পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৯ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের কোম্পানিটি ২৬ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৭৭ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি , সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এবং ফাইন ফুডস লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
এম ক্যাশে ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক
মোবাইল আর্থিক সেবা সম্প্রসারণে বড় ধরনের বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘এম ক্যাশ’–এ কৌশলগত বিনিয়োগ হিসেবে প্রায় ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করবে।
সোমবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)-এর মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘বি১০০ হোল্ডিংস এলএলসি’ এই অর্থ বিনিয়োগ করবে। এজন্য আগের দিন রোববার ব্যাংকের পরিচালক পর্ষদের সভায় এ বিনিয়োগ গ্রহণের সিদ্ধান্ত হয়।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এম ক্যাশ এর মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের ৫১ শতাংশ মালিকানা বাণিজ্যিক ব্যাংকের থাকতে হবে।
সেই পরিমাণ শেয়ার রেখে অবশিষ্টের মধ্যে সর্বোচ্চ ৪৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানটিকে দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক।
এ হিসাবে মোট ২৪৪ কোটি ৯৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করতে পারবে ‘বি১০০ হোল্ডিংস এলএলসি ইউএসএ’।
নতুন এ বিনিয়োগ ব্যাংকটির মোবাইল ব্যাংকিং সেবার পরিধি ও তারল্য পরিস্থিতি শক্তিশালী করবে বলে মনে করে ইসলামী ব্যাংক।
এম ক্যাশের পরিচালক পর্ষদ ও নিয়ন্ত্রক সংস্থাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিদেশি বিনিয়োগ গ্রহণের কথা জানিয়েছে ব্যাংকটি।
এর আগে, ২০১২ সালের ডিসেম্বরে এম ক্যাশ সেবা চালু করে ইসলামী ব্যাংক। ২০২৫ সাল পর্যন্ত সরাসরি ইসলামী ব্যাংক নিজস্ব অবকাঠামো ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা চালিয়ে আসছিল।
চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকটি পৃথক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে এম ক্যাশ চালানো শুরু করে।
এক হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। এখন সেখান থেকে ৪৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা ২৪৫ কোটি টাকায় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২ কোটি ০৫ লাখ ৫১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৯ মার্চ) কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৩৯ হাজার ৭৭২টি শেয়ার ৬৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ০৫ লাখ ৫১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার এবং তৃতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (০৯ মার্চ) আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৪ টাকা বা ৭ দশমিক ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ৫ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৪ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১.৬৯ শতাংশ, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১.৫৬ শতাংশ, ক্রাউন সিমেন্টের ১.২৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.১৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১.০৫ শতাংশ এবং গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ০.৮১ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৩৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৯ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক পিএলসির দর বেড়েছে দশমিক ৮ দশমিক ২০ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল এনআরবি ফান্ডের ৮.০০ শতাংশ, ফার্স্ট ব্যাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৮.০০ শতাংশ, পিএইচপি ফার্স্ট ফান্ডের ৮.০০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট ফান্ডের ৮.০০ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট ফান্ডের ৭.৬৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট ফান্ডের ৭.৪১ শতাংশ ও রূপালী ইন্স্যুরেন্সের ৭.২১ শতাংশ দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন কমেছে আরও
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ৩৫১ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৯ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩২ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০৩৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫৫ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৯৭৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪১৬ কোটি ০৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ ০৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫১টি কোম্পানির, বিপরীতে ১৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




