পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রবণতা, দুই ঘণ্টায় লেনদেন ৪০৭ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪০৭ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১০৬১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২০২০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪০৭ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ কোম্পানির শেয়ারদর।
পুঁজিবাজার
রবি আজিয়াটার ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির রবি আজিয়াটা পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ই ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২- ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
ইউনিয়ন ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ মে বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৯ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) কোম্পানিগুলোর মোট ৮১ লাখ ৭৬ হাজার ৯২২ টি শেয়ার ১১০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৫ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার টাকার ও তৃতীয় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ৫ কোটি ৪১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সর্বোচ্চ ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মীর আক্তার, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, রেনউইক যোগেশ্বর, আইএফআইসি, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং আলহাজ্ব-টেক্সটাইলের দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সর্বোচ্চ জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফীড মিল লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনডেক্স এগ্রো, হাক্কানি পাল্প, ফার কেমিক্যাল, এনসিসি ব্যাংক, মুন্নু সিরামিক্স, আমান ফিড এবং ইস্টার্ণ ক্যাবলসের শেয়ার দর বেড়েছে।
এমএন




