Connect with us

আন্তর্জাতিক

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকের পথে থালাপতি বিজয়

Published

on

ঢাকা

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপরাস্টার থালাপতি বিজয় (সি. জোসেফ বিজয়) প্রথমবারের মতো তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অংশ নিয়েছেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) চমক দেখানোর পথে আছে। থালাপতি বিজয় দুটি আসন থেকে নির্বাচন করছেন, পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচনে জয়ী হলে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে আছে, স্নাতকদের জন্য মাসে ৪ হাজার রুপি ভাতা, নারীদের জন্য ২ হাজার ৫০০ রুপি সহায়তা এবং বিয়ের উপহার হিসেবে সোনা ও শাড়ি। এছাড়া তিনি সরকারি পরীক্ষাগুলো সময়মতো নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুতে ভোট গণনা চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার দল ১০১ আসনে এগিয়ে আছে। এআইএডিএমকে জোট এগিয়ে আছে ৭৮ আসনে এবং ডিএমকে এগিয়ে আছে ৫০ আসনে। এই রাজ্যে সরকার গঠনের জন্য ১১৮টি আসন লাগে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচনে তিনি নিজেকে ‘প্রত্যেক তামিল পরিবারের সদস্য’ হিসেবে প্রচারণা চালান। এছাড়া বর্তমান শাসক দল দ্রাবিড় মুন্নেত্র কাঝগমকে (ডিএমকে) সরাতে ‘হুইসেল রেভলিউশনের’ ডাক দেন। তার এই সিদ্ধান্ত কিছুটা ১৯৯১ সালে জয়ললিতার দুই আসনে লড়ার কৌশলের মতো। তবে বর্তমান তৃতীয় উপ-মুখ্যমন্ত্রী উধয়নিধি স্ট্যালিন বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন।

বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে সফল চলচ্চিত্র ক্যারিয়ার থেকে। তবে তার পথে কিছু চ্যালেঞ্জও ছিল। যেমন ২০২৫ সালের কারুর স্ট্যাম্পিড-সংক্রান্ত তদন্ত। তবুও তিনি কোনো জোটে না গিয়ে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘আদর্শগত শত্রু’ ও ডিএমকেকে ‘রাজনৈতিক শত্রু’ বলেছেন।

তিনি সম্পদের দিক থেকেও আলোচনায় ছিলেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি, যা দেখে বোঝা যায় এই নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থীদের একজন তিনি। ব্যক্তিগত জীবনেও তিনি আলোচনায় ছিলেন, বিশেষ করে তার স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের খবরের কারণে।

পেরাম্বুর আসনে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ২২ হাজার এবং তিরুচিরাপল্লি (পূর্ব) আসনে প্রায় ২ লাখ ১৭ হাজার। এই দুটি এলাকাতেই শ্রমজীবী ও খ্রিস্টান ভোটারদের বড় অংশ আছে, যা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। পেরাম্বুরে তিনি লড়ছেন ডিএমকের আর. ডি. সেকারের বিরুদ্ধে, আর তিরুচিরাপল্লিতে (পূর্ব) তার প্রতিদ্বন্দ্বী ডিএমকের ইনিগো ইরুদয়ারাজ এবং এআইএডিএমকের কে. রাজাসেকরান।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই দুই আসনই ডিএমকে জোট জিতেছিল। তাই এবার বিজয়ের একক লড়াই তামিলনাড়ুর ঐতিহ্যবাহী দুই দলের প্রতিযোগিতাকে ত্রিমুখী লড়াইয়ে পরিণত করেছে।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

Published

on

ঢাকা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ফলাফলের ধারায় সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। দলটির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৫টি আসনে। এ পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতার পালাবদলের জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, ভারতের অন্যান্য রাজ্যেও নির্বাচনের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আসামে ক্ষমতাসীন বিজেপি অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আসামের ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে বড় ব্যবধানে, যেখানে কংগ্রেস ও তাদের মিত্ররা তুলনামূলকভাবে অনেক পিছিয়ে।

সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই পরিষ্কার হবে চূড়ান্ত চিত্র। তবে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

Published

on

ঢাকা

হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র। রোববার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। বৈশ্বিক জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববারের পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘প্রোজেক্ট ফ্রিডম’-এর মূল উদ্দেশ্য হবে হরমুজ প্রণালি ও তার আশপাশে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করা; অর্থাৎ হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রহরা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালি থেকে বের হতে সহযোগিতা করে।”

“আমরা তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো যেন নিশ্চিন্তে তাদের গন্তব্য রওনা হতে পারে— তা নিশ্চিত করতে এবং সেসব জাহাজের নিরপেক্ষ-নিরপরাধ ক্রুদের মুক্ত করতে হরমুজ প্রণালিতে শিগগিরই প্রজেক্ট ফ্রিডম প্রকল্প শুরু হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

