিকদার কলেজের সহকারী অধ্যাপক মোতালেব মাঝি, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সখিপুর ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সরদার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম, কালবেলা-এর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ সিহান, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, সখিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমীন জুয়েল, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, অর্থসংবাদ ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি তাহের আলী, গোসাইরহাট উপজেলা প্রতিনিধি সাহেদ আলম, দৈনিক মাতৃভূমির ক্রাইম রিপোর্টার আতিকুর রহমান, কাইউম খান ও আল আমিনসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যভিত্তিক প্রতিবেদন এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে দৈনিক কালবেলা অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও সামাজিক সমস্যার চিত্র সংবাদে তুলে ধরায় পত্রিকাটির অবদান প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় রেখে কালবেলা ভবিষ্যতে দেশের গণমাধ্যম জগতে আরও অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় সাংবাদিকদের সম্মানজনক পরিবেশে কাজের সুযোগ সৃষ্টি ও সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্বাগত বক্তব্য রাখেন সখিপুর প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল এস টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ঢালী। তিনি বলেন, কালবেলা শুধু একটি পত্রিকা নয়-এটি সত্যের পক্ষে কলমধারীদের একটি পরিবার। এর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।

অর্থসংবাদ/কাফি/তাহের

শেয়ার করুন:-

সারাদেশ

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

Published

on

ইনফরমেশন

বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (২৫ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিরাই উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করার চেষ্টা করা হবে; কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাময়িক এ অসুবিধার জন্য দিরাই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হলে দ্রুতই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়নকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং: বাণিজ্যমন্ত্রী

Published

on

ইনফরমেশন

গ্যাস সংকটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে এখনো দেশের বড় নির্ভরতা গ্যাসের ওপর, যা বর্তমানে বড় একটি চ্যালেঞ্জ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়, কিন্তু চাহিদা পূরণে অতিরিক্ত প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। তবে অর্থের সংস্থান থাকলেও নানা সমস্যার কারণে প্রয়োজন অনুযায়ী গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না। এর ফলেই লোডশেডিং বেড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ খাতে নানা অব্যবস্থাপনা ও অরাজকতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকার মাত্র দুই মাসের হলেও এসব সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হলেও এর প্রভাব মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য হবে না। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম এবং সতর্কতার সঙ্গে এই মূল্য সমন্বয় করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম পড়ে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০০ কিলোমিটার পণ্য পরিবহনে একটি ট্রাকের ক্ষেত্রে কেজিপ্রতি পণ্যমূল্য মাত্র ৩০ পয়সা বাড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে তেমন প্রভাব ফেলবে না। এমনকি উচ্চমূল্যে জ্বালানি আমদানি করলেও সরকার তা দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাত ঝুঁকিতে পড়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এ সময় তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। এর প্রস্তুতির অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়।

বাসিয়া খাল খনন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ খালের মধ্যে ২৩ কিলোমিটার খনন করা হবে। সিলেট সদরের মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত এই খনন কাজ চলবে। এর ফলে অন্তত ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

দেশে জ্বালানি তেলের সংকট নেই, ২-৩ দিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

ইনফরমেশন

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, সাময়িক সমস্যা দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর এবং ঢাকা জেলা শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সভায় সংশ্লিষ্ট সকল পক্ষ ঈদকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শ্রমমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

সভায় কারখানা মালিকরা নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এবং জেনারেটরের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় যোগ দেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ফারুক সরকারের কুলখানিতে দোয়া ও মিলাদ মাহফিল

Published

on

ইনফরমেশন

শরীয়তপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ইউনুস সরকারের ছোট ভাই মরহুম ফারুক সরকারের কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুলখানি উপলক্ষে প্রায় ১৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। খাবার পরিবেশনের আগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দোয়া পরিচালনা করেন তারাবুনিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু সালেহ। কবর জিয়ারত করেন গোরীপুর আমিরাবাদ শাজলিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা মিজানুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রায় ২০০ জন হাফেজ, আলেম-ওলামা অংশ নেন এবং মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণও লক্ষ্য করা যায়, যা এলাকায় সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

পদ্মায় ধরা দুই কাতলের দাম ৮৮ হাজার টাকা

Published

on

ইনফরমেশন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকারের কাতল মাছ ৮৮ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার ভীড়।

