Connect with us

জাতীয়

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করার ইঙ্গিত: মার্কিন রাষ্ট্রদূত

Published

on

আকিজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার নতুন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা শেষে তিনি এই ইঙ্গিত দেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সচিবের সঙ্গে আলোচনার শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান এবং দীর্ঘ সময় আলোচনা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংশ্লিষ্টদের ধারণা, এই বৈঠকগুলোতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

এমএন

শেয়ার করুন:-

জাতীয়

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে সংসদীয় কার্যক্রম জোরদার করা হবে

Published

on

আকিজ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে বদ্ধপরিকর। সংসদীয় মূল্যায়নের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রস্তুত করা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা দৃঢ়ীকরণে ভূমিকা রাখবে।

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে ‘সংসদীয় মূল্যায়ন মিশন’ কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (আইএফইএস) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংসদের কার্যকারিতা আরো জোরদার করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে জাতীয় সংসদের বর্তমান অবস্থা, প্রাতিষ্ঠানিক শক্তি, কার্যকারিতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, আইএফইএস মিশনের লক্ষ্য ছিল জাতীয় সংসদের কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরো শক্তিশালী করার উপযোগী সুপারিশ প্রণয়ন।

বৈঠকে উপস্থিত সংসদীয় মূল্যায়ন মিশনের প্রতিনিধিদলে ছিলেন গণতন্ত্র ও শাসনব্যবস্থা বিশেষজ্ঞ জন লি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যক্ষ নিজাম আহমেদ, আইএফইএস বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি এবং এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক নির্বাচন কার্যক্রম উপদেষ্টা নিনাদ মেরিনকোভিচ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

Published

on

আকিজ

পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অপসারিত কর্মকর্তারা হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ ও তাহমিদ আহমেদ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

স্বাধীনতা দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

Published

on

আকিজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় প্যারেড স্কয়ার, বঙ্গভবন ও মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে দিনব্যাপী ধাপে ধাপে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানগুলোতে সরকারের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএমপি সাধারণ জনগণকে নিম্নোক্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে :

প্যারেড স্কয়ার এলাকা

আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন আগারগাঁও লিংক রোড, শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং এবং পুরাতন গণভবন সংলগ্ন জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত সড়কে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

বঙ্গভবন এলাকা

বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া জিরোপয়েন্ট থেকে গুলিস্তান, ডিআইটি রোড, দৈনিক বাংলা মোড়, ফজলে রাব্বি রোড, দিলকুশা রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ যান চলাচল সীমিত থাকবে। এসব এলাকায় নির্ধারিত ডাইভারশন পয়েন্ট ব্যবহার করে যান চলাচল করতে হবে।

মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা

স্বাধীনতা দিবসের কনসার্ট উপলক্ষে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউর উভয় প্রান্তে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প হিসেবে শ্যামলী, মোহাম্মদপুর, ফার্মগেট, বিজয় সরণি, লেক রোড ও মিরপুর রোড ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহায়তা দেবে সুইজারল্যান্ড

Published

on

আকিজ

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সব ধরনের কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড সরকার। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ পাচার রোধ, ডিজিটাল প্রতারণা দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আমরা দেশে প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে চাই। সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার পূর্ণ অধিকার রয়েছে। তবে জনদুর্ভোগ এড়াতে আমাদের সতর্ক থাকতে হবে।

বিগত আমলের সমালোচনা করে মন্ত্রী বলেন, তৎকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অতিমাত্রায় বল প্রয়োগের কাজে পুলিশকে ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

রাষ্ট্রদূত রেটো রেংগলি এ সময় পুলিশ বাহিনীর সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চান এবং সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, সংসদ ও রাজপথে শান্তিপূর্ণ বিতর্ক ও আলোচনা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অপরিহার্য।

সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত (১৬-১৭ মার্চ ২০২৬) ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই ডিজিটাল প্রতারণা বা স্ক্যাম। এটি একটি বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এটি নির্মূল করা সম্ভব নয়। রাষ্ট্রদূতও ডিজিটাল প্রতারণাকে উদ্বেগের বিষয় হিসেবে অভিহিত করেন এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দুদকের উচ্চপর্যায়ে রদবদল, ৫ কর্মকর্তাকে বদলি

Published

on

আকিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসনে উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। এতে উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এই বদলির বিষয়টি জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বদলির আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

আকিজ আকিজ
পুঁজিবাজার13 hours ago

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর ১০০৪তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সভায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি...