রোববারের পোস্টে ট্রাম্প হরমুজের নতুন এই প্রকল্পকে ‘মানবিক সহায়তা প্রচেষ্টা’ উল্লেখ করে বলেছেন, দিনের পর দিন আটকে থাকার কারণে অনেক জাহাজে ক্রুদের খাদ্য ও জরুরি সরবরাহের সংকট দেখা দিয়েছেন। ‘প্রোজেক্ট ফ্রিডম’ কার্যকর হলে এই প্রকল্প থেকে সবপক্ষ লাভবান হবে বলেও দাবি করেছেণ তিনি।

“আমি আমার সব প্রতিনিধিকে এই মর্মে নির্দেশ দিয়েছি যে তারা যেন বিভিন্ন দেশকে জানায় যে তাদের জাহাজ এবং ক্রুদের নিরাপদে হরমুজ থেকে বের করতে আমরা আমাদের সেরা প্রচেষ্টা চালাব।”

যদি নতুন এই প্রকল্প কার্যকরের পথে কোনো প্রকার ‘হস্তক্ষেপ’ ঘটে— তাহলে যুক্তরাষ্ট্র ‘শক্তির সঙ্গে’ তার বিরুদ্ধে সাড়া দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

পরমাণু ইস্যু পেছনে রেখে ইরানের ১৪ দফা প্রস্তাব, দ্বিধায় যুক্তরাষ্ট্র

Published

on

ঢাকা

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সামনে ১৪ দফা প্রস্তাব উপস্থাপন করেছে। এতে পরমাণু ইস্যুকে সাময়িকভাবে পেছনে রেখে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটন এখনো দ্বিধায় রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০২৬ সালের মে মাসের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘস্থায়ী সামরিক উত্তেজনা, সমুদ্রপথে অবরোধ এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তেহরান এই নতুন প্রস্তাব পেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবের ‘ধারণা’ সম্পর্কে অবহিত হলেও এর শর্তাবলী ও বাস্তবায়নযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ফেব্রুয়ারি মাস থেকে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে বোমাবর্ষণ শুরু করে। ওয়াশিংটনের দাবি ছিল, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। এর প্রতিক্রিয়ায় ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। উল্লেখ্য যে, বিশ্বের প্রায় ২০% জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত চার সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বোমাবর্ষণ স্থগিত রাখলেও পরিস্থিতি এখনো অত্যন্ত ভঙ্গুর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরান একটি কৌশলগত পরিবর্তন এনেছে। তাদের নতুন প্রস্তাবে পরমাণু আলোচনার চেয়ে যুদ্ধ বন্ধ এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবের মূল বিষয়গুলো হলো:

  • নৌপথ উন্মুক্ত করা: হরমুজ প্রণালী দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু করা।
  • অবরোধ প্রত্যাহার: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নেওয়া।
  • সামরিক প্রত্যাহার: ইরানের আশেপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া।
  • অর্থনৈতিক দাবি: ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান।
  • আঞ্চলিক শান্তি: লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ইরান বর্তমানে পরমাণু আলোচনাকে পরবর্তী ধাপের জন্য সরিয়ে রাখার প্রস্তাব দিয়েছে। আগে শান্তি স্থাপন ও অবরোধ প্রত্যাহার হবে, তারপর পরমাণু ইস্যুতে আলোচনা চলবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। একদিকে তিনি ইরানকে ‘যথেষ্ট মূল্য দিতে হয়নি’ বলে দাবি করছেন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি সংকটের মুখে।

হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যার প্রভাব পড়েছে মার্কিন গ্যাসোলিন পাম্পগুলোতে।২০২৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। জ্বালানি তেলের উচ্চমূল্য ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে, যা রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক ঝুঁকি। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, ইরান যদি কোনো ‘ভুল আচরণ’ করে, তবে পুনরায় বিমান হামলা শুরু করা হবে। তিনি কংগ্রেসের অনুমতি ছাড়াই যুদ্ধ দীর্ঘায়িত করার আইনি সক্ষমতার কথাও উল্লেখ করেছেন।

ইরানি কর্মকর্তাদের মতে, পরমাণু ইস্যুকে আলোচনার শেষ ধাপে নিয়ে যাওয়া একটি ‘বড় ছাড়’। তাদের লক্ষ্য হলো প্রথমে একটি অনুকূল পরিবেশ তৈরি করা যাতে স্থায়ী শান্তি সম্ভব হয়। ইরান এখনো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষার দাবি জানিয়ে আসছে, যদিও তারা শান্তি চুক্তির বিনিময়ে সাময়িক স্থগিতাদেশে রাজি হতে পারে।