মাছ ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে পদ্মা-যমুনার মোহনায় মাছ ধরতে যান জেলে জীবন হালদার ও গফুর প্রামাণিক। তারা পৃথকভাবে জাল ফেলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে তাদের জালে ধরা পড়ে দুটি বড় কাতল মাছ। এর মধ্যে জীবন হালদারের জালে ওঠে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল এবং গফুর প্রামাণিকের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের আরেকটি কাতল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার সকালে জীবন হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের মতে, এ ধরনের বড় মাছ এখন খুব কম দেখা যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সপ্তাহ ধরে পদ্মায় বড় আকারের কাতল মাছ ধরা পড়ার প্রবণতা কিছুটা বেড়েছে বলেও তারা জানান।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি বিক্রি করা হয়। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মাছটি ৩১ হাজার ২০০ টাকায় ক্রয় করেন।

অপরদিকে, ২৫ কেজি ওজনের কাতলটি তিনি সরাসরি জেলের কাছ থেকে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে ৫২ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

পরে দুপুরের দিকে সিলেটের এক অস্ট্রেলিয়া প্রবাসী তার কাছ থেকে ৮৮ হাজার ১৫০ টাকা দিয়ে মাছ দুটি ক্রয় করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা চলায় নদীতে অন্যান্য প্রজাতির মাছ বাড়ার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল ও বাগাড়সহ বড় মাছ বেশি ধরা পড়ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ইনফরমেশন ইনফরমেশন
পুঁজিবাজার3 minutes ago

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

ইনফরমেশন ইনফরমেশন
পুঁজিবাজার13 minutes ago

শ্যামপুর সুগারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

ইনফরমেশন ইনফরমেশন
পুঁজিবাজার28 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে এভিন্স টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

ইনফরমেশন ইনফরমেশন
পুঁজিবাজার34 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে হা-ওয়েল টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

ইনফরমেশন ইনফরমেশন
পুঁজিবাজার45 minutes ago

আয় কমেছে রানার অটোমোবাইলসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

ইনফরমেশন ইনফরমেশন
পুঁজিবাজার59 minutes ago

লুব-রেফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

ইনফরমেশন ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সি পার্ল বিচের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ইনফরমেশন
পুঁজিবাজার3 minutes ago

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার13 minutes ago

শ্যামপুর সুগারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার28 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে এভিন্স টেক্সটাইলের

ইনফরমেশন
পুঁজিবাজার34 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে হা-ওয়েল টেক্সটাইলের

ইনফরমেশন
পুঁজিবাজার45 minutes ago

আয় কমেছে রানার অটোমোবাইলসের

ইনফরমেশন
কর্পোরেট সংবাদ57 minutes ago

জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ সালের চেইন হস্তান্তর অনুষ্ঠিত

ইনফরমেশন
পুঁজিবাজার59 minutes ago

লুব-রেফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সি পার্ল বিচের

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

ইন্ট্রাকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

আনোয়ার গ্যালভানাইজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার3 minutes ago

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার13 minutes ago

শ্যামপুর সুগারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার28 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে এভিন্স টেক্সটাইলের

ইনফরমেশন
পুঁজিবাজার34 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে হা-ওয়েল টেক্সটাইলের

ইনফরমেশন
পুঁজিবাজার45 minutes ago

আয় কমেছে রানার অটোমোবাইলসের

ইনফরমেশন
কর্পোরেট সংবাদ57 minutes ago

জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ সালের চেইন হস্তান্তর অনুষ্ঠিত

ইনফরমেশন
পুঁজিবাজার59 minutes ago

লুব-রেফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সি পার্ল বিচের

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

ইন্ট্রাকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

আনোয়ার গ্যালভানাইজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার3 minutes ago

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার13 minutes ago

শ্যামপুর সুগারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার28 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে এভিন্স টেক্সটাইলের

ইনফরমেশন
পুঁজিবাজার34 minutes ago

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে হা-ওয়েল টেক্সটাইলের

ইনফরমেশন
পুঁজিবাজার45 minutes ago

আয় কমেছে রানার অটোমোবাইলসের

ইনফরমেশন
কর্পোরেট সংবাদ57 minutes ago

জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ সালের চেইন হস্তান্তর অনুষ্ঠিত

ইনফরমেশন
পুঁজিবাজার59 minutes ago

লুব-রেফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সি পার্ল বিচের

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

ইন্ট্রাকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইনফরমেশন
পুঁজিবাজার1 hour ago

আনোয়ার গ্যালভানাইজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