আকিজ আকিজ
পুঁজিবাজার13 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন...

আকিজ আকিজ
পুঁজিবাজার14 hours ago

দরপতনের শীর্ষে জেনারেশন নেক্সট ফ্যাশনস

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জেনারেশন নেক্সট...

আকিজ আকিজ
পুঁজিবাজার14 hours ago

দর বৃদ্ধি শীর্ষে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৪১টির শেয়ারদর বৃদ্ধি...

আকিজ আকিজ
পুঁজিবাজার14 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। ঢাকা...

আকিজ আকিজ
পুঁজিবাজার14 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৬০৩ কোটি টাকা

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন...

আকিজ আকিজ
পুঁজিবাজার17 hours ago

জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি খাতের দুই প্রতিষ্ঠান- ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আকিজ
জাতীয়10 hours ago

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে সংসদীয় কার্যক্রম জোরদার করা হবে

আকিজ
অর্থনীতি10 hours ago

ব্যাংকিং খাতে জবাবদিহিতা বাড়াতে লিখিত পরিকল্পনা চায় আইএমএফ

আকিজ
সারাদেশ11 hours ago

ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

আকিজ
আইন-আদালত11 hours ago

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আকিজ
জাতীয়11 hours ago

৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

আকিজ
আন্তর্জাতিক11 hours ago

ইরানিদের টুরিস্ট ভিসায় প্রবেশে অস্ট্রেলিয়ার সাময়িক নিষেধাজ্ঞা

আকিজ
আন্তর্জাতিক11 hours ago

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান

আকিজ
খেলাধুলা11 hours ago

স্বাধীনতা দিবসে মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

আকিজ
জাতীয়11 hours ago

স্বাধীনতা দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

আকিজ
জাতীয়11 hours ago

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহায়তা দেবে সুইজারল্যান্ড

আকিজ
জাতীয়10 hours ago

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে সংসদীয় কার্যক্রম জোরদার করা হবে

আকিজ
অর্থনীতি10 hours ago

ব্যাংকিং খাতে জবাবদিহিতা বাড়াতে লিখিত পরিকল্পনা চায় আইএমএফ

আকিজ
সারাদেশ11 hours ago

ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

আকিজ
আইন-আদালত11 hours ago

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আকিজ
জাতীয়11 hours ago

৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

আকিজ
আন্তর্জাতিক11 hours ago

ইরানিদের টুরিস্ট ভিসায় প্রবেশে অস্ট্রেলিয়ার সাময়িক নিষেধাজ্ঞা

আকিজ
আন্তর্জাতিক11 hours ago

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান

আকিজ
খেলাধুলা11 hours ago

স্বাধীনতা দিবসে মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

আকিজ
জাতীয়11 hours ago

স্বাধীনতা দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

আকিজ
জাতীয়11 hours ago

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহায়তা দেবে সুইজারল্যান্ড

আকিজ
জাতীয়10 hours ago

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে সংসদীয় কার্যক্রম জোরদার করা হবে

আকিজ
অর্থনীতি10 hours ago

ব্যাংকিং খাতে জবাবদিহিতা বাড়াতে লিখিত পরিকল্পনা চায় আইএমএফ

আকিজ
সারাদেশ11 hours ago

ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

আকিজ
আইন-আদালত11 hours ago

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আকিজ
জাতীয়11 hours ago

৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

আকিজ
আন্তর্জাতিক11 hours ago

ইরানিদের টুরিস্ট ভিসায় প্রবেশে অস্ট্রেলিয়ার সাময়িক নিষেধাজ্ঞা

আকিজ
আন্তর্জাতিক11 hours ago

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান

আকিজ
খেলাধুলা11 hours ago

স্বাধীনতা দিবসে মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

আকিজ
জাতীয়11 hours ago

স্বাধীনতা দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

আকিজ
জাতীয়11 hours ago

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহায়তা দেবে সুইজারল্যান্ড