অন্যদিকে, হোয়াইট হাউস মনে করছে পরমাণু নিরস্ত্রীকরণ ছাড়া যেকোনো চুক্তি হবে অর্থহীন। ট্রাম্পের ভাষায়, ‘তারা আমাকে চুক্তির ধারণাটি বলেছে, এখন আমি লিখিত নথির অপেক্ষায় আছি।

এই যুদ্ধের ফলে বিশ্ববাজার অস্থির হয়ে পড়েছে। হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে মন্দার কালো ছায়া দেখা দিয়েছে। যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া না হয় এবং মার্কিন অবরোধ বহাল থাকে, তবে জ্বালানি সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৬ সালের ৩ মে পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বল এখন হোয়াইট হাউসের কোর্টে। ট্রাম্প কি অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইরানের প্রস্তাব মেনে নেবেন, নাকি পরমাণু ইস্যুতে অনড় থেকে পুনরায় সামরিক অভিযানের পথে হাঁটবেন? এর ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের ভবিষ্যৎ স্থিতিশীলতা। ইরানের এই নতুন প্রস্তাব একটি কূটনৈতিক সাফল্যের সুযোগ তৈরি করলেও, অবিশ্বাসের দেয়াল এখনো অনেক উঁচু।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অবরোধেও ২২ কোটি ডলারের তেল নিয়ে এগোচ্ছে ইরানি ট্যাংকার

Published

on

ঢাকা

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সত্ত্বেও প্রায় ২২ কোটি ডলারের অপরিশোধিত তেল নিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ -এর বরাতে জানা গেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। যার বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলে দেখা গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন অবরোধ ঘোষণার সময় জাহাজটি ইরানের জলসীমায় ছিল। এরপর দীর্ঘ সময় ধরে জাহাজটির ট্র্যাকিং সিস্টেম (এআইএস) বন্ধ রাখা হয়, ফলে এর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে অবরোধ ভেঙেছে। তবে যুক্তরাষ্ট্রের মতে, তারা ৪১টি ইরান-সংশ্লিষ্ট জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

তথ্যসূত্র : আলজাজিরা

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের

Published

on

ঢাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি দ্রুত পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি এটিকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না বলে সরাসরি মন্তব্য করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার ট্রাম্প তাঁর সোশ্যাল মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, “ইরান যে পরিকল্পনা পাঠিয়েছে, তা শিগগিরই দেখব। কিন্তু এটা গ্রহণ করা সম্ভব হবে বলে আমি মনে করছি না। গত ৪৭ বছরে তারা মানবতা ও বিশ্বের যে ক্ষতি করেছে, তার জন্য এখনো তারা যথাযথ মূল্য দেয়নি।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এই প্রতিক্রিয়া জানান ট্রাম্প। ইরানের প্রস্তাবে ঠিক কী কী শর্ত বা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্পের এই মনোভাবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আনার সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: এএফপি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ঢাকা ঢাকা
পুঁজিবাজার53 seconds ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির রেকর্ড ডেটের আগে শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টের তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার27 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে দুপুর ২টায় অনুষ্ঠিত...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা মৃত ড. মো. আফজাল মিয়ার নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীর কাছে হস্তান্তরের ঘোষণা...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার20 hours ago

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।...

ঢাকা ঢাকা
পুঁজিবাজার20 hours ago

ডিএসই টাওয়ারে যাচ্ছে বিএপিএলসি অফিস, চুক্তি স্বাক্ষর সম্পন্ন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ঢাকা
পুঁজিবাজার54 seconds ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ঢাকা
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা
পুঁজিবাজার27 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ঢাকা
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা
জাতীয়51 minutes ago

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

ঢাকা
আন্তর্জাতিক1 hour ago

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকের পথে থালাপতি বিজয়

ঢাকা
আইন-আদালত2 hours ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ঢাকা
আইন-আদালত2 hours ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য

ঢাকা
পুঁজিবাজার54 seconds ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ঢাকা
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা
পুঁজিবাজার27 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ঢাকা
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা
জাতীয়51 minutes ago

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

ঢাকা
আন্তর্জাতিক1 hour ago

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকের পথে থালাপতি বিজয়

ঢাকা
আইন-আদালত2 hours ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ঢাকা
আইন-আদালত2 hours ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য

ঢাকা
পুঁজিবাজার54 seconds ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

ঢাকা
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা
পুঁজিবাজার27 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

ঢাকা
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা
জাতীয়51 minutes ago

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

ঢাকা
পুঁজিবাজার1 hour ago

প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করবেন সিলকো ফার্মা

ঢাকা
আন্তর্জাতিক1 hour ago

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকের পথে থালাপতি বিজয়

ঢাকা
আইন-আদালত2 hours ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

ঢাকা
আন্তর্জাতিক2 hours ago

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ঢাকা
আইন-আদালত2 hours ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য