পুঁজিবাজার
এস্কয়ার নিটের লভ্যাংশ বিতরণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৫ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ২ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৩ শতাংশ এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ১৬১ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬১ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’২ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০৬৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে ২০০০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৯ ফেব্রুয়ারী বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি পরবর্তীতে প্রকাশ করা হবে।
এমএন
পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ২১ দশমিক ৫৪ শতাংশ।
শনিবার (০৭ ফেব্রুযারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৮.০৮ শতাংশ, রহিম টেক্সটাইল মিলস ৭.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৭.৪১ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স ৬.৩২ শতাংশ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স ৬.২৮ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি ৬.২১ শতাংশ দর কমেছে।
এমএন



